এক্সপ্লোর

Kurseong Death : ডাউহিলের হোম-স্টেতে হাড়-হিম করা ঘটনা, ছাদ থেকে পড়ে মারা গেলেন হাওড়ার যুবক

ডাউহিল পাহাড়ের ওপর  হোম স্টে থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে বলে স্থানীয়দের দাবি।  মৃতের নাম সপ্তনীল চট্টোপাধ্যায়।


মোহন প্রসাদ, কার্শিয়ং
: বর্ষার মরসুমে পাহাড়ে বেড়াতে গিয়ে মৃত্যু হল বাঙালি পর্যটকের। কার্সিয়ঙের একটি জনপ্রিয় ট্যুরিস্ট স্পটের হোম স্টে-তে রহস্যজনক ভাবে মারা গেলেন হাওড়ার বাসিন্দা। ডাউহিল পাহাড়ের ওপর  হোম স্টে থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে বলে স্থানীয়দের দাবি।  মৃতের নাম সপ্তনীল চট্টোপাধ্যায়।

ভারী কিছু পড়ে যাওয়ার আওয়াজ শোনেন স্থানীয়রা              

বছর ২৬-এর সপ্তনীল হাওড়ার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, শনিবার ডাউহিল রোডের এই হোম স্টে-তে ৬ জন এসে ওঠেন। তাঁদের মধ্যে ৪ জন মহিলা ছিলেন। সকলেই কলেজের বন্ধু বলে পুলিশ সূত্রে খবর। সোমবারই হাওড়ায় ফেরার কথা ছিল তাঁদের। 
এদিন ভোর ৫টা নাগাদ ওপর থেকে ভারী কিছু পড়ে যাওয়ার আওয়াজ শোনেন স্থানীয়রা।

পড়ে গিয়ে মৃত্যু, নাকি মৃত্যুর পিছনে অন্য কিছু?

স্থানীয় সূত্রে খবর, আওয়াজ পেয়ে ছুটে যান অনেকেই। দেখেন, হোম স্টে-র সামনে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন হাওড়ার ওই যুবক। কার্সিয়ং হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পড়ে গিয়ে মৃত্যু, নাকি মৃত্যুর পিছনে অন্য কোনও রহস্য আছে, খতিয়ে দেখছে পুলিশ। জিজ্ঞাসাবাদ চলছে। 

যুবকের বাড়ি থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বন্ধুরা পুলিশকে কী জানিয়েছে, তাও স্পষ্ট করেনি পুলিশ। তবে প্রাথমিকভাবে প্রত্যক্ষদর্শীদের বয়ান ও মৃত্যুর ধরন দেখে ছাদ থেকে পড়ে মৃত্যুর বিষয়টুকুই জানা গিয়েছে। এর পিছনে আর কিছু রহস্য আছে কি না, খতিয়ে দেখছে পুলিশ। 

ডাউহিল জনপ্রিয় পর্যটন ক্ষেত্র        

দার্জিলিংয়ের কার্শিয়ং ডিভিশনের ডাউহিল ফরেস্ট পাইনে ঘেরা এক গ্রাম। সবসময়ই আলোআঁধারির খেলা। মেঘের লুকোচুরি। আর সন্ধে পেরোলেই গা-ছমছমে নৈঃশব্দ। এই জায়গা নিয়ে রয়েছে নানা ভৌতিক গল্পও।ঘন অরণ্যের মাঝে ছোট্ট পাহাড়ি গ্রামে পর্যটকের আনাগোনা আজকাল লেগেই থাকে। বাঙালি ট্যুরিস্ট দলের পছন্দের জায়গা এই ডাউহিল।  আর সেখানেই এমন দুর্ঘটনায় আতঙ্কিত অনেকেই। 

 

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget