এক্সপ্লোর

Howrah News: লোকাল ট্রেনের সিটের নিচে থেকে উদ্ধার সদ্যোজাত কন্যাসন্তান

Infant Rescued: কোথা থেকে শিশুটি এল, কে বা কারা তাকে ফেলে গিয়েছে, সমস্ত বিষয়েই খোঁজ নেওয়া হচ্ছে।

সুনীত হালদার, হাওড়া: লোকাল ট্রেনের সিটের নিচে থেকে উদ্ধার হল সদ্যোজাত কন্যা সন্তান (Girl Child)। কারশেডে ট্রেন আসার পর সাফাইকর্মীরা সিটের নিচে সদ্যোজাত (Infant) সন্তানটিকে দেখতে পান। রেলের চাইল্ড লাইনে (Railway Child Line) খবর দেওয়ার পাশাপাশি চলছে সদ্যোজাতর বাবা-মায়ের খোঁজও। 

সদ্যোজাত কন্যা সন্তান উদ্ধার-

রেলসূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে বামুনগাছি কারশেডে আসে বর্ধমান লোকাল (Bardhaman Local)। অন্যান্য দিনের মতোই রেলকর্মীরা সাফাই করার কাজ শুরু করেন। সেই সময়ই রেলকর্মীদের নজরে আসে, সিটের নিচে রয়েছে একটি সদ্যোজাত কন্যা সন্তান। সঙ্গে সঙ্গে তাঁরা খবর দেন আর পি এফ এবং রেলের চাইল্ড লাইনে। শিশুটিকে নিয়ে গিয়ে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। হাওড়ার ডি আর এম মনীশ জৈন এই খবর প্রসঙ্গে জানিয়েছেন যে, তাঁরা খবর পাওয়ার পরই দ্রুত শিশুটির চিকিৎসার ব্যবস্থা করেন। তাকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। পাশাপাশি কোথা থেকে শিশুটি এল, কে বা কারা তাকে ফেলে গিয়েছে, সমস্ত বিষয়েই খোঁজ নেওয়া হচ্ছে। শিশুটির বাবা মায়ের খোঁজ চালানো হচ্ছে। কেন শিশুটিকে ফেলে যাওয়া হয়েছে, সে বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন - Howrah Hospital Chaos : চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ, ভাঙচুর হাওড়ার নার্সিংহোমে

কী জানাচ্ছে রেলের চাইল্ড লাইন?

রেলের চাইল্ড লাইনের কাউন্সিল মৌলি চক্রবর্তী জানিয়েছেন যে, এর আগেও এমন ঘটনা ঘটেছে। আগেও কন্যা সন্তান উদ্ধার হয়েছে এভাবে। অনেক সময়েই তদন্ত করে দেখা গিয়েছে যে, কন্যা সন্তান হওয়ার কারণে কিংবা না চাইতেও সন্তান জন্মের কারণে বহু মানুষ ফেলে চলে যায়। এইক্ষেত্রেও এমন কোনও কারণ থাকতে পারে। তবে, পুরো বিষয়টাই এখন তদন্তাধীন। উদ্ধার হওয়া শিশুটি সুস্থ হওয়ার পর চাইল্ড ওয়েল ফেয়ার কমিটিতে পাঠানো হবে। পরবর্তীতে সেখান থেকে যেমন নির্দেশ দেওয়া হবে, সেভাবেই শিশুটিকে নিরাপদ আশ্রয়ে রাখা হবে। এই ঘটনা ফের প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল কন্যা সন্তানের নিরাপত্তাকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে গুরুতর অভিযোগ জুনিয়র চিকিৎসকের, চিঠি লিখলেন মুখ্যমন্ত্রীকে, বিধানসভায় তা পড়লেন শুভেন্দু অধিকারী
Abhishek Banerjee: অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে গুরুতর অভিযোগ জুনিয়র চিকিৎসকের, চিঠি লিখলেন মুখ্যমন্ত্রীকে, বিধানসভায় তা পড়লেন শুভেন্দু অধিকারী
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Kolkata News: মুকুন্দপুরে বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে বচসা, সেখান থেকে হাতাহাতি, কানের একাংশ কাটা গেল যুবকের
মুকুন্দপুরে বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে বচসা, সেখান থেকে হাতাহাতি, কানের একাংশ কাটা গেল যুবকের
News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার

ভিডিও

Sebaasroy Scam: 'সেবা'র আড়ালে তোলাবাজি , রিসর্টের ঘর দখল করে সেবাশ্রয়-র ক্যাম্প !
Panchayet Bill : ক্ষমতায় এসেই রাজ্যের পঞ্চায়েত প্রধান, উপ-প্রধানদের ক্ষমতা ছেঁটে দিল বিজেপি সরকার
Suvendu Adhikari News: 'মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে আমি সহকারীর চাকরি দিই', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
CJP News: অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা, জয়ের উচ্ছ্বাস ককরোচ জনতা পার্টির
Mamata Banerjee: পদ্মপুকুরে 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলে উত্তেজনা, মিছিলে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget