এক্সপ্লোর

Howrah News: তোলাবাজির অভিযোগে দলেরই একাংশকে নিশানা উলুবেড়িয়ার BJP নেতা স্বামী মঙ্গলানন্দের, "এদের ইনকাম ট্যাক্সের ব্যালেন্স শিটটা দেখলে পরিষ্কার হয়ে যেত.."

Bribe Case BJP Leader: এবার, তোলাবাজির অভিযোগ তুলে, দলেরই একাংশকে তীব্র আক্রমণ করলেন হাওড়ার উলুবেড়িয়ার বিজেপি নেতা স্বামী মঙ্গলানন্দ পুরী মহারাজ।

সুনীত হালদার, হাওড়া: তোলাবাজি ইস্যুতে ক্রমশ অস্বস্তি বাড়ছে শাসক শিবিরে। এবার, তোলাবাজির অভিযোগ তুলে, দলেরই একাংশকে তীব্র আক্রমণ করলেন হাওড়ার উলুবেড়িয়ার বিজেপি নেতা স্বামী মঙ্গলানন্দ পুরী মহারাজ। যদিও, বিজেপি নেতার মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ তাঁরই দলের একাংশ।

আরও পড়ুন, ভারী বর্ষণের আশঙ্কার মাঝেই পারদ পতনের পূর্বাভাস রাজ্যজুড়ে, জাঁকিয়ে শীত কবে ?

ফের বিজেপির ভিতর থেকেই উঠল তোলাবাজির অভিযোগ। এবার, তোলাবাজির অভিযোগ তুলে, দলেরই একাংশকে তীব্র আক্রমণ করলেন হাওড়ার উলুবেড়িয়ার বিজেপি নেতা স্বামী মঙ্গলানন্দ পুরী মহারাজ।বিজেপি নেতা স্বামী মঙ্গলানন্দ পুরী মহারাজ বলেন, মাত্র ৬ মাস সরকারে এসেছে, ৮ মাস। চূড়ান্ত তোলাবাজি। শুধরে যান, মানুষ সব লক্ষ্য করছে। মানুষ অনেক অত্যাচারিত হয়ে, তবে আমাদেরকে নিয়ে এসেছে। সেই সুযোগের অসৎ ব্যবহার করাটা মহা অন্যায়, মহা অপরাধ।' ২৬ এর বিধানসভা নির্বাচনে, উলুবেরিয়া দক্ষিণ কেন্দ্র থেকে তৃণমূলের পুলক রায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে পরাজিত হন স্বামী মঙ্গলানন্দ পুরী মহারাজ। এলাকায় রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ বা RSS ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তিনি। বৃহস্পতিবার, উলুবেড়িয়ার কৈজুরিতে একটি অনুষ্ঠানে তোলাবাজির অভিযোগে বিজেপির একাংশকে আক্রমণ করলেন তিনি।
 
বিজেপি নেতা স্বামী মঙ্গলানন্দ পুরী মহারাজ বলেন, জেলা কার্যালয়ের প্রধানভাবে যারা বিশেষভাবে পরিচালনার কাজে আছে, তাদের একটা বিশেষ অংশ ঘুরপথে হাঁটছে।  এক বছর আগে এদের ইনকাম ট্যাক্সের...যদি একটু দেখা যেত আর ভোটের পরে এদের ইনকাম ট্যাক্সের ব্যালেন্স শিটটা যদি একটু দেখতেন, তাহলে বোধ হয় অনেকটা পরিষ্কার হয়ে যেত।' যদিও, বিজেপি নেতার মন্তব্যকে গুরুত্ব নিতে নারাজ তাঁরই দলের একাংশ।হাওড়া গ্রামীণ ইউনিট বিজেপি সভাপতি দেবাশিস সামন্ত বলেন, প্রার্থী ছিলেন, সম্মান রেখেই বলছি, ভারতীয় জনতা পার্টির কোনও দায়িত্বে উনি নেই। না...সংগঠনের কোনও বিষয় আছে, না আমি প্রেস মিডিয়াকে, না আমি ওঁকে জানাব। উনি কেন বলেছেন, ওঁকে জিজ্ঞেস করলেই ভাল হবে।' বিজেপি নেতা  স্বামী মঙ্গলানন্দ পুরী মহারাজ বলেন, আমি তো কোনও ঠিকাদারের নামই নিইনি। যখন আমার কথার কোনও গুরুত্বই নেই, তাহলে আমার প্রকাশ্য বক্তব্যকে নিয়ে এত টেনশনেরই বা কী হল! আমি আমার নিজের ঘরের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। 

 তোলাবাজির অভিযোগ নিয়ে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। হাওড়া জেলা কমিটির সিপিএম সদস্য  সাবিরউদ্দিন মোল্লা বলেন, সত্য কথা ওঁর(স্বামী মঙ্গলানন্দ পুরী মহারাজ) মুখ দিয়ে বেরিয়ে গেছে।  ৪ তারিখের পর থেকে যাঁরা তৃণমূলের তোলাবাজ ছিল, তাঁরা বিজেপিতে ঢুকে গেছে। আগে তৃণমূলে যারা ছিল, তাঁরা তোলাবাজি করত, এখন তারাই বিজেপি সেজে...তোলাবাজি করছে।

Advertisement

সেরা শিরোনাম

West Bengal Live Blog: ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
Baranagar Incident: 'পাবজি গেম'-র সূত্রে ২ জনের মধ্যে কি ঢুকে পড়েছিলেন তৃতীয় ব্যক্তি? বরানগরকাণ্ডে বড় কোনও মোড় ?
'পাবজি গেম'-র সূত্রে ২ জনের মধ্যে কি ঢুকে পড়েছিলেন তৃতীয় ব্যক্তি? বরানগরকাণ্ডে বড় কোনও মোড় ?
BMS Bijoya Sammilani: বিজয়া সম্মিলনীকে সামনে রেখে লক্ষ লক্ষ টাকা চাওয়ার অভিযোগ উঠল BMS নেতা ও অনুগামীদের বিরুদ্ধে
বিজয়া সম্মিলনীকে সামনে রেখে লক্ষ লক্ষ টাকা চাওয়ার অভিযোগ উঠল BMS নেতা ও অনুগামীদের বিরুদ্ধে
Weather Update: ভারী বর্ষণের আশঙ্কার মাঝেই পারদ পতনের পূর্বাভাস রাজ্যজুড়ে, জাঁকিয়ে শীত কবে ?
ভারী বর্ষণের আশঙ্কার মাঝেই পারদ পতনের পূর্বাভাস রাজ্যজুড়ে, জাঁকিয়ে শীত কবে ?
Advertisement

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget