এক্সপ্লোর

Dilip Ghosh: 'বন্দুক নিয়ে খেলা করলে নিজের দিকেই আসবে' তৃণমূল নেতা খুনে মন্তব্য দিলীপের

TMC 'এরা সবাই সমাজবিরোধী।  তৃণমূল এখন সমাজবিরোধীদের দল হয়ে গেছে'। মন্তব্য দিলীপ ঘোষের।

কলকাতা: 'আপনি যদি বোমা বন্দুক নিয়ে খেলা করেন, তাহলে একদিন সেটা আপনার দিকেই আসবে। আর এরা সবাই সমাজবিরোধী।  তৃণমূল (TMC) এখন সমাজবিরোধীদের দল হয়ে গেছে'। গতরাতে তৃণমূলের নেতা খুন প্রসঙ্গে সোমবার এমনটাই মন্তব্য করেন দিলীপ ঘোষ  (Dilip Ghosh)

ঠিক কী হয়েছিল: ভরসন্ধেয়, জনবহুল এলাকায় বাইক থামিয়ে, চায়ের দোকানে বসে থাকা তৃণমূলের বুথ সভাপতিকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় গুলি করে খুন। শুধু তাই নয়, মৃত্যু নিশ্চিত করতে ৪-৫ রাউন্ড গুলি চালিয়ে ঝাঁঝরা করে দেওয়া হয় তৃণমূল নেতাকে। ঘটনার পর থেকে থমথমে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের আঁধার মানিক গ্রাম। খুনের পিছনে পিছনে সরাসরি বিজেপিকেই দায়ী করেছেন মৃত তৃণমূল নেতার ভাই এবং মা। গেরুয়া শিবির আগেই শাসকদলের গোষ্ঠীকোন্দলের জের বলে দাবি করেছে।

স্থানীয় সূত্রে খবর, প্রতিদিনের মতোই গতকাল সন্ধেয় চায়ের দোকানে বসেছিলেন তৃণমূলের দুর্গাবাটি অঞ্চলের বুথ সভাপতি সাধন মণ্ডল। বাইকে করে আসে ৩ দুষ্কৃতী। মাত্র কয়েক সেকেন্ডের অপারেশন। মুখ ঢাকা এক দুষ্কৃতী তৃণমূল নেতাকে গুলি করে। প্রত্যক্ষদর্শীরা বুঝে ওঠার আগেই তারা বাইকে চড়ে চম্পট দেয়।

দুষ্কৃতীদের গুলিতে প্রাণহানি: আসানসোল, উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের পরে বাংলায় ফের দুষ্কৃতীদের গুলিতে প্রাণহানি! এবার ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিষ্ণুপুরে খুন হয়ে গেলেন তৃণমূল নেতা! ভর-সন্ধেয় চায়ের দোকানে ঢুকে, 

শাসকদলের বুথ সভাপতিকে গুলিতে ঝাঁঝরা করে দিল ৩ দুষ্কৃতী! পঞ্চায়েত ভোটের আগে ভয়াবহ এই ঘটনা ঘটেছে বিষ্ণুপুরের আঁধারমানিক পঞ্চায়েতের দুর্গাবাটি গ্রামে। পুলিশ সূত্রের খবর, মৃত বছর ৩৪-এর সাধন মণ্ডল দুর্গাবাটি গ্রামের ২১৮ ও ২১৯ নম্বর বুথের সভাপতি ছিলেন। 

কী বলছেন  প্রত্যক্ষদর্শীরা? প্রত্যক্ষদর্শীদের দাবি, রবিবার সন্ধেয় এলাকার চায়ের দোকানে বসেছিলেন সাধন। সন্ধে সাড়ে ৬টার আশেপাশে ৩ বাইক আরোহী দুষ্কৃতী সেখানে পৌঁছয়। অস্ত্র হাতে তারা ঢুকে পড়ে চায়ের দোকানে। ভয়ে সেখান থেকে পালিয়ে যান বাকি ক্রেতারা। এরপর সাধন মণ্ডলকে লক্ষ্য করে পরপর বেশ কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। 

আততায়ীরা পালিয়ে যাওয়ার পরে, আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় গুলিবিদ্ধ তৃণমূল নেতাকে। কিন্তু শেষরক্ষা হয়নি। খবর পেয়ে এলাকায় পৌঁছয় বিষ্ণুপুর থানার পুলিশ। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা নমুনা, পুলিশের প্রাথমিক অনুমান, ঘটনার নেপথ্যে ব্যক্তিগত শত্রুতা থাকতে পারে। তবে কোনও রাজনৈতিক কারণ আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।
তবে তৃণমূলের স্থানীয় নেতৃত্বের দাবি, হত্যার নেপথ্যে রাজনৈতিক কোনও কারণ রয়েছে। খুনের মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ। আততায়ীরা কোন দিকে পালাল, রাস্তার ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তা খুঁজে বার করার চেষ্টা চলছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: আজ ফের মুখ্যমন্ত্রীর 'জনতার দরবার', জানেন কি যেতে হবে কোন ঠিকানায় ?
আজ ফের মুখ্যমন্ত্রীর 'জনতার দরবার', জানেন কি যেতে হবে কোন ঠিকানায় ?
News Live: নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Supreme Court: ভিড় নিয়ন্ত্রণে ছররা গুলি ব্যবহারে নিষেধাজ্ঞার দাবিতে আজ সুপ্রিম কোর্টে শুনানি
ভিড় নিয়ন্ত্রণে ছররা গুলি ব্যবহারে নিষেধাজ্ঞার দাবিতে আজ সুপ্রিম কোর্টে শুনানি
Abhishek Banerjee PA Sumit Roy: ছেলে কোথায় গেছে ? সাংবাদিকদের সামনে এবার মুখ খুললেন অভিষেক আপ্ত সহায়ক সুমিত রায়ের মা
ছেলে কোথায় গেছে ? সাংবাদিকদের সামনে এবার মুখ খুললেন অভিষেক আপ্ত সহায়ক সুমিত রায়ের মা

ভিডিও

Birbhum News: দুটি আলমারিতে থরে থরে সাজানো টাকা, সোনার বাট, সোনার বিস্কুট, কি নেই? এই ধনকুবের কে?
Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget