এক্সপ্লোর

Howrah: কলেজের ইউনিয়ন রুমে পড়ুয়াদের র‍্যাগিংয়ের অভিযোগ, শোকজ তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতিকে

Howrah News: নরসিংহ দত্ত কলেজের ইউনিয়ন রুমে নবাগত পড়ুয়াদের র‍্যাগিংয়ের অভিযোগ। মূল অভিযুক্ত কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি সৌভিক রায়কে শোকজ।

হাওড়া: এবার দেড় বছর আগে র‍্যাগিংয়ের ঘটনায় শোকজ তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি। হাওড়ার নরসিংহ দত্ত কলেজের ইউনিয়ন রুমে নবাগত পড়ুয়াদের র‍্যাগিংয়ের অভিযোগ। মূল অভিযুক্ত কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি সৌভিক রায়কে শোকজ। কসবাকাণ্ডের আবহে র‍্যাগিংয়ের ছবি ফের ভাইরাল হওয়ায় তোলপাড়। 'কলেজে এম এম মডেল চালু করতে চেয়েছিল মূল অভিযুক্ত সৌভিক রায়। ঘটনা নজরে আসতেই সৌভিককে কলেজে ঢুকতে বারণ করে দেওয়া হয়', দাবি কলেজের অধ্যক্ষের। কলেজে না যাওয়ার জন্য কেউ কিছু বলেননি, তবে কলেজের অনুষ্ঠানে নিমন্ত্রণ পেলে যান, দাবি সৌভিক রায়ের। শীঘ্রই শোকজ লেটারের জবাব দেবেন দলকে, জানালেন সৌভিক রায়।

সম্প্রতি কসবা কলেজে ছাত্রীকে গণধর্ষণ ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছে তিন তৃণমূল ছাত্র পরিষদ কর্মী সহ চারজন। তদন্তে এই ঘটনার মূল মাথা হিসাবে উঠে আসে ওই কলেজের অস্থায়ী কর্মী এবং তৃণমূল ছাত্র পরিষদ নেতা মনোজিৎ মিশ্রের নাম। তাকে পুলিশ গ্রেফতার করেছে। অভিযোগ কলেজে দাদাগিরি, তোলাবাজি সহ নানা ধরনের অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল মনোজিৎ এবং তার দলবল। কলেজের ইউনিয়ন রুমে ছাত্রীদের ডেকে যৌন হেনস্থা করতো। একইভাবে প্রায় বছর দেড়েক আগে মধ্য হাওড়ার নরসিংহ দত্ত কলেজের ইউনিয়ন রুমে নবাগত ছাত্রদের ওপর রাগিং চালানো হয় বলে অভিযোগ। সেই ছবি ভাইরাল হয়। ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতি সৌরভ প্রসাদ গত বছর ফেব্রুয়ারি মাসে কলকাতায় সাংবাদিক সম্মেলন ডেকে তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি সৌভিক রায় কে গ্রেপ্তারের দাবি জানান।

যদিও এই ঘটনায় তাকে গ্রেফতার করা হয়নি। অভিযোগ উঠে তিনি রাজ্যের এক মন্ত্রীর ঘনিষ্ঠ হওয়ায় প্রভাবশালী। এদিন সৌভিক বলেন যেহেতু সামনে নির্বাচন তাই বিরোধীরা তার বিরুদ্ধে চক্রান্ত করছেন। তিনি ওই ঘটনার সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়। ছবিতে যে তাকে দেখানো হচ্ছে তখন তিনি র‍্যাগিং বন্ধ করতে গেছিলেন। এর সঙ্গে অন্য ছবি জোড়া হয়েছে। তিনি যদি কলেজে কোন দাদাগিরি করে থাকে তবে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হোক।

এদিকে কলেজের প্রিন্সিপাল সোমা বন্দ্যোপাধ্যায় বলেন ওই ঘটনা নজরে আসতেই কলেজের নজরদারি বাড়ানো হয়। গভর্নিং বডি র মিটিং ডেকে সৌভিক কে কলেজে ঢোকার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। সে আর এই কলেজে ঢোকে না। তবে কলেজে বহিরাগতদের আনাগোনা পুরোপুরি বন্ধ করা যায়নি। কলকাতা হাইকোর্টের নির্দেশের পর এখন ইউনিয়ন রুম বন্ধ আছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
নদিয়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে খুনের অভিযোগে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে আগুন
কলকাতা বিমানবন্দরে আগুন
Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ

ভিডিও

Tarapith Fire: তারাপীঠের হোটেলে ২ শিশু-সহ আলিপুরদুয়ার-মেঘালয়ের ৯ পুণ্যার্থী জীবন্ত দগ্ধ
Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget