এক্সপ্লোর

Bally TMC Leader Shot: বালিতে তৃণমূলের পঞ্চায়েত প্রধান গুলিবিদ্ধ, এখনও অধরা মূল অভিযুক্ত, বিস্ফোরক অভিযোগ আক্রান্তের পরিবারের

Howrah News: হামলার নেপথ্যে বড় কোনও মাথা রয়েছে। হাওড়ার বালিতে, তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে গুলি করার ঘটনায় বিস্ফোরক আক্রান্তের পরিবার। এখনও মূল অভিযুক্ত বাসু চৌধুরীকে ধরতে পারেনি পুলিশ।

সৌমিত্র রায়, শিবাশিস মৌলিক, হাওড়া-বালি : বালিতে তৃণমূলের পঞ্চায়েত প্রধান গুলিবিদ্ধ হওয়ার পর ২ দিন পার। এখনও অধরা মূল অভিযুক্ত বাসু চৌধুরী। অভিযুক্ত ভিন রাজ্যে গা ঢাকা দিয়ে থাকতে পারে। পুলিশ সূত্রে খবর, এমনই অনুমান করছেন তদন্তকারীরা। শুক্রবারের পর শনিবার রাতেও বালি, বেলুড়, লিলুয়ার বিভিন্ন গোপন ডেরায় তল্লাশি চালায় পুলিশ। অভিযুক্ত বাসু চৌধুরীর বাড়ির সামনে বসেছে পুলিশ পিকেট। কিনতু ইমারতি দ্রব্য ব্যবসায়ী বাসু চৌধুরীর এখনও নাগাল পাওয়া যায়নি। 

হামলার নেপথ্যে বড় কোনও মাথা রয়েছে। হাওড়ার বালিতে, তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে গুলি করার ঘটনায় বিস্ফোরক আক্রান্তের পরিবার। ঘটনার পর ২ দিন পার হতে চললেও, এখনও মূল অভিযুক্ত বাসু চৌধুরীকে ধরতে পারেনি পুলিশ। এই অবস্থায় আতঙ্কে রয়েছেন আক্রান্ত তৃণমূল নেতার পরিবার। অন্যদিকে এই ইস্যুতে তরজা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বৃহস্পতিবার রাত থেকে রবিবার, প্রায় ৩ দিন হতে চললেও, এখনও অধরা মূল অভিযুক্ত ইমারতি দ্রব্যের ব্যবসায়ী বাসু চৌধুরী। আর এই আবহেই বিস্ফোরক গুলিবিদ্ধ তৃণমূল নেতার পরিবার।

বৃহস্পতিবার রাত, ঘড়ির কাঁটায় তখন রাত সাড়ে দশটা। বালির জনবহুল রাস্তায়, তৃণমূল পরিচালিত সাঁপুইপাড়া বসুকাটি পঞ্চায়েতের প্রধান দেবব্রত মণ্ডলকে পরপর গুলি করতে দেখা যায় আততায়ীকে। প্রথম থেকেই এই ঘটনায়, তৃণমূল নেতার পরিবার ও প্রত্য়ক্ষদর্শীদের দাবি, হামলাকারীর নাম বাসু চৌধুরী। যদিও, এখনও পর্যন্ত মূল অভিযুক্তকে ধরতে পারেনি পুলিশ। তবে গুলিবিদ্ধ তৃণমূল নেতার পরিবারের স্পষ্ট দাবি, এই কাজ একা বাসু চৌধুরীর নয়। নেপথ্যে রয়েছে আরও বড় কোনও মাথা। গুলিবিদ্ধ হয়েছেন তৃণমূল নেতা ও পঞ্চায়েত প্রধান। ঘটনার নেপথ্যে কোনও বড় মাথা রয়েছে বলে মনে করছেন তাঁরই পরিবারের সদস্যরা। বৃৃহস্পতিবার রাতে, তৃণমূল নেতা দেবব্রত মণ্ডল যাঁর মোটরবাইকে চেপে আসছিলেন, গুলি লাগে সেই তৃণমূল কর্মী অনুপম রানারও। সঙ্গে সঙ্গে ঘটনাস্থল ছেড়ে চলে যান তিনি। সেই ঘটনার পর থেকে আতঙ্ক পিছু ছাড়ছে না তাঁকেও। স্বাভাবিকভাবেই এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। রবিবার এই ঘটনার প্রতিবাদে বালিতে মিছিল করে বিজেপি। 

বালিতে গুলিবিদ্ধ তৃণমূল নেতা, এখনও অধরা আততায়ী। বিক্ষোভ বিজেপির। 'রাস্তায় গুলি করেছে, এবার বাড়িতে এসে মারবে', আতঙ্কে আক্রান্তের পরিবার। 'আমরা আইন হাতে তুলে নিলে, আমরাও গুলি করতাম। কেউ হয়তো আততায়ীকে কাজে লাগিয়েছে। এত লোক ছিল, কেউ কি বাঁচাতে গেছে? এলাকায় পুলিশি নিরাপত্তা নেই', সরব গুলিবিদ্ধ তৃণমূল নেতার ভাই। ভিন রাজ্যে গা ঢাকা দিতে পারে আততায়ী, অনুমান পুলিশের। বালি, বেলুড়, লিলুয়ার একাধিক জায়গায় তল্লাশি পুলিশের। 

গত ২৭ নভেম্বর, জনবহুল রাস্তায় পঞ্চায়েত প্রধানকে পরপর গুলি। গুলিবিদ্ধ হন পঞ্চায়েত প্রধানের সঙ্গী তৃণমূল কর্মী অনুপম রানাও। হামলার পর নিশ্চিন্তে হেঁটে হেঁটে চলে যায় আততায়ী। হামলাকারী বাসু চৌধুরী, দাবি জখম তৃণমূল নেতার পরিবার ও প্রত্যক্ষদর্শীদের। কিন্তু যে প্রশ্ন থেকেই যাচ্ছে, তা হল, মূল আততায়ী গেল কোথায়? তবে কি রাজ্য ছে়ড়ে ভিনরাজ্যে পগারপার মূল অভিযুক্ত? ইতিমধ্যেই তাঁর খোঁজে, বালি, বেলুড়, লিলুয়ার একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে পুলিশ। 

সেরা শিরোনাম

Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Illegal Aadhaar-Voter Scam: টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget