এক্সপ্লোর

Child Murder: পুত্র সন্তান না হওয়ার জের, শিশুকন্যাকে ছুড়ে ফেলে খুনে অভিযুক্ত বাবা

Howrah Child Murder: শ্বশুরবাড়ির ইচ্ছা ছিল তাদের পরিবারে পুত্র সন্তান আসুক। কিন্তু তনুশ্রীর কন্যা সন্তান হয়।

সুনীত হালদার, হাওড়া: শ্বশুরবাড়ি চেয়েছিল পুত্র সন্তান হোক। কিন্তু কন্যা সন্তান হওয়ায় পরিবারে চরম অশান্তি শুরু। আর সেই অশান্তির জেরেই শিশুকন্যাকে ছুড়ে ফেলে খুন করার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে।  চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে হাওড়ার বাগনানে। 

ঠিক কী ঘটেছে?

বছর তিনেক আগে বাগনান থানার পূর্ব বাইনানে মাইতি পাড়ার তনুশ্রী জানার সঙ্গে আমতা থানার বাঁকুড়ার প্রসেনজিৎ পালের বিয়ে হয়। স্ত্রী তনুশ্রীর অভিযোগ বিয়ের কয়েক মাসের পর থেকেই শ্বশুরবাড়ি থেকে টাকা-পয়সার দাবি করত প্রসেনজিৎ পাল। অভিযোগ নেশা করতে গিয়ে স্ত্রীর সোনাদানাও সব বিক্রি করে দিয়েছে সে। এই নিয়ে তাদের মধ্যে অশান্তি লেগেই থাকত। এরইমধ্যে তনুশ্রী গর্ভবতী হয়। শ্বশুরবাড়ির ইচ্ছা ছিল তাদের পরিবারে পুত্র সন্তান আসুক। কিন্তু তনুশ্রীর কন্যা সন্তান হয়। অভিযোগ এরপরেই শ্বশুরবাড়িতে চরম অশান্তি মুখে পড়তে হয় তনুশ্রীকে। 

মেয়ে হওয়ায় স্বামী এবং শ্বশুর বাড়িতে চরম নির্যাতনের শিকার হতে হয় তনুশ্রীকে, এমনটাই অভিযোগ। তনুশ্রীর পরিবারের দাবি, প্রায় সময়ই স্ত্রীকে বাপের বাড়ি পাঠিয়ে দিত স্বামী প্রসেনজিৎ। মেয়ের এই অবস্থা দেখে তনুশ্রীর বাবা মেয়ের সংসারে সুখ শান্তির আশায় নিজের জমানো শেষ সম্বল যতটুকু টাকাপয়সা ছিল তাও মেয়েকে দিয়ে দিয়েছিলেন। 

শুধু তাইই নয়, বলা হয়, কন্যা সন্তানকে চরম অবহেলা করতেন প্রসেনজিৎ। এই অশান্তির কারণে থানায় অভিযোগ দায়ের হয়েছে। এলাকার বাসিন্দারাও কয়েকবার এই বিষয়টি মেটানোর চেষ্টা করেছিলেন, কিন্তু কিছুই ফল হয়নি। বর্তমানে শিশুটির বয়স ১ বছর ৪ মাস । এই অবস্থায় কন্যা সন্তানকে নিয়ে তনুশ্রী শ্বশুর বাড়িতে যায়। সেখানে গেলে শ্বশুরবাড়ির লোক তাঁকে মারধর করে। সেই সময় বাবা প্রসেনজিৎ তনুশ্রীর কোল থেকে তার কন্যা সন্তানকে কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেয় বলে অভিযোগ। 

এর পরেই মাথায় চোট পায় তাঁদের শিশুকন্যাটি। মা তনুশ্রী সেখান থেকে মেয়েকে নিয়ে চিকিৎসকের কাছে চলে আসেন। চিকিৎসকরা শিশুটির এএমআরআই করার পরামর্শ দেন। শ্বশুর বাড়ির লোক ও স্বামী কন্যা সন্তানের এই অবস্থায় চিকিৎসার জন্য কোনও সাহায্য না করার ফলে টাকা পয়সার অভাবে এএমআরআই করা যায়নি বলেই অভিযোগ। এরপর তনুশ্রীর এই শিশুকন্যা অজ্ঞান হয়ে যেত। গতকাল রাত্রে হঠাৎই শিশু কন্যাটির জ্ঞান হারিয়ে ফেলে। তার পর আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়। চিকিৎসককে দেখালে মৃত বলে ঘোষণা করেন তিনি।

এই ঘটনায় স্বামী প্রসেনজিৎ তাদের শিশু কন্যার মৃত্যু সংবাদটি পেয়েও দেখতে আসেনি বলে অভিযোগ। প্রসেনজিৎ যদিও তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেন। পাশাপাশি সমস্ত কিছুর অভিযোগ স্ত্রী তনুশ্রী দিকেই করতে থাকেন। বাগনান থানার পুলিশ শিশুটির মৃত্যু নিয়ে অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

সেরা শিরোনাম

Abhishek Banerjee: 'মন্তব্য অনভিপ্রেত, দুর্ভাগ্যজনক ও যন্ত্রণাদায়ক' - DJ মামলায় অভিষেককে আর কী বললেন বিচারপতি?
'মন্তব্য অনভিপ্রেত, দুর্ভাগ্যজনক ও যন্ত্রণাদায়ক' - DJ মামলায় অভিষেককে আর কী বললেন বিচারপতি?
West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Cyclone Akvan : 'আকভান'-এর ল্যান্ডফলেও নেই স্বস্তি, কলকাতার জন্য ১২ ঘণ্টার অ্যাডভাইসরি জারি IMD-র, বড় সতর্কতা
'আকভান'-এর ল্যান্ডফলেও নেই স্বস্তি, কলকাতার জন্য ১২ ঘণ্টার অ্যাডভাইসরি জারি IMD-র, বড় সতর্কতা
Transgender Job: শুধু ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে থাকা নয়, বৃহন্নলাদের দিয়ে এবার সরকারি কাজ করাবে রাজ্য!
শুধু ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে থাকা নয়, বৃহন্নলাদের দিয়ে এবার সরকারি কাজ করাবে রাজ্য!

ভিডিও

Cyclone Akvan News | মধ্যরাত থেকেই শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড়, একাধিক জায়গায় তুমুল বৃষ্টি
Tulu Mondal | টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব পুলিশের
Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget