এক্সপ্লোর

Crime News: হাওড়া স্টেশনে কুপিয়ে খুন মহিলা! ত্রিকোণ প্রেমের জের?

Howrah Station: অভিযুক্তকে ধরেছে আরপিএফ। তাকে তুলে দেওয়া হয়েছে গোলাবাড়ি থানার হাতে। উদ্ধার হয়েছে অস্ত্রও।

সুনীত হালদার, হাওড়া: দিন-দুপুরে হাওড়া স্টেশন (Howrah Station Crime)। গমগম করছে লোকজন। তুমুল ব্য়স্ততা স্টেশন চত্বরে। তার মধ্যেই রোমহর্ষক ঘটনা। হঠাৎ এক মহিলাকে ছুরি মারলেন এক ব্যক্তি। অভিযুক্তকে ধরতে গেলে ভরা স্টেশনে ছুরি উঁচিয়ে ভয়ও দেখায় ওই ব্যক্তি। কোনওমতে পাকড়াও করা হয়েছে ওই ব্যক্তিকে। গোটা ঘটনায় প্রশ্ন উঠেছে হাওড়া স্টেশনের নিরাপত্তা নিয়ে (Crime News)। আতঙ্কও ছড়িয়েছে যাত্রীদের মধ্যে। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় রিভু বিশ্বাসকে।

দিন-দুপুরে হাওড়া স্টেশন (Howrah Station) চত্বর এলাকা। সেখানেই এক মহিলাকে ছুরি মেরে খুন। কিন্তু কীভাবে ঘটল এই ঘটনা? পুলিশ সূত্রের খবর, বনগাঁ ঠাকুরনগরের বাসিন্দা পিন্টু বিশ্বাস তাঁর স্ত্রী রিভু বিশ্বাস এবং ছেলে-মেয়েকে নিয়ে এসেছিলেন হাওড়া স্টেশনে। তাঁদের সঙ্গে ছিল তাঁদেরই পরিচিত বালেশ্বর যাদব নামে এক ব্য়ক্তি। বালেশ্বরের মুম্বই যাওয়ার কথা ছিল, তাকে ছাড়তেই পরিবারকে নিয়ে মুম্বই এসেছিলেন পিন্টু বিশ্বাস। পুলিশ সূত্রের খবর, হাওড়া স্টেশনের ২৩ নম্বর প্ল্যাটফর্মের পার্সেল ডিপার্টমেন্টের পাশে সবাই মিলে চা খাচ্ছিলেন। সেই সময়েই মাথা ব্যথার কথা জানান বালেশ্বর যাদব। তার জন্য পিন্টু বিশ্বাস বালেশ্বরের মাথার যন্ত্রণার জন্য ওষুধ কিনতে বেরিয়ে যান। সেই সুযোগে হঠাৎ বালেশ্বর যাদব তার ব্য়াগ থেকে ছুরি বের করে রিভু বিশ্বাসের উপর (Knife Attack) হামলা চালায়। ছুরি দিয়ে ওই মহিলার পেটে আঘাত করে বালেশ্বর। যন্ত্রণায় চিৎকার করে ওঠেন রিভু। তাঁর চিৎকারে সেখানে ছুটে আসেন অন্য যাত্রী এবং আরপিএফ। বালেশ্বরকে ধরতে গেলে ছুরি উঁচিয়ে সবাইকে ভয় দেখায়। পরে অভিযুক্তের হাত থেকে ছুরি পড়ে যায়। বালেশ্বরকে হাতেনাতে গ্রেফতার করে আরপিএফ, রক্তমাখা ছুরিও উদ্ধার করা হয়েছে। পরে তাকে গোলাবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বালেশ্বর কেমন এমন করল, তা জানার জন্য এখন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।

আহত মহিলা রিভু বিশ্বাসকে ভর্তি করা হয়েছে হাওড়া হাসপাতালে। পরে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ সূত্রের খবর, পিন্টু বিশ্বাস তাঁর পরিবারকে নিয়ে মুম্বইতে বসবাস করতেন। পিন্টু ও বালেশ্বর একই হোটেলে কাজ করতেন। সেখান থেকেই তাঁদের পরিচয় হয়। এই খুনের পিছনে প্রেমঘটিত কোনও কারণ রয়েছে কিনা তা জানার জন্য তদন্ত শুরু করেছে গোলাবাড়ি থানার (Golabari Police Station) পুলিশ।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: ভোটের আগে অর্জুন সিংকে চিঠি মোদির! কী লিখলেন প্রধানমন্ত্রী?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
West Bengal News Live : বাজ পড়ে রাজ্যে মৃত ৪, প্রবল বৃষ্টির মধ্যেই বেলুড়ে ট্রান্সফর্মারে বিস্ফোরণ
বাজ পড়ে রাজ্যে মৃত ৪, প্রবল বৃষ্টির মধ্যেই বেলুড়ে ট্রান্সফর্মারে বিস্ফোরণ
Annapurna Yojana : 'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget