এক্সপ্লোর

Howrah News: বিয়েবাড়ির সামনে রাস্তা বন্ধ করে উদ্দাম নাচ, প্রতিবাদে বেধড়ক মার স্থানীয়দের

Howrah Wedding Crime: হাওড়ায় কোনা হাইওয়েতে বিয়েবাড়ির সামনে রাস্তা বন্ধ করে উদ্দাম নাচ, , প্রতিবাদে বেধড়ক মার স্থানীয়দের, গ্রেফতার ২।

সুনীত হালদার, হাওড়া: লিলুয়া থানার (Liluah Police Station) অন্তর্গত কোনা হাইওয়েতে একটি বিয়েবাড়ির সামনে রাস্তা বন্ধ করে উদ্দাম নাচ। রাস্তা বন্ধের জেরে চরম ভোগান্তি গাড়ি চালকদের। এমনকি আটকা পড়ে যায় অ্যাম্বুলেন্স। প্রতিবাদে উল্টে বিয়ে বাড়ির রোষের মুখে স্থানীয়রা। প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারের সামনাসামনি হতে হয় স্থানীয়দের।

বিয়েবাড়ির বিরুদ্ধে যাওয়ার মাশুল

পুলিশ সূত্রে খবর, গতকাল গভীর রাতে ওই বিয়ে বাড়িতে বরযাত্রী ঢোকার সময় ওখানকার  লোকজন রাস্তা বন্ধ করে চটুল হিন্দি গানের সাথে নাচতে থাকেন। এর ফলে দীর্ঘক্ষণ বেনারস রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। গাড়ির পাশাপাশি আটকে পড়ে একটি অ্যাম্বুলেন্স। স্থানীয় কয়েকজন যুবক এই ঘটনার প্রতিবাদ করলে তাঁদের ওপর বিয়ে বাড়ির লোকজন চড়াও হয়ে বলে অভিযোগ।

প্রতিবাদে বেধড়ক মার স্থানীয়দের

দুজনকে বেধড়ক মারধর করা হয়। এক মহিলার মাথা ফেঁটে যায়। ঘটনাস্থলে উত্তেজনা বাড়তে থাকায় ছুটে আসে লিলুয়া থানার পুলিশ। আহতদের কোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ আধিকারিকরা। ধৃতদের আজ হাওড়া আদালতে তোলার কথা রয়েছে।

উদ্দাম নাচ নিয়ে রাজ্যে একাধিক ঘটনা আগেও বহুবার

 প্রসঙ্গত, উদ্দাম নাচ নিয়ে রাজ্যে একাধিক ঘটনা ঘটেছে আগেও। কোভিড পরিস্থিতিতে বিধিভঙ্গ করে উদ্দাম নাচের ঘটনা যেভাবে একবার সামনে এসেছিল। পাশাপাশি রাজনৈতিক দলের অনুষ্ঠানে উদ্দাম নাচ নিয়েও বিতর্কের ঝড় উঠেছে এর আগে। তবে সেই উদ্দাম নাচকে ঘিরে এত বড় ভয়াবহ রূপ নেওয়নি কোনও দিন। এবার বোধহয় মাত্রা ছাড়াল, কারও আনন্দ, নিরানন্দের কারণ হয়ে দাড়াল এবার।  

আরও পড়ুন, ফের শ্যুটআউটের প্ল্যান ? বিপদ এড়াল মুর্শিদাবাদ, বড় সাফল্য পুলিশের

রাস্তায় ফেলে পেটানোর অভিযোগ

সম্প্রতি বীরভূমের ময়ূরেশ্বরে বিজেপি নেতা ও তাঁর দাদাকে রাস্তায় ফেলে পেটানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সভায় যাওয়ার অপরাধে বিজেপির বুথ সহ সভাপতিকে মারধরের অভিযোগ। শুভেন্দুর সভায় যাওয়ার অপরাধে  ঝিকড্ডা পঞ্চায়েতের গোরালা গ্রামের বুথ সহসভাপতি কিরণ বিত্তারকে মারধরের অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্য দিলীপ বিত্তারের বিরুদ্ধে। মিটিং এ যাওয়ার জন্য মারধর বলে অভিযোগ বুথ-সহ সভাপতির। আহত বিজেপির বুথ সহ সভাপতি কিরণ বিত্তারকে মল্লারপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।

সেরা শিরোনাম

West Bengal Live Updates: বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ, আগামী ১০ দিন রাজ্যে নেই কোনও বিরোধী দলনেতা
বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ, আগামী ১০ দিন রাজ্যে নেই কোনও বিরোধী দলনেতা
Leader of the Opposition: স্পিকারের দেওয়া নির্দেশ খারিজ হাইকোর্টের, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর 'বিরোধী দলনেতা' নন, ১০ দিনের মধ্যে বাছতে হবে অন্য কাউকে
স্পিকারের দেওয়া নির্দেশ খারিজ হাইকোর্টের, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর 'বিরোধী দলনেতা' নন, ১০ দিনের মধ্যে বাছতে হবে অন্য কাউকে
Kolkata Dengue Statistics: গত ৩ বছরে ডেঙ্গিতে ভয়াবহ ছবি পশ্চিমবঙ্গে, প্রকাশ্যে এল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলের 'গোপন' তথ্য
গত ৩ বছরে ডেঙ্গিতে ভয়াবহ ছবি পশ্চিমবঙ্গে, প্রকাশ্যে এল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলের 'গোপন' তথ্য
West Bengal: ৪টি জেলায় মেডিক্যাল কলেজ, তৈরি হবে একাধিক নতুন হাসপাতাল, ঘোষণা মুখ্যমন্ত্রীর
৪টি জেলায় মেডিক্যাল কলেজ, তৈরি হবে একাধিক নতুন হাসপাতাল, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget