এক্সপ্লোর

Howrah News : গলায় মালা দেওয়ার সময়ই হাজির পুলিশ, বিয়ের আসর থেকেই সোজা 'হোমে' গেলেন কনে

বড়সড় করে আনুষ্ঠানিক বিয়েরও আয়োজন হয়। কিন্তু শেষ রক্ষা হল না। পুলিশ এসে আটকালো বিয়ে। শেষমেষ কনের ঠাঁই হল হোমে ! কিন্তু কেন ? 

সুনীত হালদার, হাওড়া : ভালবেসে পালিয়েছিল বাড়ি থেকে। মন্দিরে এক প্রস্থ বিয়েও সারা হয়ে গিয়েছিল। তারপর বাড়িতে ফিরে এলে মেনে নেন পরিবারের লোকজনও। বড়সড় করে আনুষ্ঠানিক বিয়েরও আয়োজন হয়। কিন্তু শেষ রক্ষা হল না। পুলিশ এসে আটকালো বিয়ে। শেষমেষ কনের ঠাঁই হল হোমে ! কিন্তু কেন ? 

তারকেশ্বরে দেখা হতে বিয়ের প্রস্তাব

হুগলি চন্ডীতলার বাসিন্দা বছর দশম শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে পরিচয় হয় এক যুবকের । পুলিশ সূত্রের খবর, কুলগাছিয়ার বাসিন্দা পাত্র যদিও প্রাপ্তবয়স্ক। কিন্তু পাত্রীর বয়স ১৮ র কম ।  জানা গিয়েছে, ওই যুবক দোলের দিন বন্ধুদের সঙ্গে হুগলির তারকেশ্বর মন্দিরে যান। সেদিনই মেয়েটির সঙ্গে পরিচয়, তারপরই প্রেমের প্রস্তাব। বিয়ের সিদ্ধান্তও নিয়ে ফেলে তারা। ছেলেটির কথা মতো রবিবার মেয়েটি বাড়ি ছেড়ে উলুবেরিয়ায় চলে আসে।  স্থানীয় মন্দিরে গিয়ে গোপনে বিয়েও সেরে ফেলে তারা।

বিয়ের দিন কী হয়েছিল?

এরপর হাওড়ার কুলগাছিয়ায় বাড়ি ফিরে গেলে পরিবার সামাজিক রীতিনীতি মেনে বিয়ের ব্যবস্থা করে পাত্রের পরিবার। সোমবার যখন বিয়ের অনুষ্ঠান চলছিল, তখনও সেখানে এসে পৌঁছয় পুলিশ। মালাবদলের মাঝেই ঘটে ছন্দপতন। উলুবেরিয়া থানার পুলিশ এসে বিয়ে থামায়। কারণ ? কনের বয়স ছিল ১৮ র কম। আর ভারতীয় আইন অনুসারে সাবালিকা না হলে বিয়ে বৈধ নয়।  বিয়ের আসর থেকে নাবালিকাকে উদ্ধার করে পুলিশ।  

উলুবেরিয়া বিডিও অফিসের কর্মীদের সঙ্গে নিয়ে বিয়ের আসরে পৌঁছয় পুলিশ।  প্রথমে পাত্র ও পাত্রীকে থানায় নিয়ে যাওয়া হয়। এরপর সমাজ কল্যাণ দফতরের আধিকারিকরা ওই বাড়িতে যান। তাঁরা পরিবারের লোকেদের কম বয়সে মেয়ের বিয়ের ক্ষতি সম্পর্কে অবহিত করে। রাতে ওই মেয়েটিকে হোমে পাঠানো হয়।  পেশায় রাজমিস্ত্রি ওই যুবকটিকে পুলিশ আটক করে। 

 

                      

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Locket Chatterjee : স্বরূপ বিশ্বাস, অরূপ বিশ্বাস দু'জনে মিলে ইন্ডাস্ট্রিকে বরবাদ করে দিয়েছেন : লকেট চট্টোপাধ্যায়
Locket Chatterjee : স্বরূপ বিশ্বাস, অরূপ বিশ্বাস দু'জনে মিলে ইন্ডাস্ট্রিকে বরবাদ করে দিয়েছেন : লকেট চট্টোপাধ্যায়
Swarup Biswas Arrested: স্বরূপ বিশ্বাসকে আলিপুর আদালতে পেশ, কী বললেন আইনজীবীরা ? ' তাঁর জন্য যেন কোনও বিশেষ ব্যবস্থা না করা হয়..
স্বরূপ বিশ্বাসকে আলিপুর আদালতে পেশ, কী বললেন আইনজীবীরা ? ' তাঁর জন্য যেন কোনও বিশেষ ব্যবস্থা না করা হয়.."
World Environment Day: যুদ্ধ, জলবায়ু সঙ্কট, প্রকৃতির আর্তনাদ—২০৫০ সালের পৃথিবী কি বাসযোগ্য থাকবে?
যুদ্ধ, জলবায়ু সঙ্কট, প্রকৃতির আর্তনাদ—২০৫০ সালের পৃথিবী কি বাসযোগ্য থাকবে?
TMC Leader Arrested: পুলিশের জালে জাহাঙ্গির ঘনিষ্ঠ আরেক তৃণমূল নেতা বাপি
পুলিশের জালে জাহাঙ্গির ঘনিষ্ঠ আরেক তৃণমূল নেতা বাপি

ভিডিও

#SununMukhyamantri | গত দেড় দশকে রাষ্ট্রযন্ত্র যাঁদের যন্ত্রণায় ঠেলে দিয়েছিল,কী প্রশ্ন করছেন তাঁরা?
#SununMukhyamantri | নতুন বিজেপি সরকারের কাছে, কী চাইছে পশ্চিমবঙ্গ? | ABP ANANDA LIVE
#Sununmukhyamantri। নতুন সরকারের কাছে কী প্রত্যাশা প্রতিবাদীদের? কী বলছেন শাসক-বিরোধী বিধায়করা
শিবপ্রসাদের সঙ্গে মনোমালিন্য হয়? মহিলা পরিচালক বলে সুযোগ কম পেয়েছেন? অকপট নন্দিতা রায়
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০৩.০৬.২৬): দলেই বিদ্রোহের কালবৈশাখী, ভেঙে টুকরো-টুকরো হয়ে গেল তৃণমূল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
Daily Horoscope: শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
শনিদেবের বিশেষ প্রভাব, খুলতে পারে ভাগ্যের দরজা, চাকরি, অর্থে নয়া মোড়, কাঙ্খিত সম্পত্তি এবার হাতে!
Rain Forecast: কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাজেহাল জনজীবন, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস
West Bengal News Today Live Updates: সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
সওকত মোল্লার খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে NIA টিম, সওকতের ছেলেকে নিয়েও চলছে তল্লাশি
Film on RG Kar Incident: 'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
'সরকার বদল না হলে, 'অভয়া'-কে নিয়ে সিনেমা তৈরির সাহস পেতাম না', সাফ জানিয়ে দিলেন প্রযোজক
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Tajpur Deep Sea Port: জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
জাহাজমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী, তাজপুরে নয়, কোথায় হবে বন্দর? জানিয়ে দিলেন
Embed widget