এক্সপ্লোর

Howrah: হাওড়ার গোলাবাড়িতে বিজেপির সাংগঠনিক বৈঠকে নেতা, কর্মীদের মধ্যে মারপিট

Howrah: আহত বিজেপি কর্মীরা দলীয় নেতাদের বিরুদ্ধে গোলাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে। তৃণমূলের পক্ষ থেকে বিজেপির এই হাতাহাতি নিয়ে কটাক্ষ করা হয়েছে।

সুনীত হালদার, হাওড়া: ভোট-পরবর্তী বিজেপির সাংগঠনিক বৈঠকে নেতা ও কর্মীদের মধ্যে বেধড়ক মারধরের ঘটনা। জখম ৪ বিজেপি কর্মী। আহত বিজেপি কর্মীরা দলীয় নেতাদের বিরুদ্ধে গোলাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে। তৃণমূলের পক্ষ থেকে বিজেপির এই হাতাহাতি নিয়ে কটাক্ষ করা হয়েছে।

গতকাল উত্তর হাওড়ার সালকিয়া  নন্দীবাগানের একটি প্রেক্ষাগৃহে বিজেপির পক্ষ থেকে দলীয় কর্মীদের নিয়ে একটি সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়। ওই বৈঠকে উত্তর হাওড়া কেন্দ্রে বিজেপি প্রার্থীর পরাজয় এবং বর্তমান সংগঠনের হাল-হকিকত নিয়ে দলীয় স্তরে আলোচনার ব্যবস্থা করা হয়। বৈঠক চলাকালীন উত্তর হাওড়ার যুব মোর্চা সভাপতি রাজু দাস এবং বেশ কয়েক জন কর্মী রাজ্য এবং জেলা নেতাদের কাছে সরাসরি কিছু প্রশ্ন করেন। অভিযোগ এরপরে উত্তর হাওড়ার বিজেপির প্রার্থী উমেশ রাই এবং বেশ কয়েকজন দলীয় নেতা ওই ৪ জন কর্মীর ওপর ঝাঁপিয়ে পড়েন। তাদের কিল, চড় এবং ঘুষি মারতে থাকে বলে অভিযোগ।

ঘটনাস্থলে সেই সময় উপস্থিত ছিলেন হাওড়া সদরের বিজেপি সভাপতি সুরজিৎ সাহা। আহত কর্মীরা পরে হাওড়া জেলা হাসপাতালে আসেন। সেখানে বুকে যন্ত্রণা নিয়ে বিশ্বনাথ মোদক নামে এক বিজেপি কর্মী ভর্তি আছেন। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এই ঘটনার পর আহত বিজেপি কর্মী গোলাবাড়ি থানায় উমেশ রাই সহ চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। বিজেপি সদরের সভাপতি সুরজিৎ সাহা পাল্টা অভিযোগ করেন রাজু দাস গন্ডগোল করে বিজেপির সভা বানচাল করার চেষ্টা করেছিল। তাঁকে আগেই যুব মোর্চার পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তার সঙ্গে তৃণমূলের আঁতাত আছে। তার বিরুদ্ধেও পুলিশে অভিযোগ দায়ের করা হবে।

এদিকে বিজেপির দলীয় কোন্দল নিয়ে কটাক্ষ করেছেন উত্তর হাওড়ার তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী। তিনি বলেন, বিজেপির বৈঠকে দলীয় কর্মীদের মধ্যে গন্ডগোল। এটাও ভোট-পরবর্তী হিংসা। তাহলে কি এবার সিবিআই ডাকা হবে? আসলে ভোটের পরাজয় তারা মেনে নিতে পারছে না। আমরা উন্নয়নে আছি। আমাদের গন্ডগোল করার দরকার হয় না।

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget