এক্সপ্লোর

Humayun Kabir: হুমায়ুন কবীরের স্ত্রীকে নোটিস পাঠাল রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দফতর, ৭ দিনের মধ্যে জবাব তলব

Humayun Kabir Wife Summon: ৭ দিনের মধ্যে হুমায়ুন-পত্নী মীরা সুলতানার থেকে জবাব তলব

কৃষ্ণেন্দু অধিকারী, পার্থপ্রতিম ঘোষ, অর্ণব মুখোপাধ্যায়,কলকাতা: জলা জমি বুজিয়ে বাড়ি তৈরির অভিযোগে এবার সাসপেন্ডেড তৃণমূল নেতা হুমায়ুন কবীরের স্ত্রীকে নোটিস পাঠাল রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দফতর। ৭ দিনের মধ্যে হুমায়ুন-পত্নী মীরা সুলতানার থেকে জবাব তলব করা হয়েছে। এরই মধ্যে নিজের জামাই ও তৃণমূলকে নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন হুমায়ুন কবীর। 

আরও পড়ুন, ২৮শে চূড়ান্ত তালিকা, জল্পনার মধ্যেই ২৭ লক্ষের নথি ফের যাচাই করতে বলল কমিশন

মেয়ের শ্বশুরবাড়ির সম্পত্তি বাজেয়াপ্তর পর এবার নোটিস পেলেন হুমায়ুন কবীরের স্ত্রী!

আদালতের নির্দেশে সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের মেয়ের শ্বশুরবাড়ির সম্পত্তি বাজেয়াপ্তর পর এবার নোটিস পেলেন ভরতপুরের বিধায়কের স্ত্রী! জলা জমি বুজিয়ে বাড়ি তৈরির অভিযোগে হুমায়ুন কবীরের স্ত্রী মীরা সুলতানাকে নোটিস পাঠাল রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দফতর। অভিযোগ, বেলডাঙা ২ ব্লকের নারকেলবাড়িতে হুমায়ুন কবীরের যে বাড়ি রয়েছে, তা নিয়ম না মেনে, জমির চরিত্র পরিবর্তন করে তৈরি করা হয়েছে। তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনও অনুমতি নেওয়া হয়নি। হুমায়ুন-পত্নীর থেকে ৭ দিনের মধ্যে জবাব তলব করা হয়েছে। 

এত বছর পরে কেন নোটিস দিচ্ছে প্রশাসন, জবাব দেওয়া হবে : হুমায়ুন কবীর

জনতা উন্নয়ন পার্টি সাসপেন্ডেড তৃণমূল নেতা ও চেয়ারম্যান হুমায়ুন কবীর বলেন,  যা খুশি করুক। ২০০৩ সালে হয়েছিল। তখন দেয়নি। এই বাড়িতে বিদ্যুৎ বিল আসে...এত বছর পরে কেন নোটিস দিচ্ছে প্রশাসন, জবাব দেওয়া হবে।এই চাপানউতোরের মধ্যেই নিজের জামাই ও তৃণমূলকে নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন হুমায়ুন কবীর। হুমায়ুন কবীর বলেন,তৃণমূলকে জিজ্ঞাসা করুন, যারা একদিকে তাদের সম্পত্তি ক্রোক করতে চাইছে আবার মালদার কোনও ব্যক্তিকে দিয়ে, সেও আমার বেয়াইদের আত্মীয়, তাকে দিয়ে কাল পাঠিয়েছে যে আমার জামাইকে লালগোলার তৃণমূলের বিধানসভার প্রার্থী করতে। এদের মতো শয়তান আর এদের মতো কুচক্রী মানুষ পাবেন বাংলায় খুঁজে?

"আরাবুল আমার সঙ্গে কয়েকবার দেখা করেছিল..."
 
এই আবহে এবার ভাঙড়ের বহিষ্কৃত তৃণমূল নেতা আরাবুল ইসলামকে নিয়েও নতুন দাবি করেছেন হুমায়ুন কবীর।হুমায়ুন কবীর বলেন,আরাবুল আমার সঙ্গে কয়েকবার দেখা করেছিল। অনেকরকম তার স্বপ্ন, অনেক কিছু লড়াই লড়বে। আগে দলে জয়েন করতে হবে, তারপর তাদের নিয়ে কোনও কথা বলব। একাধিকবার এসেছে, দেখা করেছে। এবিষয়ে প্রতিক্রিয়ার জন্য ফোন করা হলেও কোনও মন্তব্য করতে চাননি আরাবুল ইসলাম। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও, শিবির বদলে বিস্ফোরক তৃণমূল জমানার প্রাক্তন মন্ত্রী
এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও, শিবির বদলে বিস্ফোরক তৃণমূল জমানার প্রাক্তন মন্ত্রী
Kolkata Heavy Rain: দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
TMC News: ‘দিদি অভিষেককে সরিয়ে দিলেই পুরনোরা ফিরে আসবে, নেতা হতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয়’, মমতার হাত ছেড়ে ‘ঋতব্রত-তৃণমূলে’ রবীন্দ্রনাথ ঘোষও
‘দিদি অভিষেককে সরিয়ে দিলেই পুরনোরা ফিরে আসবে, নেতা হতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয়’, মমতার হাত ছেড়ে ‘ঋতব্রত-তৃণমূলে’ রবীন্দ্রনাথ ঘোষও
Abhishek Banerjee: সেবাশ্রয়ে 'চিকিৎসা'র ফলে পা বাদ, ফের FIR অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে
সেবাশ্রয়ে 'চিকিৎসা'র ফলে পা বাদ, ফের FIR অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে

ভিডিও

Sebaasray Scam: অভিষেকের সেবাশ্রয় নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ মালদা মেডিক্যাল কলেজের ইন্টার্নের
TMC News: 'উনি তো আমন্ত্রিত নন', 'ঋতব্রত-তৃণমূল'-র বৈঠকে নির্মল ঘোষের উপস্থিতি নিয়ে বললেন ঋতব্রত
Suvendu Adhikari News: 'আমরা চাই না, কোনও সংস্থা সরাসরি জমি কিনে আরেকটা সিঙ্গুর-নন্দীগ্রাম হোক', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Sukanta Majumdar: 'সব ব্যাঙ-এর মতো লাফ দিয়ে দিয়ে এদিকে, ওদিকে যাচ্ছে', তৃণমূলকে কটাক্ষ সুকান্ত মজুমদারের
TMC News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: ৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Embed widget