এক্সপ্লোর

Howrah News: বস্তাবন্দী চাল-ডালে থিক থিক করছে কালো পোকা, তা দিয়েই রান্না হল শিশুদের খাবার

Mid Meal News, Howrah: শিশুরা ওই খাবার খেয়ে যে কোন মুহূর্তে অসুস্থ হয়ে পড়তে পারে। এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন অভিভাবকরা। 

সুনীত হালদার, হাওড়া: চাল-ডালে কালো পোকায় ভরা। আর সেই চাল দিয়েই রান্না হচ্ছে শিশুদের খাবার। এমনই ছবি দেখা গেল হাওড়ার চামড়াইলের দক্ষিণপাড়া এলাকার একটি অঙ্গনওয়ারি কেন্দ্রে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।

ঠিক কী অভিযোগ? 

গত কয়েক বছর ধরে ডোমজুড়ের চামরাইল দক্ষিণপাড়ায় স্থানীয় একটি ক্লাব ঘরের মধ্যে শিশুদের অঙ্গনওয়াড়ি কেন্দ্র চলছে। ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তিন থেকে ছয় বছরের শিশুদের পড়াশোনা, খেলাধুলার পাশাপাশি তাদের নিয়মিত খাবার দেওয়া হয়। 

একইসঙ্গে গ্রামের গর্ভবতী মহিলারাও ওই কেন্দ্র থেকে খাবার নিয়ে যান। শিশুদের অভিভাবকদের অভিযোগ বেশ কয়েকদিন ধরে ওই কেন্দ্রে পোকা ধরা চাল ডাল দিয়ে ২৩ জন শিশু এবং বেশ কিছু গর্ভবতী মহিলাদের জন্য খাবার তৈরি করা হচ্ছে। ফলে শিশুরা ওই খাবার খেয়ে যে কোন মুহূর্তে অসুস্থ হয়ে পড়তে পারে। এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন অভিভাবকরা। 

তাদের অভিযোগ অনেক সময় খাবার বাড়িতে আনার পরেও তা তারা খান না। খাবার পথ কুকুরদের খাইয়ে দেন। এই নিয়ে তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন, এমনও অভিযোগ করেছেন। 

ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা এবং রাঁধুনী দুজনেই চাল ডালে পোকা থাকার কথা ক্যামেরার সামনে স্বীকার করেছেন। ওই শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা জানিয়েছেন একসঙ্গে আড়াই মাসের চাল ও ডাল থেকে যাওয়ার ফলে তাতে পোকা ধরে যাচ্ছে। তারা চাল ও  ডাল রোদে সেঁকে নেওয়ার পর রান্না করলেও ভাত ও ডালে পোকা থেকে যাচ্ছে। পরে রান্না করার সময় ছাঁকনি দিয়ে ওই পোকাগুলোকে তুলে নেওয়া হয়।                                                        

আরও পড়ুন, হার্ট বন্ধ হওয়ার ৫০ মিনিট পর জেগে উঠল 'মৃতদেহ'! আকস্মিক ঘটনায় হতবাক চিকিৎসকরা

এদিকে এই ঘটনার কথা চাউর হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ডোমজুড় ব্লকের চাইল্ড প্রজেক্ট ডেভেলপমেন্ট অফিসের আধিকারিকরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। গোটা ঘটনা খতিয়ে দেখেন। ওই প্রজেক্টের সুপারভাইজার বর্ণিকা নায়েক বলেন পুরানো স্টকের চাল ডালে পোকা ছিল। কেন তা শিশুদের খাবার তৈরিতে ব্যবহার করা হয়েছে সেটা জানতে শিক্ষা কেন্দ্রের  শিক্ষিকাকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে তার গাফিলতি রয়েছে। তবে শিশুরা যাতে ভালো খাবার পায় তা দেখা হবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi Live: 'হর ঘর তিরঙ্গা যাত্রা' উদযাপনের ডাক দিয়ে পথে মুখ্যমন্ত্রী, শুরু হল পদযাত্রা, লাইভ আপডেট
'হর ঘর তিরঙ্গা যাত্রা' উদযাপনের ডাক দিয়ে পথে মুখ্যমন্ত্রী, শুরু হল পদযাত্রা, লাইভ আপডেট
Debraj Chakraborty: দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ১৫০ পাতার চার্জশিট, তোলাবাজি নিয়ে একাধিক চাঞ্চল্যকর দাবি পুলিশের
দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ১৫০ পাতার চার্জশিট, তোলাবাজি নিয়ে একাধিক চাঞ্চল্যকর দাবি পুলিশের
Abhishek Banerjee : কলকাতা হাইকোর্টে ধাক্কা! চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে এবার সুপ্রিম কোর্টে অভিষেক
কলকাতা হাইকোর্টে ধাক্কা! চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে এবার সুপ্রিম কোর্টে অভিষেক
West Bengal Live News Update: ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget