এক্সপ্লোর

Howrah: অত্যাচার সহ্য় করতে না পেরে বাবাকে খুন, গ্রেফতার মা-মেয়ে

Howrah News: হাওড়ার ডোমজুড়ে শারীরিক অত্যাচার সহ্য করতে না পেরে বাবাকে খুন করল মা-মেয়ে। অভিযুক্তদের গ্রেফতার করেছে ডোমজুড় থানার পুলিশ। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সুনীত হালদার, ডোমজুড়: দীর্ঘদিন ধরে মেয়েকে শারীরিক নিগ্রহ (Torture) করত বাবা (Father)। দিনের পর দিন এই অত্যাচার সহ্য করত মেয়ে (Daughter)। শেষপর্যন্ত অন্য কোনও উপায় না দেখতে পেয়ে মায়ের সঙ্গে মিলে অত্যাচারী বাবাকে খুন (Murder) করল মেয়ে। এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে হাওড়ার (Howrah) ডোমজুড়ে (Domjur)। অভিযুক্ত মা-মেয়েকে গ্রেফতার করেছে ডোমজুড় থানার (Domjur Police Station) পুলিশ। খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

গতকাল রাতে নিজের বাড়িতেই খুন

পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে ডোমজুড়ে নিজের বাড়িতেই খুন হন ৫৫ বছর বয়সি ওই ব্যক্তি। তিনি পেশায় সোনার দোকানের মালিক ছিলেন। এই ব্যক্তি এর আগে মুম্বইয়ে থাকলেও, কয়েক বছর ধরে ডোমজুড়ে থাকছিলেন। তাঁর সঙ্গে থাকতেন দ্বিতীয় পক্ষের স্ত্রী ও তাঁর কিশোরী মেয়ে। গতকাল রাতে নিহত ব্যক্তির স্ত্রী প্রতিবেশীদের ঘরে ডেকে আনেন। তাঁরা ঘরে ঢুকে দেখেন, ওই ব্য়ক্তির দেহ বিছানার উপর পড়ে আছে। তাঁর গলায় কালো দাগ। শ্বাসরোধ করে তাঁকে খুন করা হয়েছে।

আরও পড়ুন শ্যামপুরে লক্ষাধিক টাকার গহনা ও নগদ টাকা নিয়ে পালাল ডাকাতের দল, গুলিতে আহত গৃহকর্তা

প্রতিবেশীদের সামনে নিহত ব্যক্তির স্ত্রী দাবি করেন, সন্ধেবেলা দু’জন ব্যক্তির তাঁদের বাড়িতে আসার কথা ছিল। সেই কারণে আগেই তাঁর স্বামী তাঁদের বাড়ী ছেড়ে চলে যেতে বলেন। এরপর তাঁরা আত্মীয়র বাড়ি চলে যান। আধঘন্টা পরে তাঁরা যখন বাড়ি ফেরেন, তখন ঘরে ঢুকে দেখেন, তাঁর স্বামী মুখ থেকে বেরিয়ে এসেছে জিভ।

অভিযুক্তদের গ্রেফতার করল ডোমজুড় থানার পুলিশ

এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান ডোমজুড় থানার পুলিশকর্মীরা। মৃতদেহ উদ্ধারের পর মা ও মেয়েকে আটক করে থানায় নিয়ে গিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। জেরার মুখে ভেঙে পড়েন তাঁরা। মা ও মেয়ে পুলিশকে জানান, নিহত ব্যক্তি দীর্ঘদিন মেয়ের উপর শারীরিক নিগ্রহ চালাতেন। সেই অত্যাচার সহ্য করতে না পেরেই তাঁরা খুনের ছক করেন। গতকাল রাতে পরিকল্পনামাফিক শ্বাসরোধ করে খুন করা হয়। এই স্বীকারোক্তির পর দু’জনকে গ্রেফতার করে ডোমজুড় থানার পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: বিজেপি সরকারের ১০০ দিন,
বিজেপি সরকারের ১০০ দিন, "বিস্তারিত বক্তব্য কালই...", আর কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
Asish Banerjee Death Investigation: আশিস বন্দ্য়োপাধ্যায়ের কোন কোন জিনিস নিয়ে তদন্ত ? কী বললেন মুখ্যমন্ত্রী
আশিস বন্দ্য়োপাধ্যায়ের কোন কোন জিনিস নিয়ে তদন্ত ? কী বললেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।
CJP Protest: বিজেপি মনে করে শিক্ষা দিয়ে কী হবে, গুন্ডাগিরিতেই হবে সবকিছু: সৌরভ দাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget