এক্সপ্লোর

Howrah News: আবর্জনা না ফেলেই ফিরল পুরসভার গাড়ি, ফের বিক্ষোভ হাওড়ায়

Howrah Dumping Ground: আজ সকালে হাওড়া পুরসভার ৪৮ নম্বর ওয়ার্ডে ডাম্পারে করে আবর্জনা ফেলতে গেলে বাধা দেন স্থানীয়রা।

হাওড়া: ফের হাওড়ায় (Howrah News) আবর্জনা ফেলা নিয়ে বিক্ষোভ। বেলগাছিয়ার বদলে জগাছার আরুপাড়ায় অস্থায়ী ভাগাড় তৈরির সিদ্ধান্ত নেয় হাওড়া পুরসভা। এদিন সকালে ময়লার গাড়ি আটকে স্থানীয়রা বিক্ষোভ দেখান। 

ফের বিক্ষোভ হাওড়ায়: বিপর্যয়ের পর, এক সপ্তাহ পার হতে চললেও, এখনও হাওড়ার বেলগাছিয়ার পরিস্থিতি স্বাভাবিক তো হয়ইনি, উল্টে, দুর্ভোগ আরও বেড়েছে। কারও বাড়ি ভেঙে পড়েছে, কারও বাড়িতে ঢুকে গেছে ড্রেনের নোংরা জল। আজ সকালে হাওড়া পুরসভার ৪৮ নম্বর ওয়ার্ডে ডাম্পারে করে আবর্জনা ফেলতে গেলে বাধা দেন স্থানীয়রা। ময়লার গাড়ি আটকে চলে বিক্ষোভ। ফলে আবর্জনা না ফেলেই ফিরে যায় পুরসভার গাড়ি। স্থানীয়দের অভিযোগ, জগাছায় ভাগাড় তৈরি হলে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হবে। দুর্গন্ধ ও রোগ-জীবাণু ছড়াতে পারে বলে আশঙ্কাপ্রকাশ করেছেন স্থানীয়রা। ধস-বিধ্বস্ত এলাকার বাসিন্দাদের জগাছায় পুনর্বাসনে আপত্তি নেই, কিন্তু ভাগাড় তৈরি হলে তাঁরা বাধা দেবেন, জানিয়েছেন আরুপাড়ার বাসিন্দারা। অন্যদিকে, ভাগাড়-সঙ্কটে হাওড়া পুরসভার বিভিন্ন ওয়ার্ডে থমকে গেছে জঞ্জাল পরিষ্কারের কাজ।                                                 

হাওড়ার বেলগাছিয়ায় রাস্তায় একদিক যেমন ধস নেমে ভেঙে গেছে অন্যদিক বেশ কয়েক ফুট উঠে গেছে। ধসের ফলে রাস্তা বাড়ির টালির চালের সমান উঠে গেছে। ঝিলরোডের পাশাপাশি সি-রোডের ছবিটাও কম ভয়াবহ নয়। এটা হাওড়া পুরসভার সাত নম্বর ওয়ার্ড। পর পর পাকা বাড়ি। ঝিলরোডে বিপর্যয়ের জেরে সি-রোডের নিকাশি-ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। ড্রেনের নোংরা জল উঠে এসেছে রাস্তায়। কারও কারও বাড়ির ভিতর পর্যন্ত ঢুকে গেছে নোংরা জল।

এদিকে বেলগাছিয়া ভাগাড়ে বিপর্যয়ের প্রভাব পড়েছে হাওড়া শহরে জঞ্জাল সাফাইতে। গতকাল মঙ্গলবার, হাওড়ার ৫০টি ওয়ার্ডের কোথাও, কোনও জঞ্জাল সাফাই হয়নি। কদমতলা, সালকিয়া, শিবপুর, রামরাজাতলা সর্বত্রই একইচিত্র। রীতিমতো ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। বুধবারও বদল হয়নি পরিস্থিতির। এদিন সকালেও দেখা গেল, বেলুড় মঠের কাছে রাস্তায় পড়ে আছে আবর্জনা। সালকিয়ায় বাঁধাঘাটের কাছেও জঞ্জালের স্তূপ। হাওড়া পুরসভার মেয়াদ ফুরিয়েছে ৬ বছরের বেশি, কাউন্সিলরই তো নেই, কাকে বলব ময়লা সরাতে? প্রশ্ন হাওড়ার পুর-নাগরিকদের। গতকালই হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী জানান, "আড়ুপাড়ার মাঠে জঞ্জাল ফেলা হবে।'' আরুপাড়ায় জঞ্জাল ফেলতে গেলে প্রতিবাদ-বিক্ষোভ করেন স্থানীয়রা। যার জেরে আবর্জনা না ফেলেই ফিরে যায় পুরসভার গাড়ি।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: শনিবার উপকূল ও সংলগ্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আংশিক মেঘলা আকাশ, ঝরবে ঘাম
শনিবার উপকূল ও সংলগ্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আংশিক মেঘলা আকাশ, ঝরবে ঘাম
Smit Machchhar : বিমানে এই ব্যক্তিই ক্ষতবিক্ষত করেছিল পাইলট স্মিত মচ্ছরকে, অতীতেও ...বড় দাবি প্রকাশ্যে
বিমানে এই ব্যক্তিই ক্ষতবিক্ষত করেছিল পাইলট স্মিত মচ্ছরকে, অতীতেও ...বড় দাবি প্রকাশ্যে
North 24 Pargana News: প্রাক্তন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি ও তাঁর বাবার অস্বাভাবিক মৃত্য়ু, কী ঘটেছে অশোকনগরে ?
প্রাক্তন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি ও তাঁর বাবার অস্বাভাবিক মৃত্য়ু, কী ঘটেছে অশোকনগরে ?
IMD Weather Update : আজই এই সব জায়গা থেকে সরে যাচ্ছে বর্ষা, পুজোর আগেই বড় সুখবর দিল IMD
আজই এই সব জায়গা থেকে সরে যাচ্ছে বর্ষা, পুজোর আগেই বড় সুখবর দিল IMD

ভিডিও

CM Suvendu Adhikari:
Narendra Modi:
France Student Protest: পড়ুয়া বিক্ষোভ উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ পড়ুয়াদের, আহত বহু
Suvendu Adhikari: ব্যাঘ্র প্রকল্পের ঐতিহ্য ফিরে পেল উত্তরবঙ্গের বক্সা, মুখ্যমন্ত্রীর হাতে বাঘের রিইন্ট্রোডাকশন
CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget