এক্সপ্লোর

Humayun Kabir: ফের তলব হুমায়ুন কবীরকে, রেজিনগর থানার প্রথম হাজিরায় প্রায় ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ AJUP বিধায়ককে

Humayun Kabir AJUP MLA: সম্প্রতি রেজিনগরের কাশীপুরে এক সভায় উস্কানিমূলক মন্তব্য করে বিতর্কে জড়ান হুমায়ুন কবীর। সেই ঘটনায় শনিবার ৪ জুলাই রেজিনগর থানায় তাঁকে হাজির হতে বলা হয়।

মুর্শিদাবাদ : হুমায়ুন কবীরকে ফের তলব। ৪ জুলাই শনিবার উস্কানিমূলক মন্তব্য বিতর্কে রেজিনগর থানায় হাজিরা দিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীর। পুলিশ সূত্রে খবর, প্রায় ৪ ঘণ্টা ধর জিজ্ঞাসাবাদ করা হয় আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ককে। নির্ধারিত সময়ের আগেই থানায় পৌঁছে যান হুমায়ুন কবীর। জানা গিয়েছে, তাঁর বয়ান রেকর্ড হয়েছে। আগামী ১৪ জুলাই ফের তলব করা হয়েছে তাঁকে। সেদিনও হাজিরা দেবেন বলে জানালেও, শক্তিপুর থানায় তিনি হাজিরা দেবেন না বলে জানিয়েছেন হুমায়ুন কবীর। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও শক্তিপুর থানায় হাজিরা দেননি হুমায়ুন কবীর।              

শক্তিপুরে হাজিরা না দিলেও রেজিনগর থানায় ৪ জুলাই শনিবার নির্ধারিত সময়ের আগেই হাজির হয়েছিলেন হুমায়ুন কবীর। উস্কানিমূলক মন্তব্য বিতর্কে তদন্তকারীদের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক। ৪ জুলাই শনিবার সকাল সাড়ে ১১টায় মুর্শিদাবাদের রেজিনগর থানায় হাজির হন হুমায়ুন কবির। কড়া নিরাপত্তার ব্যবস্থা ছিল থানা চত্বরে। মোতায়েন ছিল র‍্যাফ। ড্রোন উড়িয়ে চলছিল নজরদারি।         

সম্প্রতি রেজিনগরের কাশীপুরে এক সভায় উস্কানিমূলক মন্তব্য করে বিতর্কে জড়ান হুমায়ুন কবীর। সেই ঘটনায় শনিবার ৪ জুলাই রেজিনগর থানায় তাঁকে হাজির হতে বলা হয়। পুলিশ সূত্রে খবর, প্রায় ৪ ঘণ্টা ধরে হুমায়ুন কবীরকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেই জন্য তৈরি করা ছিল ১০-১২ পাতার প্রশ্ন। রেকর্ড করা হয় বিধায়কের বয়ান। পুলিশ সূত্রে খবর, কাশীপুরের বক্তব্য নিয়ে অনুশোচনা প্রকাশ করেন আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক। আগামী ১৪ জুলাই সকাল ১১ টায় রেজিনগর থানায় ফের তলব করা হয়েছে হুময়ুন কবীরকে। তিনি যাবেন বলেও জানিয়েছেন। হুমায়ুন কবীর বলেছেন, '১৪ তারিখ ডেকেছে আবার আসব।'                      

হুমায়ুন কবির যখন থানায় হাজিরা দেন, সেই সময় বিজেপি কর্মীরা হাজির হন তাঁর শক্তিপুরের বাড়ির সামনে। অন্যদিকে, বিধানসভা ভোটের ফল বেরনোর পর, প্রকাশ্যে শক্তিপুর থানার ওসি-র উদ্দেশে হুঁশিয়ারি দিয়েও বিতর্কে জড়িয়েছেন হুমায়ুন কবীর। উস্কানিমূলক বক্তব্যের জেরে পুলিশের তলবে হাজির হলেও পুলিশকে হুমকি দেওয়ার মামলায়, শুক্রবার ৩ জুলাই শক্তিপুর থানায় হাজিরা দেননি হুমায়ুন কবীর। শক্তিপুর থানার ওসি-র উদ্দেশে হুঁশিয়ারি বিতর্কে হুমায়ুন কবীর হাজিরা না দেওয়ায় পুলিশ কী ব্য়বস্থা নেয়, সেটাই এখন দেখার। শক্তিপুর থানায় হাজিরা দেবেন না বলে জানিয়েছেন হুমায়ুন কবীর।                 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
Advertisement

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget