এক্সপ্লোর

Howrah News: কে নিয়ে এসেছিল দেশি পিস্তল ? মুখ খুললেন চণ্ডীতলা থানার আইসি,'বান্ধবীর সঙ্গে বচসার পর..' !

Howrah Shootout Case : কে নিয়ে এসেছিল দেশি পিস্তল, চণ্ডীতলা থানার আইসি নিয়ে এসেছিলেন ?

হাওড়া: হাওড়ায় গুলিবিদ্ধ হুগলির চণ্ডীতলা থানার আইসি জয়ন্ত পাল। ঘটনাস্থলের কাছ থেকে দেশি পিস্তল উদ্ধার করল শিবপুর থানা। কে নিয়ে এসেছিল দেশি পিস্তল, চণ্ডীতলা থানার আইসি নিয়ে এসেছিলেন ? দুর্ঘটনাজনিত কারণে বান্ধবীর সঙ্গে বচসার পর হাতে গুলি, জানিয়েছেন চন্ডীতলা থানার আইসি, পুলিশ সূত্রে খবর।

নিজেই গুলি চালিয়েছিলেন, ঘটনার পর পুলিশের কাছে দাবি আইসি-র। বাইরে থেকে গুলি চলেনি, জানিয়েছে হাওড়া সিটি পুলিশ। তাহলে গুলি কে চালাল ? কে নিয়ে এসেছিল দেশি পিস্তল ? আইসি যদি নিজেকে গুলি করেন, তাহলে আইসি-ই কি বেআইনি অস্ত্র নিয়ে এসেছিলেন? উঠছে প্রশ্ন। নাকি অন্য কারও চালানো গুলিতে আহত হলেন আইসি ? অন্য কেউ গুলি চালিয়ে থাকলে, সেটা পুলিশ সামনে আনছে না কেন ? তাহলে কি কিছু লুকনোর চেষ্টা হচ্ছে ? উঠছে প্রশ্ন।

গত কয়েক বছরে একাধিক মর্মান্তিক ঘটনা ঘটেছে। তেইশ সালে পুরুলিয়া পুলিশ লাইনে গুলিবিদ্ধ হয়ে কর্মরত এনভিএফ কর্মীর মৃত্যুতে হয়েছিল। মৃতের নাম সুশীল কিস্কু।  প্রাথমিক তদন্তে অনুমান, নিজের সার্ভিস রাইফেলের গুলিতেই প্রাণ গিয়েছিল তাঁর।ঘটনার তদন্তে উঠে এসেছিল সেই তথ্য।জানা গিয়েছিল সুশীল পুরুলিয়া পুলিশ লাইনে সেন্ট্রির ডিউটি করছিলেন। সূত্রের খবর, সকাল সাড়ে ১০টা নাগাদ নিজের বন্দুক থেকে  গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছিলেন। কিন্তু কী কারণে এই পথ তিনি বেছে নিলেন? তা জানতে তদন্তে নেমেছিল পুলিশ।

 অতীতে নিউটাউনে টেকনো সিটি থানার পুলিশ ব্যারাকে অ্য়াসিস্ট্য়ান্ট সাব ইন্সপেক্টর অভিজিৎ ঘোষের সার্ভিস রিভলভার থেকেও চলেছিল গুলি। সাব ইন্সপেক্টর কৌশিক ঘোষের পায়ে গুলি লেগেছিল। সল্টলেকে বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। অভিযুক্ত ASI-কে সাসপেন্ড করা হয়েছে। দুর্ঘটনাবশত গুলি চলেছিল নাকি বিবাদের জেরে পরিকল্পিতভাবে হামলা করা হয়েছিল? খতিয়ে দেখতে শুরু করে পুলিশ। হাসপাতালের তরফে জানানো হয়েছিল, কৌশিক ঘোষের বাঁ পায়ের আঘাত গুরুতর হলেও অবস্থা স্থিতিশীল। ঘটনার দিন টেকনো সিটি থানার অফিসার্স ব্যারাকের ঘটনাস্থল ঘুরে দেখেছিলেন ডিসি নিউটাউন। পুলিশ সূত্রের খবর এসেছিল, অভিজিৎ ঘোষ আগে ছিলেন রাজ্য পুলিশের এসটিএফে। এসটিএফের একাধিক অপারেশনের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন।

২০২২ সালের জুনে, পার্ক সার্কাসের রাস্তায় সার্ভিস রাইফেল থেকে এলোপাথাড়ি গুলি চালান কলকাতা পুলিশের কনস্টেবল চোডুপ লেপচা। পরে সার্ভিস রাইফেলের গুলিতে আত্মঘাতী হন ওই কনস্টেবল। ভরদুপুরে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল খাস কলকাতার বুকে। গুলিতে মৃত্যু হয় এক তরুণীরও। প্রত্যক্ষদর্শীদের দাবি, ১০ থেকে ১৫ রাউন্ড গুলি চালান এক পুলিশ কর্মী। গুলিবিদ্ধ হয়ে নিহত হন এক বাইক আরোহী মহিলা। পরে ওই পুলিশ কর্মীও নিজেকে গুলি করে আত্মঘাতী হন। তাঁর দেহের পাশেই পড়ে ছিল রাইফেল। বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের ৫০ মিটার দূরেই এই ঘটনা ঘটেছিল।

আরও পড়ুন, তৃণমূলে ফের মিলল "কালারফুল" নেতার সন্ধান !

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ) 

সেরা শিরোনাম

জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কী পরিকল্পনা?
জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কী পরিকল্পনা?
West Bengal News Live : ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
Hasirani Rath : নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
NIA Search Operation: জঙ্গি মডিউলের খোঁজে রাজ্য জুড়ে তল্লাশিতে NIA, যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার বজবজের যুবক
জঙ্গি মডিউলের খোঁজে রাজ্য জুড়ে তল্লাশিতে NIA, যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার বজবজের যুবক

ভিডিও

Bad Road Condition : কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশা | ABP Ananda
Teachers Agitation : চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠল বিকাশ ভবন চত্বর | ABP
University Convocation: ৬ বছর পর অবশেষে সমাবর্তন হল পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্য়ালয়ে | ABP Ananda
Durga Puja 2026: রাজ্য রাজনীতি এখন পদ্ম-ময়, ভবানীপুরের চক্রবেড়িয়া সর্বজনীন পুজোর থিমেও সেই পদ্ম!
Durga Puja 2026: সন্তোষ মিত্র স্কোয়ারে এবারের থিম 'সনাতন চেতনায় বন্দেমাতরম' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget