এক্সপ্লোর

Humayun Kabir Exclusive : 'সেলিম সাহেবকে বলেছি, অপেক্ষা করুন' : হুমায়ুন ; আর কোন কোন দল যোগাযোগ করেছেন বলে দাবি ?

Exclusive Interview : একাধিক দল থেকে তাঁর কাছে প্রস্তাব এসেছে বলে 'ঘণ্টাখানেক সঙ্গে সুমন' অনুষ্ঠানে গতকাল দাবি করেন হুমায়ুন।

কলকাতা : তৃণমূল থেকে সাসপেনশনের পরে কোন পথে ? এনিয়ে নিজের মতামত জানালেন হুমায়ুন কবীর। একাধিক দল থেকে তাঁর কাছে প্রস্তাব এসেছে বলে 'ঘণ্টাখানেক সঙ্গে সুমন' অনুষ্ঠানে গতকাল দাবি করেন হুমায়ুন। এ প্রসঙ্গে এবিপি আনন্দর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (Executive Vice President) সুমন দে-র একাধিক প্রশ্নের জবাব দিলেন তিনি। 

সুমন দে : তিনবার এই ইন্টারভিউতে বললেন যে, ৩০ জন মানুষ মেরে অধীর চৌধুরী নেতা। আপনি বললেন যে, তৃণমূলকে হটাতে হবে। সেই স্বার্থে মুর্শিদাবাদে অধীর চৌধুরীর দল কংগ্রেসের হাত ধরতে পারেন আপনি ?

হুমায়ুন কবীর : সম্ভাবনা খুব ক্ষীণ। আমাকে যদি রাহুল গান্ধী অনুমতি দেন বা আমার সঙ্গে শিট শেয়ারিংয়ে রাজি হন, তাহলে আমি পারব । কারণ, রিমোট কন্ট্রোলটা অধীরবাবুর হাতে নেই। 

সুমন দে : আমি কয়েকটা অপশন দিই। MIM, নৌশাদ সিদ্দিকির দল...তাঁদের সঙ্গে বোঝাপড়ার কথা ভাবছেন ? কারণ, আজ আপনার NCP-র প্রফুল পটেলের সঙ্গে কথা হয়েছে। আর কার কার সঙ্গে কথা হল ?

হুমায়ুন কবীর : অলরেডি আমার সঙ্গে সেলিম সাহেবের কথা হয়েছে। সেলিম সাহেব আমাকে ডাইরেক্ট অ্যাপ্রোচ করেছেন। যদি, আমার ধর্মনিরপেক্ষ দল হয়, সেক্ষেত্রে যদি আমি নির্বাচনে অংশগ্রহণ করি ওঁরা আমার সঙ্গে জোট করতে আগ্রহী হয়েছেন। আমি সেলিম সাহেবকে বলেছি, অপেক্ষা করুন। ২২ তারিখ আসতে দিন। তারপরে আমি নিশ্চয়ই আপনাদের সঙ্গে দেখা করব, কথা বলব। কারণ, রাজনীতিতে কেউ অচ্ছ্যুত নয়। 

সুমন দে : মহম্মদ সেলিম আপনাকে ফোন করেছিলেন, নাকি আপনি মহম্মদ সেলিমকে ফোন করেছিলেন ?

হুমায়ুন কবীর : মহম্মদ সেলিমকে আমাকে একজন ফোনে ধরিয়ে দিয়েছিলেন। আমি ফোন করিনি। বহরমপুরের কেউ সিপিএম নেতা তিনি কী জানি না, আমাকে হঠাৎ করে গাড়িতে চেপেছি...আমার ফ্ল্যাট থেকে, সাংবাদিকদের কাছে সমস্তভাবে প্রচার হয়ে গেছে, আমি বহিষ্কৃত, তার পরে পরেই একটা ছেলে ফোন নিয়ে এসে আমাকে ফোন দিলেন, সেলিম সাহেব আপনার সঙ্গে কথা বলবেন। ওঁর সঙ্গে সৌজন্য কথা বলেছি। অলরেডি MIM-এর তরফ থেকেও অ্যাপ্রোচ করা হয়েছে। এখনও আইএসএফের একজন আমাকে ফোন করেছেন। আমি আগেই বলেছি, আইএসএফে যাব না, কংগ্রেসে যাব না, বিজেপিতে যাব না। আমি নতুন দল খুলব। মানুষের কাছে নতুনভাবে ভোট চাইব। ভোট ভিক্ষা চাইব।

সুমন দে : MIM-এর যে ফোনটার কথা বলছেন, সেটি কি পশ্চিমবঙ্গের কোনও প্রান্ত থেকে এসেছে ? নাকি, হায়দরাবাদ থেকে এসেছে ?

হুমায়ুন কবীর : একদম হায়দ্রাবাদ থেকে। হায়দ্রাবাদে আমার একজন ভাইপো থাকে। আমার গ্রামেই বাড়ি। তার ছেলে গ্র্যাজুয়েশন করেছে। সে... আকবর ওয়েইসির সঙ্গে তার ভাল সম্পর্ক। সে আমার সঙ্গে কথা বলিয়ে দিয়েছে। উনি আমার সঙ্গে বসতে চান। আমি বলেছি, পরে ভাবব।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
News Live Updates: 'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget