এক্সপ্লোর

Howrah News: 'ক্যান্সার, নো আনসার', মিলল চিরকুট, পুকুর থেকে উদ্ধার মারণরোগে আক্রান্ত রোগীর হাত-পা বাঁধা দেহ

Howrah Dead Body in Pond: হাওড়ার জগৎবল্লভপুরের পাতিহাল এলাকার ঘটনা।

সুনীত হালদার, হাওড়া: ক্যান্সার আক্রান্ত রোগীর দেহ উদ্ধার হল পুকুর থেকে। শনিবার থেকে নিখোঁজ ছিলেন ওই ব্যক্তি। রবিবার সকাল থেকে পুকুরে ভাসতে দেখা যায় তাঁর মৃতদেহ। হাত-পা বাঁধা অবস্থায় পুকুরের জলে ভাসছিল মৃতদেহটি। ওই ব্যক্তির মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা দেখা দিয়েছে। তবে পুকুরের পাড় থেকে একটি চিরকুট উদ্ধার হয়েছে, যাতে ক্যান্সার থেকে ফেরার উপায় নেই জানিয়ে সকলকে বিদায় জানিয়েছেন তিনি। (Howrah News)

হাওড়ার জগৎবল্লভপুরের পাতিহাল এলাকার ঘটনা। রবিবার সকালে সেখানকার একটি পুকুরের জলে মৃতদেহ ভাসতে দেখা যায়। ওই ব্যক্তির হাত-পা বাঁধা ছিল। সেই অবস্থাতেই ভাসছিল মৃতদেহটি। মৃত ব্যক্তিকে তপন মণ্ডল বলে শনাক্ত করা গিয়েছে। বয়স হয়েছিল ৬৫ বছর। ওই এলাকারই বাসিন্দা ছিলেন। গতকাল সন্ধে থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে জানা গিয়েছে। (Howrah Dead Body in Pond)

মৃত ব্যক্তির পরিবারের লোকজন জানিয়েছেন, শনিবার সন্ধে থেকে নিখোঁজ ছিলেন তিনি। রাত বাড়লেও বাড়ি ফেরেননি, তাতে উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজিও চলে। কিন্তু কোথাও খোঁজ পাওয়া যায়নি। এর পর রবিবার সকালে বাড়ির পাশের একটি পুকুরেই তপনের দেহ ভাসতে দেখেন পাড়ার লোকজন। খবর দেওয়া হয় তাঁর পরিবারের সদস্যদের। 

আরও পড়ুন: West Bengal Weather Forecast: ঝোড়ো হাওয়া, ভারী বৃষ্টি, রাখিতেও দুর্যোগের ইঙ্গিত কলকাতা-সহ জেলায়, জারি হল কমলা সতর্কতা

পুকুরে দেহ ভাসার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জগৎবল্লভপুর থানার পুলিশও। পুকুর থেকে দেহটি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তপনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, খাদ্যনালীর ক্যান্সারে আক্রান্ত ছিলেন তপন। এই ঘটনায় আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তপনের দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। ভেঙে পড়েছেন পরিবারের লোকজন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, খাদ্যনালীর ক্যান্সারে আক্রান্ত ছিলেন তপন। এই ঘটনায় আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তপনের মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা দেখা দিয়েছে। তবে এদিন পুকুর পাড় থেকে একটি চিরকুট উদ্ধার হয়। সাদা কাগজের উপর লাল কালি দিয়ে লেখা ছিল, 'ক্যান্সার নো আনসার। বিদায় সকলকে'। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে।  তবে হাত-পা কেন বাঁধা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার অপেক্ষা করছে পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Agnimitra Paul: ওয়ার্ড সংখ্যা বাড়ছে কলকাতা ও হাওড়া পুরসভায়,
ওয়ার্ড সংখ্যা বাড়ছে কলকাতা ও হাওড়া পুরসভায়, " শীঘ্রই আনা হবে বিল", ডিলিমিটেশন নিয়ে বড় কোনও বার্তা ?

ভিডিও

Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS
Sabyasachi Dutta: ১৫ কোটি টাকার দুর্নীতি! সব্যসাচীর বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের
Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র
Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget