এক্সপ্লোর

Rejinagar By Election 2026 : 'মোদিজি, রাহুল গান্ধীকে মেসেজ করব', রেজিনগরে ভোট শুরুর আগেই বিস্ফোরক অভিযোগ হুমায়ুন কবীরের

By Election 2026 : '২৬-এর বিধানসভা নির্বাচনে নওদার পাশাপাশি রেজিনগরে জিতেছিলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর।

পার্থপ্রতিম ঘোষ, রেজিনগর : ভোট শুরুর আগেই বাড়ি ঘিরে ফেলার অভিযোগ তুললেন হুমায়ুন কবীর। রেজিনগরের শক্তিপুরে নিজের বাড়ি থেকে বিস্ফোরক অভিযোগ জানান আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক। বাড়ির উপর থেকেই জানালা খুলে একের পর এক তোপ দাগতে থাকেন তিনি। হুমায়ুনকে বলতে শোনা যায়, "বুথে এজেন্ট ঢুকতে দিচ্ছে না। শুভেন্দু এর জন্য তৈরি থাকুক। এসবের জবাব শুভেন্দু পাবে। শুভেন্দুর অ্যালসেশিয়ানরা ঘুরে বেড়াচ্ছে রাস্তায়।"

তাঁকে প্রশ্ন করা হয়, আপনার বাড়ির বাইরে তো বিশাল ফোর্স। উত্তরে হুমায়ুন কবীর বলেন, "বাড়ির বাইরে বিশাল ফোর্স থাকুক না, ভাল তো। এরপরে বেলায় যেখানে যেখানে যাব সেখানে সেখানে যাবে। এত ভয় পেয়েছে। এত ফোর্স, ভোর ৪টে থেকে আছে। আর বেড়াতে না দিলে এখান থেকেই ছাদে বসে গোটা দেশকে জানাব। মোদিজিকে মেসেজ করব, রাহুল গান্ধীকে মেসেজ করব। যে, এখানে ভোট হচ্ছে। শুভেন্দুর অ্যালসেশিয়ানরা ভোট করছে।"

'২৬-এর বিধানসভা নির্বাচনে নওদার পাশাপাশি রেজিনগরে জিতেছিলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর। পরে নওদা রেখে দিয়ে, রেজিনগর আসনটি ছেড়ে দেন তিনি। এই কেন্দ্রে প্রায় ৬৮ শতাংশ সংখ্যালঘু ভোটার রয়েছেন। রেজিনগরে মোট ভোটার ২ লক্ষ ৫৭ হাজার ৬৫৭। ৩১৫টি বুথ রয়েছে। নিরাপত্তায় মোতায়েন রয়েছে ৩৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৮১৯ জন পুলিশ কর্মী। রেজিনগরে বিজেপির প্রার্থী শাখারভ সরকার। আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী করা হয়েছে হুমায়ুন কবীরের ছেলে গোলাম নবি আজাদকে। মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী রবিউল আলম চৌধুরী। কংগ্রেসের টিকিটে লড়ছেন আবদুল্লাহিল কাফি। সিপিএমের প্রার্থী মহম্মদ সাঈদ এবং গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস অর্থাৎ ঋতব্রত শিবিরের প্রার্থী সফিউজ্জামান শেখ।

পরে ভোট দিয়ে বেরিয়েও একই সুরে আক্রমণ শানান হুমায়ুন । তিনি বলেন, "অ্যালসেশিয়ান ছেড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। তাদের অ্যালসেশিয়ানরা যা আচরণ করছে, অ্যালসেশিয়ানরা যেমন মানুষ দেখলে আওয়াজ করে, যেভাবে তেড়ে আসে, সেই অ্যালসেশিয়ানদের ছেড়ে দিয়েছে প্রতিটি বুথে। রেজিনগরের ওসি অঞ্জন বর্মণ গোটা কাশীপুর জিপি-তে কী আচরণ করছেন আপনারা মিডিয়ার লোক যান না...দেখুন...আমিও যাব। নির্বাচন কমিশন তো ঘুমিয়ে আছে। এখানে ৩৪ কোম্পানি কেন্দ্রীয়বাহিনী দিয়েছে, তারা কোথায় ? সকাল থেকে ভোট লুঠ হচ্ছে।" Rejinagar By Election 2026 

 

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
Advertisement

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
Advertisement

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget