এক্সপ্লোর

Eastern Railway : আরও কম রাস্তা, আরও কম সময়, মসাগ্রাম হয়ে বাঁকুড়ার সঙ্গে জুড়ে গেল হাওড়া, চালু ডিরেক্ট ট্রেন

পুরুলিয়া-হাওড়া ভায়া মসাগ্রাম নতুন ইন্টারসিটি এক্সপ্রেস  চালুর খবরে খুশি বাঁকুড়া, বর্ধমানের রেলযাত্রীরা। শনিবার  রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাঁতরাগাছিতে ওই ট্রেনে উদ্বোধন করবেন বলে খবর। 


অবশেষে স্বস্তি। লম্বা জার্নি থেকে এবার একটু মুক্তি। কয়েক ঘণ্টা কম সময়েই এবার বাঁকুড়া থেকে সরাসরি হাওড়া পোঁছনো যাবে মসাগ্রাম হয়ে। দূরত্ব ও সময় কমবে পুরুলিয়া থেকে হাওড়া যাত্রারও। মসাগ্রাম স্টেশনে মিশে যাচ্ছে পূর্ব রেল এবং দক্ষিণ-পূর্ব রেল। এই রুটে যাত্রা করার ফলে প্রায় ৩৫-৪০ কিলোমিটার পথ কমে যাবে হাওড়া ও পুরুলিয়ার মধ্যে। কাজ শুরু হয়েছিল অনেক আগেই। অবশেষে  ২৮ জুন শনিবার, হাওড়া থেকে মসা গ্রাম হয়ে পুরুলিয়া পর্যন্ত ট্রেন চালু হতে চলেছে, জানিয়েছে রেল।  পুরুলিয়া-হাওড়া ভায়া মসাগ্রাম নতুন ইন্টারসিটি এক্সপ্রেস  চালুর খবরে খুশি বাঁকুড়া, বর্ধমানের রেলযাত্রীরা। শনিবার  রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাঁতরাগাছিতে ওই ট্রেনে উদ্বোধন করবেন বলে খবর। 

অটলবিহারী বাজপেয়ীর সময়ে রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ই বিষয়টির উদ্যোগ নেন বলে দাবি তৃণমূলের। এদিকে আবার সোশ্যাল মিডিয়ায় বিজেপি সাংসদ সৌমিত্র খান বলেছেন, লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার পর থেকেই তিনি  বাঁকুড়া থেকে হাওড়া পর্যন্ত একটি নতুন এক্সপ্রেস ট্রেন চালু করার বিষয়ে বারবার রেলমন্ত্রকের কাছে আর্জি জানিয়ে আসছেন।

রেল সূত্রে খবর,মসাগ্রাম হয়ে পুরুলিয়া ও হাওড়ার মধ্যে চানু হচ্ছে ইন্টারসিটি ট্রেন।  হামিরহাটি, সোনামুখী, ধনসিমলা, ধগাড়িয়া, পত্রসায়ের, বেতুর, কুমরুল, ইন্দাস, শাঁকরুল, সাহসপুর রোড, বোয়াইচণ্ডী, গুইর সুরাঙ্গা, কল্যার, সেহরা বাজার, গোপীনাথপুর, শ্যামসুন্দর, রায়নগর, বোকরা, মাঠনশীপুর, বেরুগ্রাম, গ্রামদাদপুর, হাবাসপুর ও মুস্তাফা চক স্টেশনে থামবে ট্রেনটি। এই নতুন মেমু ট্রেনটি  নিয়মিতই চলবে। ৩০ জুন, সোমবার হাওড়া থেকে ৬৮১২১ হাওড়া-পুরুলিয়া মেমু প্যাসেঞ্জার  ট্রেনটি ছাড়বে। আবার ১ জুলাই পুরুলিয়া থেকে ছাড়বে ৬৮১২২ পুরুলিয়া-হাওড়া মেমু প্যাসেঞ্জার । এই ট্রেন চালু হলে উপকৃত হবেন বাঁকুড়ার ইন্দাস এবং সোনামুখীর মানুষরা। 

রেলসূত্রে খবর,  ট্রেনটি ভোর ৪টেয় পুরুলিয়া স্টেশন থেকে ছাড়বে। আদ্রা, বাঁকুড়া, মশাগ্রাম হয়ে বেলা ১১টা ৪০মিনিটে হাওড়ায় পৌঁছবে। আবার বিকেল ৪টে ১৫মিনিটে হাওড়া থেকে পুরুলিয়ার উদ্দেশে রওমা দেবে ট্রেনটি। পুরুলিয়া পৌঁছবে রাত ১১টা ৫৫মিনিটে । 


Eastern Railway : আরও কম রাস্তা, আরও কম সময়, মসাগ্রাম হয়ে বাঁকুড়ার সঙ্গে জুড়ে গেল হাওড়া, চালু ডিরেক্ট ট্রেন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
West Bengal News Live : দুর্ঘটনায় মৃত ৩ জনের পরিবারপিছু ১০ লক্ষ টাকা করে সাহায্যের ঘোষণা রেলের
দুর্ঘটনায় মৃত ৩ জনের পরিবারপিছু ১০ লক্ষ টাকা করে সাহায্যের ঘোষণা রেলের
Shyam Steel : রাজ্যে শিল্পে বিরাট চমক! এবার শ্যাম স্টিলের নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন, কর্মসংস্থান হতে পারে ১০ হাজারের
রাজ্যে শিল্পে বিরাট চমক! এবার শ্যাম স্টিলের নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন, কর্মসংস্থান হতে পারে ১০ হাজারের
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী

ভিডিও

India's First Hydrogen Train : আজ গড়াবে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের চাকা, উদ্বোধন করবেন মোদি
BJP Government in Bengal: স্বাস্থ্য প্রতিমন্ত্রীর 'সারপ্রাইজ ভিজিট', ঢুকে পড়লেন ছাত্রীর ছদ্মবেশে
Rath Yatra 2026 : রথের দড়ি টেনে পশ্চিমবঙ্গের 'গৌরবময়' দিন ফিরিয়ে আনার পক্ষে সওয়াল রাজ্যপালের
Puri Rath Yatra 2026 : সৈকত শহরে জনসমুদ্র, দিনভর বৃষ্টি, তবে কমতি নেই আন্তরিকতায়
Riyasat: সাউথসিটি মলের 'রিয়াসত'-এ শুরু হল বর্ষাকালীন 'কাবাব অ্যাফেয়ার'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Mumbai News : ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
Mamata Banerjee : 'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
Iran War : ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
Lamine Yamal : ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
Local Train Incident : লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
Embed widget