এক্সপ্লোর

IMD Weather Update : ভারতে ঢুকল বর্ষা, বৃহস্পতিবার থেকেই কলকাতার আবহাওয়ায় বড় বদল, বড় আপডেট আবহাওয়া দফতরের

কয়েকটি জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। সর্বোচ্চ তাপমাত্রা ৪০° সেলসিয়াস বা তার বেশিও ছুঁতে পারে।

কলকাতা : ভারতের মূল ভূখণ্ডে ঢুকে পড়েছে বর্ষা । কিন্তু তাপপ্রবাহ থেকে নেই রেহাই। দক্ষিবঙ্গে তাপপ্রবাহ নিয়ে বড় বার্তা দিল আবহাওয়া দফতর। বুধবারই দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলার কয়েকটি জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। সর্বোচ্চ তাপমাত্রা ৪০° সেলসিয়াস বা তার বেশিও ছুঁতে পারে। স্বাভাবিকের চেয়ে ৫° সেলসিয়াসের বেশি রয়েছে এই জেলাগুলিতে।  দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির এক বা দুটি স্থানে গরম এবং আর্দ্র আবহাওয়া থাকবে। 

আবহাওয়ার বড় পূর্বাভাস 

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার কয়েকটি স্থানে বইবে ঝোড়ো হাওয়া । গতি ৩০-৪০ কিমি প্রতি ঘন্টা। বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। শুক্রবার দক্ষিণবঙ্গের বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার এক বা দুটি স্থানে ঝোড়ো হাওয়া (গতি ৫০-৬০ কিমি প্রতি ঘন্টা) বইতে পারে। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির এক বা দুটি জায়গায় ঝোড়ো হাওয়া (গতি ৩০-৪০ কিমি/ঘন্টা), বজ্রপাত, হালকা থেকে মাঝারি  হতে পারে। পশ্চিম  বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলার এক বা দুটি জায়গায় তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি  হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে এক বা দুটি জায়গায় গরম এবং আর্দ্র আবহাওয়ার পরিস্থিতি হতে পারে।

উইকএন্ডে কেমন থাকবে আবহাওয়া 

শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার এক বা দুটি জায়গায় ঝোড়ো হাওয়া (গতি ৫০-৬০ কিমি/ঘন্টা), বজ্রপাত এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে  ঝোড়ো হাওয়া (গতি ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা)বইবে। বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলায় এক বা দুটি জায়গায় ঝোড়ো হাওয়া (গতি ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা), বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।  

কলকাতার আবহাওয়া

এদিকে কলকাতায় ক্রমশই  উর্ধ্বমুখী হবে পারদ। সকালের দিকে  পরিষ্কার আকাশই থাকবে।  দুপুরে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা আছে।  ঝড়বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে।  গরম ও অস্বস্তি বাড়বে। শুক্রবার থেকে তাপমাত্রা আরো বাড়তে শুরু করবে। উইকএন্ডে  সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Manasa Puja 2026: মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Annapurna Yojana : আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget