এক্সপ্লোর

IIM Joka Case : কীভাবে বয়েজ হস্টেলে ঢুকলেন তরুণী? কেনই বা সই নেই ভিজিটর্স বুকে? কী কী প্রশ্ন জোকা IIM-এ 'ধর্ষণ' কাণ্ডে?

নিরাপত্তার বেশ কয়েকটি ধাপ পেরোনোর পর মেলে প্রবেশাধিকার। তাহলে কীভাবে এই নিয়ম এড়িয়ে হস্টেলে ঢুকে পড়লেন তরুণী? 

পার্থপ্রতিম ঘোষ, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : কসবার আইন কলেজের পর এবার IIM জোকার ক্যাম্পাস। একমাসের মধ্যে ফের শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণের অভিযোগ উঠল।বাইরে থেকে আসা তরুণীকে বয়েজ হস্টেলে ডেকে নিয়ে গিয়ে বেহুঁশ করে ধর্ষণের অভিযোগে দ্বিতীয় বর্ষের ম্যানেজমেন্ট পড়ুয়াকে গ্রেফতার করেছে হরিদেবপুর থানার পুলিশ। এই  ঘটনায় দানা বাঁধছে অনেকগুলি প্রশ্ন। 

নির্যাতিতা বয়ানে জানিয়েছেন,  অভিযুক্ত তাঁর পূর্ব পরিচিত। তাঁকে কাউন্সেলিংয়ের জন্য সুযোগ পাইয়ে দেওয়া হবে বলে আলোচনা করার জন্য শুক্রবার তাঁকে ক্যাম্পাসে ডাকেন দ্বিতীয় বর্ষের ম্যানেজমেন্ট পড়ুয়া । শুক্রবার বেলা পৌনে ১২টার সময় জোকার IIM-এ যান ওই তরুণী। পুলিশ সূত্রে খবর, নির্যাতিতার অভিযোগ, তাঁকে বয়েজ হস্টেলে নিজের রুমে নিয়ে যান ওই ছাত্র। 
ঢোকার সময় হস্টেলের ভিজিটর্স বুকে তাঁকে সইও করতে দেননি অভিযুক্ত। তরুণীকে পিৎজা ও পানীয় দেওয়া হয়। তাতেই কিছুটা সম্বিত হারিয়ে ফেলেন  তরুণী। এরপর নির্যাতন শুরু হয় বলে তরুণীর অভিযোগ। বাধা দিলে তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ করা হয়েছে। এরপর তাঁর ওপর যৌন নির্যাতন চালানো হয়। বয়ানে নির্যাতিতার দাবি, জ্ঞান ফিরলে দেখেন তিনি অভিযুক্তের হস্টেল রুমে পড়ে আছেন। নির্যাতিতা হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেন। 

এখন এই ঘটনায় যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে , সেগুলি হল - প্রশ্ন উঠছে, ভিজিটর্স বুকে এন্ট্রি ছাড়াই কীভাবে বয়েজ হস্টেলে ঢুকলেন তরুণী? হস্টেলে ধর্ষণের অভিযোগ, কোথায় ছিলেন নিরাপত্তারক্ষীরা? ধর্ষণে একজন জড়িত, নাকি জড়িত একাধিক ব্যক্তি? ঘটনার সময় হস্টেলে কেউ ছিলেন না? জোকা IIM-এ ধর্ষণের অভিযোগ ঘিরে উঠছে প্রশ্ন।  এদিকে IIM জোকার রাঁধুনি শিখা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সেখানে ঢুকতে গেলে প্রথমে নিরাপত্তারক্ষীর সঙ্গে কথা বলে কারণ জানিয়ে সই করতে হয় ভিজিটর্স বুকে। এরপর হস্টেলে ঢুকতে গেলে আরেকবার ভিজিটর্স বুকে সই করতে হয়। নিরাপত্তার বেশ কয়েকটি ধাপ পেরোনোর পর মেলে প্রবেশাধিকার। তাহলে কীভাবে এই নিয়ম এড়িয়ে হস্টেলে ঢুকে পড়লেন তরুণী? 

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করার পাশাপাশি, IIM জোকা কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেছে তারা। এরপরই গ্রেফতার করা হয় দ্বিতীয় বর্ষের ম্যানেজমেন্ট পড়ুয়াকে। ধৃতের বিরুদ্ধে BNS-এর ১২৩ নম্বর ধারা অর্থাৎ অপরাধমূলক উদ্দেশ্যে কোনও কিছু খাইয়ে আচ্ছন্ন করা এবং BNS-এর ৬৪ নম্বর ধারা অর্থাৎ ধর্ষণের মামলা রুজু হয়েছে।  

জোকা IIM-এর ডিরেক্টর শৈবাল চট্টোপাধ্যায় জানিয়েছেন, পুলিশকে তদন্তে সহযোগিতা করা হচ্ছে। পুলিশের কাছ থেকে রিপোর্ট পাওয়ার অপেক্ষায় রয়েছি।  

 

সেরা শিরোনাম

Weather Alert: ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতায়, আর কোন কোন জেলায় কবে পর্যন্ত চলবে দুর্যোগ? কী জানাল হাওয়া অফিস
ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতায়, আর কোন কোন জেলায় কবে পর্যন্ত চলবে দুর্যোগ? কী জানাল হাওয়া অফিস
West Bengal News Live Updates: সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
Snehasis Chakraborty: প্রাক্তন পরিবহণ মন্ত্রী বিরুদ্ধে তদন্ত শুরু, প্রভাব খাটিয়ে কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ
প্রাক্তন পরিবহণ মন্ত্রী বিরুদ্ধে তদন্ত শুরু, প্রভাব খাটিয়ে কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ
Mamata Banerjee: সুপ্রিম কোর্টে ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের, অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ দেওয়া হল?
সুপ্রিম কোর্টে ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের, অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ দেওয়া হল?

ভিডিও

BJP Government:
Anubrata Mondal: পরিবর্তনের জমানায় বীরভূমে উলটপুরাণ,মমতার আমলের দোর্দন্ডপ্রতাপ কেষ্ট এখন হামলার মুখে
Smit Machchhar: ৯/১১-র ধাঁচে জঙ্গি হানা, জীবন বাজি রেখে বিমান হাইজ্যাক রুখলেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছর
Milan Pradhan News : এসেছিল মনোনয়ন প্রত্যাহারের চাপ, জেল থেকে বেরিয়েই মারাত্মক অভিযোগ মিলন প্রধানের
Rudranil Ghosh News : রাজ্যজুড়ে চলছে মায়ের আগমণীর প্রস্তুতি, এরই মধ্যে এল রুদ্রনীলের পুজো 'বার্তা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget