এক্সপ্লোর

Bus Fare Hike : ' ৯ টাকার জায়গায় ১২-১৫ নিচ্ছে ' জ্বালানির দামবৃদ্ধির প্রভাবে ইচ্ছেমতো ভাড়া নিচ্ছে বেসরকারি বাস !

Arbitrary bus fares : বেসরকারি বাস সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে বেশি ভাড়া নিচ্ছে বলে অভিযোগ যাত্রীদের।  রাস্তায় বেসরকারি বাসের সংখ্যাও অনেকটাই কমেছে।

হিন্দোল দে, কলকাতা : পাঁচ রাজ্যে ভোটের ফল বেরনোর পর থেকে, লাগাতার বেড়েই চলেছে পেট্রোল-ডিজেলের দাম ( Petrol Diesel Price hike) । শনিবার আরও বেড়ে সর্বকালীন রেকর্ড গড়ল পেট্রোলের দাম। আর ডিজেলের দাম পৌঁছোল সেঞ্চুরির আরও কাছে। এর মধ্যে মধ্যবিত্তের ওপর চাপ বাড়িয়ে, রান্নার গ্যাসের সিলিন্ডারের দামও একলাফে বেড়েছে অনেকটা। এখানেই শেষ নয়। এবার জ্বালানির মূল্যবৃদ্ধির সরাসরি ধাক্কা গণপরিবহণে। 

বেশি ভাড়া নিচ্ছে বাস
লাগাতার জ্বালানির দাম বেড়ে চলেছে। এই অবস্থায় আশঙ্কা সত্যি করে বেশ কিছু বেসরকারি বাস সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে বেশি ভাড়া নিচ্ছে বলে অভিযোগ যাত্রীদের।  রাস্তায় বেসরকারি বাসের সংখ্যাও অনেকটাই কমেছে। রাস্তায় নামছে না বহু বাস।  

বাস মালিক সংগঠনের দাবি, সরকার ভাড়া না বাড়ানোর সিদ্ধান্তে অটল থাকায় তাঁদের লোকসানের মুখে পড়তে হচ্ছে। বাস মালিক সংগঠন সূত্রে খবর, আগে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ৭ হাজার বেসরকারি বাস চলত। এখন সেখানে ২ হাজার বাস চলছে। প্রায় এক তৃতীয়াংশ কমেছে বেসরকারি বাসের সংখ্যা।    

শেষবার কলকাতায় বাসের ভাড়া বেড়েছিল ২০১৮-র সেপ্টেম্বরে। তারপর করোনা পরিস্থিতিতেও বাসের ভাড়া সরকারি ভাবে বাড়েনি। তবে করোনার প্রথম ধাক্কায় দীর্ঘদিন লকডাউনের পর যখন বাস রাস্তায় নামে, তখন প্রথম-প্রথম ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস চলছিল। তখনও বাসমালিকরা অনেকেই বাস রাস্তায় নামাতে পারেননি অর্থনৈতিক কারণে। তখন থেকে বিভিন্ন সময়ে একদিকে যেমন ভাড়া বাড়ানোর দাবি উঠেছে, তেমনই বহু রুটে বাস ভাড়া নিতে শুরু করে ইচ্ছে মতো, এমন অভিযোগ প্রায়ই পাওয়া যেত। 

করোনার ধাক্কা সামলে যখন আবার কিছুটা স্বাভাবিক ছন্দে ফিরছিল পরিবহণ ব্যবস্থা, তখনই ফের সমস্যার সম্মুখীন পরিবহণ ব্যবস্থা। যাত্রীদের অভিযোগ, ৯ টাকা ভাড়ার বদলে কোথাও ১২ আবার কোথাও ১৮ টাকা ভাড়া নেওয়া হচ্ছে। অপারগ যাত্রীরা তা দিতে বাধ্যও হচ্ছেন। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
TMC News : 'হাত-পা বেঁধে পিটিয়েছে...', পুলিশ হেফাজতে মৃত্যু তৃণমূল কর্মীর, কীভাবে ? কী জানাচ্ছে মৃতের পরিবার ?
'হাত-পা বেঁধে পিটিয়েছে...', পুলিশ হেফাজতে মৃত্যু তৃণমূল কর্মীর, কীভাবে ? কী জানাচ্ছে মৃতের পরিবার ?
Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
Swarup Biswas : 'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?

ভিডিও

Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget