এক্সপ্লোর

Dengue Situation: ভয় ধরাচ্ছে ডেঙ্গি, বড় পদক্ষেপ হাওড়া পৌরসভার স্বাস্থ্য ও সাফাইকর্মীদের পুজোর ছুটি বাতিল

Howrah News: শহর কলকাতার পাশাপাশি, হাওড়া পৌরসভা এলাকায় ডেঙ্গি নিয়ে  দুশ্চিন্তায় রয়েছেন বাসিন্দারা।

সুনীত হালদার, হাওড়া: এক করোনা ভুগিয়েছে দু’-দু’টি বছর (Coronavirus Outbreak)। এ বার আবার ডেঙ্গির প্রকোপ (Dengue Ourbreak)। তার জেরে পুজোর ছুটি বাতিল হচ্ছে হাওডা় পৌরসভার স্বাস্থ্য (Howrah Municipal corporation) এবং সাফাই কর্মীদের। হাওড়া পৌরসভা এলাকায় ডেঙ্গির প্রকোপ মারাত্মক আকার ধারণ করছে। তাতেই এমন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। 

ডেঙ্গি পরিস্থিতিতে উদ্বিগ্ন পৌরসভা, ছুটি বাতিল স্বাস্থ্য ও সাফাইকর্মীদের

শহর কলকাতার পাশাপাশি, হাওড়া (Howrah News) পৌরসভা এলাকায় ডেঙ্গি নিয়ে  দুশ্চিন্তায় রয়েছেন বাসিন্দারা। গত জানুয়ারি মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত ইতিমধ্যেই হাওড়া পৌরসভা এলাকায় আক্রান্তের সংখ্যা  ৪০০ ছাড়িয়ে গিয়েছে। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ জনের।

তাই কোনও রকম ঝুঁকি নিতে নারাজ পৌরসভা। সেই কারণেই স্বাস্থ্য এবং সাফাই কর্মীদের ছুটি বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার হাওড়া পৌরসভার প্রশাসক মণ্ডলী এ নিয়ে সাংবাদিক বৈঠক করে।

আরও পড়ুন: Weather Update: হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে

সেখানে প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী বলেন, "গত কয়েক সপ্তাহ ধরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা যে ভাবে বাড়ছে, তা থেকে কিছুটা স্বস্তি মিলেছে। গত সপ্তাহে আক্রান্তের সংখ্যা ১০০-র বেশি ছিল, সেখানে চলতি সপ্তাহে সংখ্যাটা ৩৬-এ এসে ঠেকেছে।"

হাওড়া পৌরসভা জানিয়েছে, সংখ্যাটা শূন্যে নিয়ে আসাই এখন লক্ষ্য। তাই এ বছর পুজোয় স্বাস্থ্য এবং সাফাই কর্মীদের ছুটি বাতিলের সিদ্ধান্ত। এ ছাড়াও পুরসভার পক্ষ থেকে শহরের বিভিন্ন প্রান্তে সাফাই অভিযানের সঙ্গে একাধিক ফিভার ক্লিনিক খোলা হয়েছে।

ডেঙ্গি ঠেকাতে বিশেষ পদক্ষেপ পৌরসভার, ফিভার ক্লিনিক খোলা হচ্ছে

এ ছাড়াও শহর জুড়ে সাধারণ মানুষকে সচেতন করতে আড়াই হাজারেরও বেশি ফ্লেক্স এবং হোডিং লাগানোর সিদ্ধান্ত নিয়েছে পৌরসভা। প্রয়োজনে সংখ্যাটা বাড়ানো হবে। গোটা প্রক্রিয়া চলবে আগামী নভেম্বর মাস পর্যন্ত। সব মিলিয়ে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা শূন্যে নামিয়ে আনাই এখন পৌরসভার কাছে প্রধান চ্যালেঞ্জ।

এতদিন শ্রীলঙ্কা, লাতিন আমেরিকা এবং আফ্রিকার কিছু দেশে ডেঙ্গি থ্রি-র ভ্যারিয়েন্ট প্রভাব দেখা যেত বেশি। এই বছর সিঙ্গাপুরেও ডেঙ্গি থ্রি-এর প্রকোপ দেখা গিয়েছে।  সেই বিপজ্জনক ডেঙ্গি থ্রি-এ আক্রান্তের সংখ্যা এখন বাড়ছে বাংলাতেও।

বুধবার নিমতৌড়ির প্রশাসনিক বৈঠকে তা নিয়ে কড়া নির্দেশই দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, "ডেঙ্গিটা বেড়েছে কয়েক জায়গায়। দেখে নিতে হবে। ডেঙ্গি-ম্যালেরিয়ার জন্য যে অ্যাডটা আছে, সেটা চালিয়ে যাও।" ইতিমধ্যেই ডেঙ্গি চিকিৎসার জন্য হাসপাতালগুলিকে সংশোধিত নির্দেশিকা পাঠিয়েছে স্বাস্থ্য দফতর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
TMC News : 'হাত-পা বেঁধে পিটিয়েছে...', পুলিশ হেফাজতে মৃত্যু তৃণমূল কর্মীর, কীভাবে ? কী জানাচ্ছে মৃতের পরিবার ?
'হাত-পা বেঁধে পিটিয়েছে...', পুলিশ হেফাজতে মৃত্যু তৃণমূল কর্মীর, কীভাবে ? কী জানাচ্ছে মৃতের পরিবার ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget