এক্সপ্লোর

Howrah News: গাছ ভেঙে মর্মান্তিক পরিণতি দুই কর্মীর, হাওড়া পুরসভায় চাঞ্চল্য

Howrah Municipality: হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তীর ঘরের সামনে একটি বড় ইউক্যালিপটাস গাছ তিনজনের উপর ভেঙে পড়ে।

সুনীত হালদার, হাওড়া: সাতসকালে হাওড়া পুরসভায় (Howrah Municipality) মর্মান্তিক ঘটনা। পুরসভার মেন গেটের সামনে গাছ ভেঙে পড়ায় চাপা পড়ে মৃত্যু হল পুরসভার দুই কর্মীর। মৃত উমেশ মাহাতো পুরসভার স্বাস্থ্য বিভাগের স্থায়ী কর্মী এবং নুর মহম্মদ অস্থায়ী কর্মী ছিলেন। সকাল ৬টায় ডিউটি শেষ হওয়ার কথা ছিল নিরাপত্তারক্ষী নুর মহম্মদের। তার আগে স্বাস্থ্য বিভাগের স্থায়ী কর্মী উমেশ মাহাতোর সঙ্গে কলেজের গেটের সামনে বসে চা খাচ্ছিলেন নুর। হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তীর ঘরের সামনে একটি ইউক্যালিপটাস গাছ ৩ জনের ওপর ভেঙে পড়ে। হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা পুরসভার দুই কর্মীকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন পুর প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান। 

বুধবার সকাল পৌনে ছটা নাগাদ হাওড়া পুরসভার স্বাস্থ্য বিভাগের স্প্রে ম্যান উমেশ মাহাতো এবং নিরাপত্তা রক্ষী নুর মহম্মদ সহ আরও এক নিরাপত্তারক্ষী পুরসভার গেটের সামনে চা খাচ্ছিলেন। হঠাৎ হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তীর ঘরের সামনে একটি বড় ইউক্যালিপটাস গাছ তিনজনের উপর ভেঙে পড়ে। নুর মহম্মদ এবং উমেশ মাহাতো দুজনেই ঘটনাস্থলেই গুরুতর জখম হন। খবর পেয়ে হাওড়া থানা থেকে পুলিশ ছুটে আসে। আহতদের নিয়ে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করেন। আহত আরও একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।                                        

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী। গাছটিকে বড় করাতের সাহায্যে ছোট ছোট টুকরো করে কাটা হয়। এরপর বিপর্যয় মোকাবিলা দফতর এবং হাওড়া পুরসভার কর্মীরা ক্রেনের সাহায্যে গেটের সামনে থেকে গুড়ি এবং ডালপালা সরায়। পুরসভার কর্মীরা জানিয়েছেন দীর্ঘদিন গাছটি হেলে ছিল। সেভাবেই ঝড় বৃষ্টি ছাড়াই গাছটি হঠাৎ ভেঙে পড়বে বোঝা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বর্ষায় মাটি আলগা হয়ে যাওয়ার কারণে গাছটি ভেঙে পড়ে। এদিন ঘটনাস্থলে দাঁড়িয়ে সুজয় চক্রবর্তী বলেন, "এটা একটি মর্মান্তিক দুর্ঘটনা। দুজন পুরসভার কর্মীর গাছ পড়ে মৃত্যু হয়েছে। আমরা দুটো পরিবারের পাশে আছি। তাদের সরকারের নিয়ম অনুযায়ী আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে।"

সেরা শিরোনাম

College News: কলেজ পরিচালন সমিতির মাথায় বিজেপির সাংসদ-বিধায়ক, মমতা জমানার প্রতিচ্ছবি বিজেপি আমলেও?
College News: কলেজ পরিচালন সমিতির মাথায় বিজেপির সাংসদ-বিধায়ক, মমতা জমানার প্রতিচ্ছবি বিজেপি আমলেও?
Biman Basu : দিল্লি এইমসে ভর্তি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বুকে বসানো হল পেসমেকার
দিল্লি এইমসে ভর্তি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বুকে বসানো হল পেসমেকার
Annapurna Yojana : 'পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী', অন্নপূর্ণা যোজনা-প্রসঙ্গে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
'পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী', অন্নপূর্ণা যোজনা-প্রসঙ্গে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Shatarup Ghosh : দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ
দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget