কলকাতা:  উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হতেই উত্তীর্ণ ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবারের উচ্চ মাধ্যমিকে পাসের হার ৯১.২৩ শতাংশ। পাসের হারে ছেলেদের টেক্কা দিয়েছে মেয়েরা

Continues below advertisement

আরও পড়ুন, কলকাতা থেকে প্রথম দশে ৪ জন, উচ্চ মাধ্যমিকে মেধা তালিকায় কারা ?

Continues below advertisement

'উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছা্ত্রীকে, জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন'

এদিন মুখ্যমন্ত্রী সোশ্যাল পোস্টে লিখেছেন, 'উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছা্ত্রীকে, জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের কঠোর পরিশ্রম, অধ্যাবসায় এবং আত্মবিশ্বাস আজ সাফল্যের রূপ নিয়েছে। জীবনের এই গুরুত্বপূর্ণ অধ্যায়ে, অর্জিত এই সাফল্য আগামীদিনের পথ চলায়, আরও বড় স্বপ্ন অনুপ্রেরণা জোগাক। তিনি আরও লিখেছেন, তোমাদের সকলের ভবিষ্যত উজ্জ্বল হোক। তোমাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে সাফল্যের সঙ্গে প্রতিষ্ঠিত হও। পরিবার সমাজ, রাজ্যের মুখ উজ্জ্বল করো এই কামনাই করি। সকলের জন্য রইল অনেক শুভেচ্ছা ও আশীর্বাদ।'

প্রথম দশে থাকা ৬৪ জনের মধ্যে ৩৫ জনই রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের

এবারের ফলাফলে, মিশনের জয়জয়কার। প্রথম দশে থাকা ৬৪ জনের মধ্যে ৩৫ জনই রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের। এবারের উচ্চমাধ্যমিকে প্রথম হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আদৃত পাল। ৫০০-র মধ্যে প্রাপ্ত নম্বর ৪৯৬।অর্থাৎ, ৯৯.২ শতাংশ নম্বর পেয়েছেন তিনি। ভবিষ্যতে আকাশের তারাদের নিয়ে গবেষণা করতে চান বরানগরের বাসিন্দা আদৃত। ফল প্রকাশের পর X হ্যান্ডলে কৃতীদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আদৃতর সঙ্গে ফোনে কথা বলেন, মখ্যমন্ত্রী।আদৃতকে শুভেচ্ছা জানিয়ে একটি চিঠিও দেন। 

মেধা তালিকা অনুযায়ী দ্বিতীয় স্থানে রয়েছেন ৩ জন

মেধা তালিকা অনুযায়ী দ্বিতীয় স্থানে রয়েছেন ৩ জন।তাঁদের মধ্যে ২ জন নরেন্দ্রপুর এবং এক জন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের।যৌথভাবে দ্বিতীয় হয়েছেন পুুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের জিষ্ণু কুণ্ডু। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্য়ালয়ের ঋতব্রত নাথ ও ঐতিহ্য । প্রত্যেকেরই প্রাপ্ত নম্বর-৪৯৫। তৃতীয় স্থানে রয়েছেন ৫ জন। তাঁদের মধ্যে ৪ জনই রামকৃষ্ণ মিশনের। যৌথভাবে তৃতীয় হয়েছেন পুুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের দেবপ্রিয় মাজি, তন্ময় মণ্ডল,প্রীতম বল্লভ। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের সৌম্য রায় এবং সিউড়ি পাবলিক অ্যান্ড চন্দ্রগতি মুস্তাফি মেমোরিয়াল হাই স্কুলের শুভায়ন মণ্ডল।তাঁদের প্রাপ্ত নম্বর - ৪৯৪।

হিন্দিতে রেজাল্ট চেক করুন এখানে 

Hindi Link: https://www.abplive.com/education/results/west-bengal-wbchse-hs-result-2026-live-updates-wb-uchcha-madhyamik-result-toppers-direct-link-wb12-abplive-com-result-wb-gov-3129399/amp

 ইংলিশ এ চেক করুন এখানে ক্লিক করে।

English Link: https://news.abplive.com/education/west-bengal-higher-secondary-class-12th-result-out-live-hs-uchcha-madhyamik-results-2026-declared-wbchse-direct-link-wbresults-nic-in-digilocker-abp-live-1843487/amp