এক্সপ্লোর

Humayun Kabir Exclusive: '১৫ ফেব্রুয়ারির মধ্যে জোট প্রক্রিয়া সম্পূর্ণ করার আলোচনা', সেলিমের সঙ্গে বৈঠকের পর বলেন হুমায়ুন

Humayun Kabir And Mohammed Selim: এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লিউসিভ সাক্ষাৎকারে হুমায়ুন কবীর জানিয়ে দিলেন যে জোট প্রক্রিয়া দ্রুত শেষ করার বিষয়েই কথা হয়েছে সিপিএমের রাজ্য সম্পাদকের সঙ্গে। 

কলকাতা: আদৌ কি 'জোট' নিয়েই আলোচনা হয়েছে মহম্মদ সেলিমের সঙ্গে? বৈঠক থেকে বেরিয়ে সেলিম জানিয়েছিলেন যে জোট নিয়ে কোনও কথা হয়নি। তিনি জানিয়েছিলেন যে 'মন বোঝার চেষ্টা' হয়েছে। তবে এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লিউসিভ সাক্ষাৎকারে হুমায়ুন কবীর জানিয়ে দিলেন যে জোট প্রক্রিয়া দ্রুত শেষ করার বিষয়েই কথা হয়েছে সিপিএমের রাজ্য সম্পাদকের সঙ্গে। 

বৈঠকের পর হুমায়ুন কবীর বলেন, ''মহম্মদ সেলিম একজন রাজ্যের অন্যতম সিনিয়র নেতা। একজন কমরেড উনি। ওঁনার সঙ্গে সৌহার্দ্যমূলক পরিবেশে আলোচনা হয়েছে। এটা এখনই পুরো খোলাখুলি বলার মত কিছু হয়নি। তবে পরবর্তী দিনে দ্রুত জোট প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে কথা হয়েছে। ১৫ ফেব্রুয়ারির মধ্যে জোট প্রক্রিয়া সম্পূর্ণ করতে আলোচনা হয়েছে। আমি সেলিমবাবুকে আমার তরফে থেকে আবেদন রেখেছি। ISF কী চায়, বামফ্রন্ট কী চায়, মহম্মদ সেলিমকে কথা বলতে বলেছি।''

জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্য়ান আরও বলেন, ''২০২১ সালে আইএসএফের সঙ্গে জোট ছিল, সেই জোট প্রক্রিয়া নিয়ে এবারও বিমান বাবুর কাছে আইএসএফের তরফে চিঠি এসেছে বলে দেখেছি সংবাদমাধ্যমে। এই পরিস্থিতিতে সেলিমবাবুদের সিদ্ধান্ত কী হয়, তা জানাতে বলেছি। আমার আবেদন করেছি যে আইএসএফের মনোভাবটা বুঝতে। কংগ্রেসের সঙ্গে জোটের বিষয়ে আমার কোনও আগ্রহ নেই। ওঁদের রাজ্য নেতৃত্বরা কোনও সিদ্ধান্ত নেওয়ার মত জায়গায় নেই। এখনও পর্যন্ত ইতিবাচক আজকের বৈঠক। যে মনোভাব বুঝলাম, তাতে আগামীদিনে সিপিএম ও আইএসএফের সঙ্গে জোটের বিষয়ে আমি আশাবাদী।''

আপনার পরবর্তী লক্ষ্য কী? হুমায়ুন জানিয়েছেন, ''বর্তমান দুর্নীতিগ্রস্ত সরকারকে ক্ষমতাচ্যুত করা ও স্বচ্ছ ভাবমূর্তির একটা সরকারকে বাংলার মানুষকে উপহার দেওয়া। সেলিমবাবুর সঙ্গে আশাপ্রদ আলোচনা হয়েছে। প্রয়োজনে পরবর্তীতে আবারও বসব একসঙ্গে। সারাটা জীবন লেফ্ট ফ্রন্টের বিরুদ্ধেই রাজনীতি করেছি। কিন্তু আজকের যে পরিস্থিতি বাংলার, তার থেকে বাংলাকে বাঁচাতে এই পদক্ষেপ নিয়েছি আমরা। কংগ্রেস যদি জোটের বিষয়ে এগিয়ে আসে, সেটা তাদের ব্যাপার।''

এই বিষয়ে অবশ্য এদিন মহম্মদ সেলিম জানিয়েছেন, ''জোট নিয়ে কোনও আলোচনা হয়নি। কী করতে চাইছেন, কী করবেন, তা জানতে চাইলাম। আসন সমঝোতা নিয়ে কথা হল। নতুন রাজনৈতিক দল তৈরি করেছেন। তাঁর লক্ষ্য কী? তিনি কী চান, তাঁর উদ্দেশ্য় কী, এগুলো তো বুঝতে হয়। জোট ওভাবে হয় না। আমাদের তো বামফ্রন্ট আছে। প্রস্তাব হচ্ছে আসন সমঝোতার। আজ শুধু মন বোঝা হল।''

সেরা শিরোনাম

West Bengal News Live: পেনশনভোগীদের ৭ বছরের এরিয়ারের টাকা দেবে রাজ্য সরকার, কত টাকা পাবেন ?
পেনশনভোগীদের ৭ বছরের এরিয়ারের টাকা দেবে রাজ্য সরকার, কত টাকা পাবেন ?
TMC News : তোলাবাজি থেকে প্রতারণা, গত ২ মাসে কতজনের জেলযাত্রা ? তালিকায় তৃণমূলের কোন কোন হেভিওয়েট ?
TMC News : তোলাবাজি থেকে প্রতারণা, গত ২ মাসে কতজনের জেলযাত্রা ? তালিকায় তৃণমূলের কোন কোন হেভিওয়েট ?
Debraj Chakraborty : 'কুকীর্তি' ফাঁস! দেবরাজের সম্পত্তি কত ? কাদের থেকে তোলা তুলতেন ? মুখ খুললেন এই নেতারা
'কুকীর্তি' ফাঁস! দেবরাজের সম্পত্তি কত ? কাদের থেকে তোলা তুলতেন ? মুখ খুললেন এই নেতারা
Abhishek Banerjee: বিশেষজ্ঞ চিকিৎসক বলে নিয়ে আসা হত, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, ডেন্টাল পড়ুয়াকে! 'সেবাশ্রয়' নিয়ে ভয়াবহ অভিযোগ
বিশেষজ্ঞ চিকিৎসক বলে নিয়ে আসা হত, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, ডেন্টাল পড়ুয়াকে! 'সেবাশ্রয়' নিয়ে ভয়াবহ অভিযোগ

ভিডিও

Abhishek Banerjee :পরপর ইডি ও সিবিআই-র জিজ্ঞাসাবাদ, এবার সোশ্যাল মিডিয়ায় সুর চড়ালেন অভিষেক
TMC Bhawan Controversy : তৃণমূল ভবন কার? 'কালীঘাট তৃণমূল' নাকি 'ঋতব্রত তৃণমূল', কোন শিবিরের ?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৩.০৭.২০২৬)।'সেবাশ্রয়'-এ 'অনিয়ম',অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ৬ আইনের ২৭ ধারায় মামলা রুজু
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৩.০৭.২০২৬)।১৫ দিনে ৬ রাজ্য, গ্রেফতারি এড়াতে দেবরাজের 'ভারত-দর্শন'!
Congress News: প্রাক্তন TMC কাউন্সিলরের কংগ্রেসে যোগদান ঘিরে বিধান ভবনে তুমুল উত্তেজনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget