এক্সপ্লোর

Babri Masjid Donation: টাকার 'পাহাড়' ! বাবরি মসজিদের দানপাত্র-অ্যাকাউন্টে জমা পড়ল ৪ কোটির বেশি !

Murshidabad News: সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক দাবি করেছেন, বিদেশ থেকেও অনুদানের জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করছেন অনেকে।

পার্থপ্রতিম ঘোষ : হুমায়ুন কবীরের বাবরি মসজিদের জন্য টাকার 'পাহাড়' ! দানপাত্র-অ্যাকাউন্টে জমা পড়ল প্রায় ৪ কোটি টাকা ! শুধুমাত্র ট্রাস্টের অ্যাকাউন্টেই জমা পড়েছে প্রায় ৩ কোটি টাকা। হুমায়ুন কবীর জানিয়েছেন, আজ সন্ধে পর্যন্ত অ্যাকাউন্টে জমা পড়েছে ৩ কোটি টাকার বেশি। সেই টাকা বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন জায়গা থেকে পাঠিয়েছেন। বাবরি মসজিদে দানের জন্য কিউআর কোডে যে অ্যাকাউন্ট খোলা হয়েছিল, সেখানে জমা পড়েছে। অন্যদিকে, নগদ ৬৫ লক্ষ ৬৭ হাজার টাকা গত ৬ ও ৭ তারিখে জমা পড়েছিল। গত পরশু এই টাকা গোনা হয়েছিল। ৭ তারিখ থেকে দানপাত্রে আরও টাকা জমা পড়ছে। সেই টাকা গোনা এখনও শুরু হয়নি। কাল-পরশু নাগাদ সেই টাকার কাউন্টিং শুরু হবে। অর্থাৎ, বাবরি মসজিদের যে দানপাত্র সেখানে ৪ কোটি টাকার বেশি জমা পড়েছে বলে এখন পর্যন্ত জানানো হয়েছে। 

মুর্শিদাবাদে হুমায়ুন কবীরের প্রস্তাবিত মসজিদের জন্য অনুদানের বন্য়া। নগদ তো রয়েছেই। হুমায়ুন কবীর জানিয়েছেন, বিশাল অঙ্কের টাকা জমা পড়েছে ব্য়াঙ্ক অ্য়াকাউন্টেও। এই প্রেক্ষাপটে সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক দাবি করেছেন, বিদেশ থেকেও অনুদানের জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করছেন অনেকে।

কেউ হাতে গুনছেন। কেউ গুনছেন মেশিনে। ৫০, ১০০, ২০০, ৫০০ টাকার নোট...। পরিস্থিতি এমনই, সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য কেউ কেউ দিয়ে গেছেন নিজের সঞ্চয়ের আস্ত ভাঁড়টাই। হুমায়ুন কবীর জানিয়েছেন, মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত প্রস্তাবিত 'বাবরি মসজিদে'র জন্য ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া নামে যে অ্যাকাউন্ট রয়েছে, তাতে জমা পড়েছিল ২ কোটি ৭১ লক্ষ টাকা। তিনি বলেন, "যেভাবে বাইরের রাষ্ট্র থেকেও টাকা দিতে চাইছে। ব্য়াঙ্কিংয়ের কিছু সিস্টেম ঠিক হচ্ছে না। তারপরে আবার ব্যাঙ্কে কাল গেছি চিফ ম্য়ানেজার SBI-কে বলেছি, আজকে একটা চিঠি দিতে বলেছে যে, বাইরের দেশ থেকে যারা টাকা দিতে চাইছে। সেই টাকা নিতে গেলে যা যা ওঁদের করার দরকার। কাতার, সৌদি আরব, বাংলাদেশ সবাই আমার সঙ্গে যোগাযোগ করেছে। যে এটা করতে যতটা টাকা লাগুক আমরা টাকা দেব, আপনি করুন।" এই অনুদান নিয়ে গতকাল তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেছিলেন, "এটা তৃণমূলের টাকা। হুমায়ুন কবীরকে তৃণমূলই তৈরি করেছে। তৃণমূলের ওটা 'PLAN B', যে ভোট লুঠ করে যদি জিততে না পারি, তারপরে হুমায়ুন আছে। তারপরে পশ্চিম বাংলাদেশ বানিয়ে জিতব। আপনি কি মনে করেন? হুমায়ুনের এই সাহস আছে, যে রাজ্যের তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মতো মুখ্যমন্ত্রী থাকবার পরে, তাঁর রক্তচক্ষুকে উপেক্ষা করে, তাঁর অনুমোদন ছাড়া হুমায়ুন কবীর সেখানে 'বাবরি মসজিদের' ভিত্তিপ্রস্তর স্থাপন করে দিচ্ছে।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durgapur Blood Donation: টাকার লোভ দেখিয়ে স্কুল পড়ুয়াদের দিয়ে রক্তদান, মারাত্মক অভিযোগ, 'কঠোরতম শাস্তি'র বার্তা মন্ত্রীর
টাকার লোভ দেখিয়ে স্কুল পড়ুয়াদের দিয়ে রক্তদান, মারাত্মক অভিযোগ, 'কঠোরতম শাস্তি'র বার্তা মন্ত্রীর
Dilip Ghosh on Annapurna Yojana: 'টাকা পাবে কি না, সেই নিয়ে সবার চিন্তা, দুর্নীতি বন্ধ নিয়ে চিন্তা নেই', অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন দিলীপ ঘোষ
'টাকা পাবে কি না, সেই নিয়ে সবার চিন্তা, দুর্নীতি বন্ধ নিয়ে চিন্তা নেই', অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন দিলীপ ঘোষ
West Bengal Live News Update: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ খুনে চার্জশিট সিবিআইয়ের
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ খুনে চার্জশিট সিবিআইয়ের
NCPI-Modi Meeting: দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠকে নেই তৃণমূলের এই সাংসদ! কেন?
দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠকে নেই তৃণমূলের এই সাংসদ! কেন?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget