এক্সপ্লোর

Howrah: পুজোর আগে সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের চালকদের বাস ধর্মঘট

Howrah News: চাকরিতে স্থায়ীকরণ, স্থায়ী কর্মচারীদের মতো ছুটি ও অন্যান্য সুবিধা, প্রতিবছর ইনক্রিমেন্ট সহ ১০ দফা দাবির ভিত্তিতে তারা লাগাতার আন্দোলনে নামেন।

সুনীত হালদার, হাওড়া: পুজোর আগে সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের চালকদের বাস ধর্মঘট। আজ সকালে হাওড়ার শিবপুরের সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস ডিপোতে তারা অনির্দিষ্টকাল ধর্মঘটে সামিল হন। এর ফলে আন্তঃজেলা বাস পরিষেবা সম্পূর্ণ ব্যাহত হয়। সমস্যায় পড়েন যাত্রীরা।
 

ওই বাস ডিপোর অস্থায়ী চালকদের দাবি অবিলম্বে সমকাজে সমবেতন, ২০১৩ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত যারা বাস চালাচ্ছেন তাদের চাকরিতে স্থায়ীকরণ, স্থায়ী কর্মচারীদের মতো ছুটি ও অন্যান্য সুবিধা, প্রতিবছর ইনক্রিমেন্ট সহ ১০ দফা দাবির ভিত্তিতে তারা লাগাতার আন্দোলনে নামেন। আজ সকালে শিবপুর ডিপোতে চুক্তিভিত্তিক বাস চালকরা হাতে পোস্টার নিয়ে বিক্ষোভে সামিল হন। তারা তাদের দাবির সমর্থনে স্লোগান দিতে থাকেন। অস্থায়ী চালকদের কর্মবিরতি চলায় অন্য দিন ওই ডিপো থেকে যেখানে গড়ে ২৫ টি বাস বের হয়, আজ সেখানে মাত্র তিনটি বাস রাস্তায় নামে। সেগুলি স্থায়ী চালকদের দিয়ে চালানো হচ্ছে।


বাস চালকদের অভিযোগ দৈনিক ৫১৯ টাকা মজুরির ভিত্তিতে তারা দীর্ঘদিন কাজ করছেন। মাসে ২৬ দিন কাজ করার থাকলেও তারা প্রতিদিন কাজ পান না। যেহেতু তারা 'নো ওয়ার্ক নো পে'র ভিত্তিতে কাজ করেন তাই তাদের মাসিক আয় মাত্র ১০ থেকে ১২ হাজার টাকা। এতে তাদের সংসার চালানো কার্যত অসম্ভব হয়ে পড়ছে। এরই প্রতিবাদে তারা আন্দোলনের চালিয়ে যাবেন বলে জানান।

এদিকে বিভিন্ন জেলার বাস ডিপোতে আন্দোলনে সামিল হয়েছেন সেইসব ডিপোর সঙ্গে যুক্ত চালকরা। এর ফলে হলদিয়া, দীঘা, মেদিনীপুর, সিউড়ি, রামপুরহাট, বর্ধমান, দুর্গাপুর সহ বিভিন্ন বাস ডিপোতে চালকরা বাস না চালানোর ফলে আন্তঃজেলা বাস পরিষেবা ব্যাহত হয়। বাস চালকরা জানিয়েছেন তারা বারবার তাদের দাবির সমর্থনে উচ্চতর কর্তৃপক্ষের কাছে তাদের দাবির কথা জানান। কিন্তু তা সত্ত্বেও কোন সুরাহা হয়নি। তারা চাইছে অবিলম্বে তাদের দাবি মেনে নেওয়া হোক।

অন্যদিকে, বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবী দাওয়া নিয়ে বুধবার থেকে কর্ম বিরতির ডাক দিলেন সিউড়ি দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার অস্থায়ী কর্মীরা। এদিন এই ডিপোর সমস্ত অস্থায়ী কর্মীরা তাদের কাজকর্ম বন্ধ রেখেছেন এবং বাস চলাচল একপ্রকার বন্ধ। এমনকি তাদের তরফ থেকে কর্মবিরতি রাখার পাশাপাশি ডিপোর অন্যান্য বাস চলাচলের ক্ষেত্রেও বাধা দেওয়া হয়। তাদের দাবি ৬-৭ হাজার টাকা যে বেতন দেওয়া হয় তাতে তাদের সংসার চলে না। এই বেতন বৃদ্ধি করতে হবে এবং যে সকল অস্থায়ী কর্মীরা দীর্ঘদিন ধরে কাজ করছেন তাদের স্থায়ীকরণ করতে হবে। বুধবার থেকে এইভাবে হঠাৎ বাস বন্ধ হয়ে যাওয়ার কারণে অসুবিধার সম্মুখীন আগত যাত্রীরা। যদিও এই কর্ম বিরতির পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত সংস্থার আধিকারিকদের কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget