এক্সপ্লোর

Babri Masjid : সৌদি থেকে আসছেন ধর্মগুরু, তৈরি ৬০ হাজার বিরিয়ানির প্যাকেট, বাবরি-শিলান্যাসের খরচ শুনলে চমকে যাবেন

হুমায়ুন জানিয়েছেন, সৌদি আরব থেকে দুই জন কাজী সকালেই কলকাতা বিমানবন্দর থেকে একটি বিশেষ কনভয়ে পৌঁছবেন মুর্শিদাবাদে। 

মুর্শিদাবাদ : ১৯৯২ সালের ৬ ডিসেম্বর ভাঙা হয়েছিল বাবরি মসজিদ। উত্তাল হয়েছিল দেশ। ৩৩ বছর পর, আরও একটা ৬ ডিসেম্বরে, পশ্চিমবঙ্গের রাজনীতিতে ঘটনার ঘনঘটা। শনিবার মুর্শিদাবাদের রেজিনগরে 'বাবরি মসজিদ'-এর শিল্যান্যাস করার সিদ্ধান্তে অনড় ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। পিটিআই সূত্রের খবর, সেই অনুষ্ঠানে সমবেত হচ্ছেন সৌদি ধর্মগুরুরা ।সেই সঙ্গে ব্যবস্থা থাকছে হাজার হাজার মানুষকে অভ্যর্থনা করার। বিশাল বিশাল বিরিয়ানির হাঁড়ি চেপেছে দমে। পিটিআই সূত্রে দাবি, প্রায় ৪০ হাজার মানুষের খাওয়া-দাওয়ার বন্দোবস্ত করছেন হুমায়ুন কবীর। তিনি ইতিমধ্যেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নিরাপত্তা সুনিশ্চিত করতে, শান্তিরক্ষা করতে পুলিশের সঙ্গে দেখাও করেছেন তিনি। তাঁর ধারণা, শনিবার মোরাদিঘির কাছে প্রায় ৩ লক্ষ মানুষ ২৫ বিঘা জমিতে জড়ো হবেন।  তিনি আরও বলেন যে, বেশ কয়েকটি রাজ্য থেকে ধর্মীয় নেতারাও আসছেন হুমায়ুনের এই আয়োজনে।  তিনি জানিয়েছেন, সৌদি আরব থেকে দুই জন কাজী সকালেই কলকাতা বিমানবন্দর থেকে একটি বিশেষ কনভয়ে পৌঁছবেন মুর্শিদাবাদে। 

সূত্রের খবর  এনএইচ-১২ ধরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। প্রস্তুতি জোরদার করা হয়েছে। মুর্শিদাবাদের সাতটি ক্যাটারিং সার্ভিসকে  জনতার জন্য শাহী বিরিয়ানি রান্না করার জন্য চুক্তিবদ্ধ করা হয়েছে। পিটিআই সূত্রের খবর, বিধায়কের এক ঘনিষ্ঠ সহযোগী জানিয়েছেন, অতিথিদের জন্য প্রায় ৪০,০০০ বিরিয়ানির প্যাকেট রেডি হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের জন্য আরও ২০,০০০ প্যাকেট তৈরি করা হচ্ছে। সবমিলিয়ে খাবারের খরচ ৩০ লক্ষ টাকারও বেশি । ভেন্যুর বাজেট প্রায় ৬০-৭০ লক্ষ টাকা! 

ধানক্ষেতের উপর দিয়ে তৈরি করা হয়েছে উঁচু মঞ্চ। ১৫০ ফুট লম্বা এবং ৮০ ফুট প্রস্থের এই  মঞ্চের সামনে বসতে পারবেন প্রায় ৪০০ অতিথি। এর জন্য ব্যয় হয়েছে আনুমানিক ১০ লক্ষ টাকা । আয়োজকরা জানিয়েছেন, প্রায় ৩,০০০ স্বেচ্ছাসেবক থাকছেন, যাঁদের মধ্যে ২,০০০ শুক্রবার ভোরেই  কাজ শুরু করে  দিয়েছেন। মানুষের চলাচল নিয়ন্ত্রণ, প্রবেশপথ নিয়ন্ত্রণ এবং জাতীয় সড়ক-১২-তে যানজট রোধ করার জন্য মোতায়েন করা হয়েছে স্বেচ্ছাসেবক বাহিনীকে। কবীর আরও জানিয়েছেন, সকাল ১০টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। এরপর দুপুরে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান হবে। পুরো অনুষ্ঠান হবে দুই ঘণ্টার। বিকেল ৪টার মধ্যে, পুলিশের নির্দেশ অনুসারে মাঠ পরিষ্কার করে দেওয়া হবে। 

আয়োজকরা দিনের একটি সময়সূচী প্রকাশ করেছেন। সকাল ৮টায় সৌদি ধর্মগুরু সহ বিশেষ অতিথিদের আগমন। সকাল ১০টায় কোরআন তেলাওয়াত। দুপুরে মূল অনুষ্ঠান। দুপুর ২টায় খাবার এবং বিকেল ৪টার মধ্যে অনুষ্ঠান শেষ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mother Rhino Dies: 'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget