এক্সপ্লোর

Howrah News: জল খেতে চেয়ে বাড়িতে ঢুকে ডাকাতি, গৃহবধূর পেটে লোহার রড ঢুকিয়ে খুনের চেষ্টা

Howrah Crime News: গৃহবধূ জল আনতে বাড়িতে ঢুকলে তাঁর পিছনে দুষ্কৃতীরাও ঢুকে পড়ে। এরপর স্বমূর্তি ধারণ করে লুঠপাঠ চালাতে শুরু করে। মহিলাকে ভয় দেখাতে তাঁকে অস্ত্র দেখানো হয় বলে অভিযোগ।

সুনীত হালদার, সাকরাইল: ডাকাতি (Decoity) করে খুনের চেষ্টা (Murder Attempt)। আজ বিকালে ঘটনাটি ঘটে হাওড়ার (Howrah) সাকরাইলের (Sankrail) চুনাভাটি এলাকায়। টুম্পা নস্কর নামে বছর তেইশের এর এক গৃহবধূ বাড়িতে একাই ছিলেন। সেই সময় দু'জন জলখাবার নাম করে ঘরে ঢোকে। এরপর অস্ত্র দেখিয়ে নগদ টাকা এবং গয়না লুট করে। যাওয়ার আগে ওই দু'জন দুষ্কৃতী মহিলার পেটে লোহার রড ঢুকিয়ে দেয় বলে অভিযোগ। আহত অবস্থায় মহিলাকে ভর্তি করা হয় এক বেসরকারি হাসপাতাল। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সাঁকরাইল থানার পুলিশ।

জানা গেছে, এদিন বিকেলে দুজন এসে ওই মহিলার কাছে জল চায়। গৃহবধূ জল আনতে বাড়িতে ঢুকলে তাঁর পিছনে দুষ্কৃতীরাও ঢুকে পড়ে। এরপর স্বমূর্তি ধারণ করে লুঠপাঠ চালাতে শুরু করে। মহিলাকে ভয় দেখাতে তাঁকে অস্ত্র দেখানো হয় বলে অভিযোগ। । গলায় ছুরি ধরে তাঁর, হাত-পা বেঁধে ফেলা হয়।এরপর লুঠপাঠ চালিয়ে যাওয়ার আগে গৃহবধূর পেটে লোহার রড ঢুকিয়ে দেয়।  এরফলে জখম হন ওই গৃহবধূ। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। 

এদিকে, গভীর রাতে মালদার সুজাপুর এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ ৫ জনকে গ্রেফতার করলো মালদার কালিয়াচক থানার পুলিশ।ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটি ওয়ান শাটার সহ ১০ রাউন্ড কার্তুজ ও দুটি ধারালো হাঁসুয়া ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।   পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম কারিমুল্লা সেখ,মুজাফ্ফার রহমান,কাসেদ আলি, বাবলু সেখ ও আশিক সেখ,কারিমুল্লা, মুজাফ্ফার, কাসেদ। কালিয়াচক থানার অন্তর্গত সুজাপুর এলাকার বাসিন্দা, আশিক সেখ সুলতানগঞ্জ এলাকার বাসিন্দা ও বাবলু সেখ বৈষ্ণবনগর থানা এলাকার ১৮মাইলের খেজুরিয়া গ্রামের বাসিন্দা।ধৃতরা ডাকাতির উদ্দেশ্যে সুজাপুরে জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় একটি গোপন ডেরায় লুকিয়ে ছিল।গোপন সুত্রে খবর পেয়ে তাদের ডেরায়  হানা দেয় পুলিশ । সেখান থেকে ওই পাঁচজন‌ই ধরা পড়ে যায়।তাদের তল্লাশি চালানোর সময় পুলিশ তাদের কাছ থেকে তিনটি ওয়ান শাটার সহ ১০ রাউন্ড কার্তুজ ও দুটি ধারালো হাঁসুয়া উদ্ধার করে।পুলিশ ওই ৫ জনের বিরুদ্ধে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'যদি প্রয়োজন হয়...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর...
'যদি প্রয়োজন হয়...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর...
Weather Update: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ! ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি হয়ে গেল দক্ষিণবঙ্গে, কী জানাচ্ছে IMD ? “আগামী ২৪ ঘণ্টার মধ্যে..”
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ! ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি হয়ে গেল দক্ষিণবঙ্গে, কী জানাচ্ছে IMD ? “আগামী ২৪ ঘণ্টার মধ্যে..”
News Live Updates: বিপাকে তৃণমূলের এক হেভিওয়েট বিধায়ক ! জড়িত পরিবারও, পুর নিয়োগে কিসের বিনিময়ে চাকরি ?
বিপাকে তৃণমূলের এক হেভিওয়েট বিধায়ক ! জড়িত পরিবারও, পুর নিয়োগে কিসের বিনিময়ে চাকরি ?
Kalyan On Abhishek:
"..শেষ করে দিল আমাদের দলটাকে", অভিষেককে নিশানা কল্য়াণের

ভিডিও

Agnimitra Paul: আচমকা সুভাষ সরোবরে পুর ও নগরোন্নয়নমন্ত্রী, অব্যবস্থা দেখে ক্ষুব্ধ অগ্নিমিত্রা পাল
TMC News: মঙ্গলকোটে আবাসে 'দুর্নীতি', নিশানায় তৃণমূলের প্রাক্তন প্রধান! ABP Ananda Live
Madan Mitra | পুর-নিয়োগ দুর্নীতি মামলায় স্ক্যানারে মদন মিত্রের পরিবার
Border Secuirity: সীমান্তে নজরদারি-নিরাপত্তায় জোর বিএসএফের ডিজির | ABP Ananda Live
Arjun Singh: মণীশ শুক্ল হত্যাকাণ্ডে জড়িত নির্মল ঘোষ, দাবি অর্জুন সিংয়ের | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget