এক্সপ্লোর

Howrah News: হাওড়ায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু মহিলার, কীভাবে লাগল আগুন? তদন্তে পুলিশ

Howrah Fire News: সোমবার দুপুরে আগুনে পুড়ে মৃত্যু হল এক হল মহিলার। আহত হলেন তাঁর স্বামী। স্থানীয় বাসিন্দারা হঠাৎ লক্ষ্য করেন ঘর থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে।

সুনীত হালদার, হাওড়া: ঘরে আগুন লেগে মৃত্যু এক মহিলার। আহত স্বামী। হাওড়া জেলা হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন তিনি। এদিন দুপুরে ঘটনাটি ঘটে হাওড়ার (Howrah Fire News) মালিপাঁচঘড়া থানা এলাকার কুলি লাইন এলাকার একটি বাড়িতে। 

অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু: সোমবার দুপুরে আগুনে পুড়ে মৃত্যু হল এক হল মহিলার। আহত হলেন তাঁর স্বামী। স্থানীয় বাসিন্দারা হঠাৎ লক্ষ্য করেন ঘর থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। তাঁরা গিয়ে দেখেন অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে রয়েছেন দম্পতি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মালিপাঁচঘড়া থানার পুলিশ। এলাকার বাসিন্দারা ও পুলিশ আহতদের নিয়ে আসে হাওড়া জেলা হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত মহিলার নাম সুমিত্রা দেবী। আহত স্বামীর নাম রাম ধানী। তাঁকে ভর্তি করা হয়েছে হাওড়া জেলা হাসপাতালের বার্ন ইউনিটে।

কীভাবে আগুন লাগল সে বিষয়ে এখনও জানা যায়নি।  তদন্ত শুরু করেছে হাওড়ার মালিপাঁচঘড়া থানার পুলিশ আধিকারিকরা। শঙ্কর পাসওয়ান নামে এক স্থানীয় যুবক বলেন, "আমরা বাইরে বসেছিলাম। তারপর দেখলাম ওঁদের টালির বাড়িতে আগুন লাগে। ওঁরা এখানে নতুন এসেছে। আমরা আগুন নেভানোর কাজে হাত লাগালাম। পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে আসে। দমকল আসার আগেই আমরা আগুন নিভিয়ে দিই। ঘরে ঢুকে দেখি দুজনেই কাঁপছে। তাঁদের হাওড়া হাসপাতালে নিয়ে যাই। একজন মারা গিয়েছে। একজন হাওড়া হাসপাতালে ভর্তি আছে।''

এর আগে গতবছর ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় ডুমুরজলা স্টেডিয়ামের কাছে ইছাপুর বস্তির বড় অংশ। আগুনের লেলিহান শিখায় কমপক্ষে ৯০টি ঘর সম্পূর্ণভাবে ভষ্মিভূত হয়ে যায়। ঘরের মধ্যে যাবতীয় আসবাবপত্র সহ বই, ভোটার আই কার্ড, আধার কার্ড, ব্যাঙ্কের বইয়ের মতো গুরুত্বপূর্ণ কাগজপত্র সবই পুড়ে গিয়েছে। দমকলের ১০টি ইঞ্জিন দেড় ঘণ্টার চেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। কিছু বুঝে ওঠার আগেই একের পর এক ঘরে আগুন ধরে যায়। বস্তির বেশিরভাগ ঘরের বাসিন্দাই কোনও কিছুই বের করার সময় পাননি।  প্রশাসনের পক্ষ থেকে ইছাপুর গার্লস স্কুলে ক্যাম্প করা হয়। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Mamata Banerjee: ১০০ দিনের বকেয়া নিয়ে ফের কেন্দ্রকে হুঁশিয়ারি, এবার ডেডলাইন বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : 'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
Taslima Nasrin:
"শুধু জয়কে অপমান নয়, ওটা আমাকেও অপমান করা...", রবীন্দ্র সদনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন তসলিমা নাসরিন
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget