এক্সপ্লোর

Howrah News: হাওড়ার ডোমজুড়ের হত্যাকাণ্ডে নতুন মোড়, গ্রেফতার এক

Domjur News: ডোমজুড়ের হত্যাকাণ্ডে নয়া মোড়। মহিলাকে গ্রেফতারের পর উঠে এল চাঞ্চল্যকর তথ্য।পুলিশ সূত্রে দাবি, নিহতের ছোট ছেলের সঙ্গে সম্পর্ক ছিল ধৃতের। সম্পর্কের অবনতির জেরেই, ভাড়াটে খুনি লাগিয়ে খুন করান ওই মহিলা।

সুনীত হালদার, ডোমজুড়: হাওড়ার (Howrah) ডোমজুড়ে (Domjur) ভাড়াটে খুনিকে দিয়ে এক ব্যক্তিকে খুনের অভিযোগে, এক মহিলাকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, নিহতের ছোট ছেলের সঙ্গে সম্পর্ক ছিল ওই মহিলার। সম্প্রতি সেই সম্পর্কে টানাপোড়েনের জেরে, এই ঘটনা বলে জানা গেছে। 

ডোমজুড় হত্যাকাণ্ড: হাওড়ার (Howrah) ডোমজুড়ের হত্যাকাণ্ডে নতুন মোড়। এক মহিলাকে গ্রেফতারের পর উঠে এল চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে দাবি, নিহতের ছোট ছেলের সঙ্গে সম্পর্ক ছিল ধৃতের। সম্পর্কের অবনতির জেরেই, ভাড়াটে খুনি লাগিয়ে খুন করান ওই মহিলা। রবিবার সাত সকালে বাজারে যাওয়ার পথে বাড়ির খুব কাছেই খুন হন তাপস গলুই নামে জেলফেরত এক দুষ্কৃতী। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালিয়ে খুন করা হয় তাকে। এই হত্যাকাণ্ডের ৪ ঘণ্টার মধ্যেই পিকু নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। তাকে জেরা করে হদিশ মেলে ডোমজুড়ের সলপের বাসিন্দা এক মহিলার। রাতেই গ্রেফতার করা হয় তাঁকে।

আর তারপরই সম্পূর্ণ ভিন্ন দিকে বাঁক নেয় গোটা ঘটনার। পুলিশ সূত্রে দাবি, ধৃত মহিলার সঙ্গে তাপস গলুইয়ের ছোট ছেলের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। সম্প্রতি ওই মহিলা সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিলেন। অভিযোগ, মহিলার আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেল করতেন তাপসের ছেলে।  বিষয়টি তাপসকে জানালেও, তিনি ছেলের পক্ষ নেন। পুলিশ সূত্রে দাবি, এরপর তাপসকে খুনের জন্য কয়েকজন দুষ্কৃতীকে সুপারি দেন মহিলা। যদিও, ধৃত মহিলা এই অভিযোগ অস্বীকার করেছেন।

যদিও ধৃত মহিলার দাবি, “আমি খুনের সঙ্গে জড়িত নই।’’ ধৃতের স্বামীর দাবি, “প্রদীপ আমার বউকে উত্যক্ত করত, কয়েকজন ছেলের কাছে আমার স্ত্রী সাহায্য চেয়েছিল, ওদের নিজেদের গন্ডগোলে তাপস খুন হতে পারে। পুলিশ সূত্রে খবর, তাপসকে খুন করতে ২জন গুলি চালিয়েছিল।  মোট ৬ রাউন্ড গুলি চলেছিল।  বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।

আরও পড়ুন: Pashchim Medinipur: সরকারি ঘোষণার পরও হয়নি বদলি, অভিযোগে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত ৪০ শিক্ষক-শিক্ষিকার

সেরা শিরোনাম

News Live: দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
Baruipur Municipality: এবার ভাঙতে চলেছে বারুইপুর পুরসভার তৃণমূলের বোর্ড
এবার ভাঙতে চলেছে বারুইপুর পুরসভার তৃণমূলের বোর্ড
Weather Update: শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে 'আকভান', রাজ্যে প্রবল বর্ষণের পূর্বাভাস, কী জানাল IMD ?
শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে 'আকভান', রাজ্যে প্রবল বর্ষণের পূর্বাভাস, কী জানাল IMD ?
Jagaddhatri Puja 2026: ৩৫ বছরের ঐতিহ্য, নিষ্ঠা আর ভক্তি! শিবপুরের ব্যাতাইতলা পল্লীবাসী বৃন্দের জগদ্ধাত্রী পুজোয় বিশেষ আকর্ষণ কুমারী পুজো
৩৫ বছরের ঐতিহ্য, নিষ্ঠা আর ভক্তি! শিবপুরের ব্যাতাইতলা পল্লীবাসী বৃন্দের জগদ্ধাত্রী পুজোয় বিশেষ আকর্ষণ কুমারী পুজো

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Embed widget