এক্সপ্লোর

Howrah News: হাওড়ায় প্রোমোটার খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার, এখনও অধরা ২ মূল অভিযুক্ত

Howrah Promoter Murder: প্রশ্ন হল, কোথায় হারুন খান ও রোহিত হোসেন? পুলিশ সূত্রে দাবি, ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য রাজ্যে চম্পট দিয়েছে তারা। 

হাওড়া : হাওড়া-হত্যাকাণ্ডের ঘটনার ৩ দিন পার। এখনও অধরা মূল অভিযুক্ত হারুন খান ও রোহিত হোসেন। এদিকে, পিলখানায় প্রোমোটার খুনের ঘটনায় উদ্ধার হল খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। শুক্রবার রাতে, ধৃত মহম্মদ ওয়াকিল ওরফে মুন্নার বউবাজারের বাড়ির জলের ট্যাঙ্ক থেকে ২টি আগ্নেয়াস্ত্র এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করে গোলাবাড়ি থানার পুলিশ। গত বুধবার কাকভোরে হাওড়ার পিলখানায়, প্রোমোটার সফিক খানকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়। পুলিশ সূত্রে খবর, সফিক খানকে খুন করে, কলকাতার বউবাজারে সঙ্গী মহম্মদ ওয়াকিল ওরফে মুন্নার বাড়িতে আশ্রয় নেয় হারুন খান ও রোহিত হোসেন। ওই বাড়ির জলের ট্যাঙ্কে আগ্নেয়াস্ত্র লুকিয়ে রাখা হয়। সেই রাতেই হাওড়া সিটি পুলিশ ও গোলাবাড়ি থানার যৌথ উদ্যোগে মহম্মদ বিলাল, মহম্মদ ওয়াকিল ওরফে মুন্না ও দিলদার হোসেনকে পাকড়াও করা হয়। কিন্তু প্রশ্ন হল, কোথায় হারুন খান ও রোহিত হোসেন? পুলিশ সূত্রে দাবি, ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য রাজ্যে চম্পট দিয়েছে তারা। 

হাওড়ায় প্রোমোটার খুনের পর পেরিয়ে গেছে ২দিনেরও বেশি সময়। মূল আততায়ী হারুন খান ও রোহিত হোসেনকে সাহায্য করার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু প্রশ্ন হল, কোথায় হারুন খান ও রোহিত হোসেন? ইতিমধ্যেই হারুন খানের তৃণমূল যোগের অভিযোগ উঠেছে। কারণ, ঘটনার পরপরই ভাইরাল হয়েছে বিভিন্ন ভিডিও ও ছবি। কোথাও দেখা যাচ্ছে, হাওড়া উত্তরের তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর মোটরবাইকের পিছনেই বসে আছে হারুন, কোথাও আবার তৃণমূল বিধায়কের গা ঘেঁষে হাঁটতে দেখা যাচ্ছে তাকে। কিন্তু প্রশ্ন হল, CCTV ফুটেজে যাঁদেরকে প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন করতে দেখা যাচ্ছে, তিন দিনের মাথাতেও তাদের পুলিশ ধরতে পারল না কেন? 

হাওড়ায় প্রোমোটার খুনের পর পেরিয়ে গেছে ২ দিন। এখনও অধরা মূল অভিযুক্ত হারুন খান এবং রোহিত হোসেন। এই আবহে, সামনে এল হাড় হিম করা আরও একটি ভাইরাল সিসিটিভি ফুটেজ। যেখানে, খুনের মুহূর্তের ছবি ধরা পড়েছে। অন্যদিকে, শুক্রবারই এই ঘটনায়, CID তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। পুলিশের ভূমিকায় ক্ষোভ উগরে দিয়েছে নিহত সফিক খানের পরিবারের সদস্য়রা। নিহতের পরিবারের আবেদনে সাড়া দিয়ে, শুক্রবার CID তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এই ঘটনায় ইতিমধ্য়ে মহম্মদ বিলাল, মহম্মদ ওয়াকিল ওরফে মুন্না ও দিলদার হোসেন নামে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু মূল অভিযুক্তরা গেল কোথায়? 

সেরা শিরোনাম

Jadavpur University: যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
Howrah Death News: ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়
ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget