এক্সপ্লোর

Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ

Sankrail News: খাটাল থেকে ২০০ মিটার দূরে তাঁর মেয়ে জামাইরা থাকেন। প্রতিদিন  শান্তি মালিক রাতের খাবারের জন্য মেয়ের বাড়িতে যেতেন। এরপর খাওয়া শেষে তিনি খাটালে ফিরে এসে একাই ঘুমোতেন।

সুনীত হালদার,হাওড়া: চাঞ্চল্য সাঁকরাইলে! শুক্রবার সকালে সাঁকরাইলের বটতলা এলাকায় ঝোপের মধ্যে থেকে উদ্ধার হল এক বৃদ্ধার মৃতদেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে সেই বৃদ্ধার নাম শান্তি মালিক। বয়স ৬৫ বছর। সেই বৃদ্ধার দেহ পড়ে থাকতে দেখেন প্রথমে দেখেন স্থানীয় বাসিন্দারা। দেখা যায় দেহটির চারপাশে রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে। মাথার খুলির বড় অংশ উধাও। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ওই বৃদ্ধার আত্মীয়-স্বজন। 

স্থানীয় সূত্রে খবর নিয়ে জানা গিয়েছে যে, বাগানের মধ্যে একটি খাটাল ছিল। খাটালে চারটি গরু ছিল। দীর্ঘদিন ওই বৃদ্ধা একাই গরুগুলির দেখভাল করতেন। খাটাল থেকে ২০০ মিটার দূরে তাঁর মেয়ে জামাইরা থাকেন। প্রতিদিন  শান্তি মালিক রাতের খাবারের জন্য মেয়ের বাড়িতে যেতেন। এরপর খাওয়া শেষে তিনি খাটালে ফিরে এসে একাই ঘুমোতেন। বৃহস্পতিবার রাতে সেই বৃদ্ধা মেয়ের বাড়িতে খেতে যাননি। এরপরই এদিন সকালে তাঁর দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সাঁকরাইল থানার পুলিশ। কিভাবে মাথার খুলি উধাও হয়ে গেল, তা খতিয়ে দেখছে পুলিশ। মৃতদেহকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মর্গে। তাঁর মেয়েরা জানিয়েছেন দীর্ঘদিন তিনি গরুদের দেখভাল করতেন। রাতে একাই খাটালে খাওয়া-দাওয়ার পর শুতে যেতেন। কিভাবে এই ঘটনা ঘটলো তা তারা বুঝে উঠতে পারছেন না। এর পেছনে দুষ্কৃতীদের হাত আছে কিনা তা নিয়ে রহস্য দানা বাঁধছে। গোটা ঘটনার তদন্ত করে দেখছে সাঁকরাইল থানার পুলিশ।

কিছুদিন আগেই এক গৃহবধূর রহস্যমৃত্যু হয়েছিল দমদমে। পুলিশ সূত্রে জানানো হয়েছিল, নিহতের নাম জয়া দত্ত। বয়স ৩২। গতকাল কম্বল মোড়ানো অবস্থায় উদ্ধার হয় তাঁর রক্তাক্ত দেহ। পাশাপাশি, দেহ উদ্ধারের সময় মহিলার গলা সহ শরীরের একাধিক জায়গায় কোপানোর চিহ্ন পাওয়া গেছে। বাড়ির কাছের সিসি ক্যামেরা ভাঙা অবস্থায় মিলেছে।  তদন্তে নেমে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, স্বামীর সঙ্গে থাকতেন না ওই মহিলা। তবে পুত্র সন্তান তাঁর সঙ্গেই থাকতেন। পুলিশের অনুমান, সম্পর্কের জটিলতার কারণেই খুন করা হতে পারে মহিলাকে। ঘটনায় ১ ব্য়ক্তিকে আটক করেছে পুলিশ। অন্য় একটি ঘটনায় NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু। হাসপাতালের গাইনি বিল্ডিংয়ের শৌচাগার থেকে দেহ উদ্ধার। শৌচাগারের দরজা ভেঙে গতরাতে দেহ উদ্ধার। HDU-তে ডিউটি চলাকালীন নিখোঁজ, পরে দেহ উদ্ধার।]

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal Live Update: বাগেশ্বর বাবার ছবি পুড়িয়ে বিক্ষোভ, গ্রেফতার দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক
বাগেশ্বর বাবার ছবি পুড়িয়ে বিক্ষোভ, গ্রেফতার দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক
Mamata Banerjee: কবে হুগলির শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা? শুনানির শেষে কী জানাল আদালত?
কবে হুগলির শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা? শুনানির শেষে কী জানাল আদালত?
Surendranath Law College : সুরেন্দ্রনাথ ল' কলেজে পড়ুয়া বিক্ষোভ, ২৩ ঘণ্টা আটকে থেকে পদত্যাগ ভাইস প্রিন্সিপালের
সুরেন্দ্রনাথ ল' কলেজে পড়ুয়া বিক্ষোভ, ২৩ ঘণ্টা আটকে থেকে পদত্যাগ ভাইস প্রিন্সিপালের
Weather Today: দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
Advertisement

ভিডিও

Dumdum TMC News | গ্রেফতার দমদমের প্রাক্তন উপ পুরপ্রধান বরুণ নট্ট। তোলাবাজি ও প্রতারণার অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা
Abhishek Banerjee's PA Arrest News | 'জমি দুর্নীতিতে কোটি কোটি টাকার তথ্য মিলছে, সেই টাকা এসেছে কোথা থেকে?' প্রশ্নের উত্তর খুঁজছে CID
Mamata Banerjee Rally News | হুগলিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার অনুমতি দিল না হাইকোর্ট
Mamata Banerjee: আজ হুগলিতে মমতার সভার অনুমতি দিল না হাইকোর্ট
Durgapur Barrage | আজ থেকে ১৫ তারিখ পর্যন্ত দুর্গাপুর ব্যারেজের রাস্তা রাত থেকে ভোর পর্যন্ত বন্ধ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
Best Midcap Funds : সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
Bank Strike Today: আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
Kalker Rashifal : শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
Kolkata News : শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
Baruipur News : তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
SSC CPO Recruitment : কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
PM Surya Ghar: মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
Embed widget