এক্সপ্লোর

Tapas Mondal: 'অভিযোগ করেছিলাম, তাই অভিযুক্ত হলাম!' প্রতিক্রিয়া ধৃত তাপস মণ্ডলের

সিবিআইয়ের বিশেষ আদালতে পেশের জন্য নিজাম প্যালেস থেকে বার করা হল নীলাদ্রি ঘোষকে।

কলকাতা: 'অভিযোগ করেছিলাম, তাই অভিযুক্ত হলাম!' নিজাম প্যালেসের (Nizam Palace) বাইরে এসে এমনটাই প্রতিক্রিয়া দিলেন তাপস মণ্ডল (Tapas Mondal)। নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের (CBI) নজরে তাপস মণ্ডল, কুন্তল ঘোষ ও নীলাদ্রি ঘোষের 'ত্রিভুজ'। সিবিআইয়ের (CBI) বিশেষ আদালতে পেশের জন্য নিজাম প্যালেস থেকে বার করা হল নীলাদ্রি ঘোষকে (Niladri Ghosh)। নিজাম প্যালেস থেকে বার করা হল কৌশিক ঘোষ, শেখ আলি ইমাম ও আবদুল খালেককে। সিবিআই সূত্রে খবর  চাকরি-বিক্রির নামে কোটি কোটি টাকা লেনদেনে জড়িত তাপস, কুন্তল ও নীলাদ্রি।

তাঁরা আরও জানিয়েছেন, তিনজনই একে অন্যের ঘাড়ে দায় চাপিয়ে বাঁচার চেষ্টা করছেন। অন্যদিকে তাপস, কুন্তল ও নীলাদ্রিকে মুখোমুখি বসিয়ে জেরা করার পরিকল্পনা রয়েছে সিবিআইয়ের। গোপন জবানবন্দি দিতে চেয়েছেন নিয়োগ দুর্নীতিতে ধৃত যুব তৃণমূল নেতা শেখ সাহিদ ইমাম। আজ কি তাঁর গোপন জবানবন্দি নেওয়া হবে?

এতদিন পর কেন গ্রেফতার? উঠছে প্রশ্ন

নিয়োগ দুর্নীতি মামলায় তাপস মণ্ডলকে এতদিন পর কেন গ্রেফতার করল সিবিআই? কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, মূলত ৩টি কারণে গ্রেফতার হয়েছেন মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস। সিবিআই সূত্রে দাবি, প্রথমত, তাপস নিয়োগ দুর্নীতিকাণ্ডে বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। তিনি যে টাকা নিচ্ছেন এবং দিচ্ছেন, তা যে বেআইনি কাজের জন্য, সেটা জেনেবুঝেই করেছেন। দ্বিতীয়ত, প্রসিড অফ ক্রাইমের হ্যান্ডলার হলেন তাপস অর্থাৎ যে ঘটনা ঘটেছে, তার টাকা লেনদেনের হ্যান্ডলার হিসেবে কাজ করেছেন মানিক ঘনিষ্ঠ এই ব্যক্তি।

তৃতীয়ত, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ যে অডিও ক্লিপ সিবিআইয়ের হাতে তুলে দিয়েছেন, তাতে তাপসকে বলতে শোনা যায়, ৫০ লক্ষ টাকা দিলে তিনি সিবিআই বা ইডি-র কাছে মুখ খুলবেন না।  সিবিআইয়ের দাবি, এর মানে টাকা পেলে তথ্য গোপন করতেন তাপস। এই সব দিক খতিয়ে দেখেই গতকাল জিজ্ঞাসাবাদ শেষে তাপস মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। 

নিয়োগ দুর্নীতি মামলায় আজ তাপস মণ্ডল, কুন্তল ঘোষ, নীলাদ্রি-ঘোষ-সহ ৭ জনকে তোলা হচ্ছে আলিপুরের সিবিআই আদালতে। ইডি মামলায় গ্রেফতার হওয়া কুন্তলকে আজ নিজেদের হেফাজতে চাইবে সিবিআই। এদিন সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা হবে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কৌশিক ঘোষ, শেখ আলি ইমাম, আবদুল খালেক ও শেখ শাহিদ ইমামকেও। এর মধ্যে গোপন জবানবন্দি দিতে চেয়েছেন ধৃত যুব তৃণমূল নেতা শেখ শাহিদ ইমাম। আজ তাঁর গোপন জবানবন্দি নেওয়া হতে পারে। 

সেরা শিরোনাম

Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Arms Recovered: দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Abhishek Banerjee: বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব
বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব

ভিডিও

Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget