এক্সপ্লোর

IT Raid on Krishna Kalyani: সাড়ে ৭ ঘণ্টা পার ! এখনও বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়িতে আয়কর অভিযান

IT Raid at Krishna Kalyani's house : সাড়ে ৭ ঘণ্টা পার, এখনও বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়িতে আয়কর অভিযান, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্য়াণীর ৩ ঠিকানায় আয়কর তল্লাশি চালানো হচ্ছে। কিন্তু কেন ?

কলকাতা: সাড়ে ৭ ঘণ্টা পার, এখনও বিধায়ক কৃষ্ণ কল্যাণীর ( Raiganj MLA Krishna Kalyani ) বাড়িতে আয়কর অভিযান (IT Raid) চলছে। রায়গঞ্জ, মালদা থেকে কলকাতায় একযোগে আয়কর তল্লাশি চলছে। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্য়াণীর ৩ ঠিকানায় আয়কর তল্লাশি চালানো হচ্ছে।

কেন কৃষ্ণ কল্যাণীর বাড়িতে আয়কর তল্লাশি ?

কেন্দ্রীয় বাহিনী দিয়ে বাড়ি ঘিরে তল্লাশি চলছে। জানা গিয়েছে, কৃষ্ণ কল্য়াণীর মোবাইল ফোন নিয়ে নিয়েছেন আয়কর আধিকারিকরা। আয় বহির্ভূত সম্পত্তি, তথ্য গোপন ও আয়ের থেকে অনেক কম কর জমা দেওয়ার অভিযোগে তল্লাশি। কৃষ্ণ কল্যাণীর ২ ম্যানেজারের বাড়িও সিল করা হয়েছে। কলকাতায় কৃষ্ণ কল্যাণীর একটি সংস্থার অফিসেও তল্লাশি চালানো হয়েছে। রফি আহমেদ কিদোয়াই রোডে চলছে আয়কর অভিযান। সূত্র মারফৎ খবর, মালদায় তৃণমূল নেতা হেমন্ত শর্মার বাড়ি ও অফিসেও হানা আয়কর দফতরের। কৃষ্ণ কল্যাণীর ব্যবসায়িক পার্টনার হেমন্ত শর্মা ও তাঁর ভাই হেমন্ত শর্মার বাড়ি-অফিসে তল্লাশি চালানো হয়েছে।  

একনজরে কৃষ্ণ কল্যাণীর রাজনৈতিক সফর 

একুশের বিধানসভা ভোটের মুখে, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন কৃষ্ণ কল্যাণী। দলবদলের পর তাঁকে রায়গঞ্জ থেকে প্রার্থী করে গেরুয়া শিবির। ২০ হাজার ৭৪৮ ভোটে জয়ী হয়ে প্রথমবার বিধায়ক হন। কয়েক মাসের মধ্য়েই দলবদল করেন কৃষ্ণ কল্যাণী। ২৭ অগস্ট, ২০২১- বিজেপি ছেড়ে ফের তৃণমূলে যোগ দেন কৃষ্ণ কল্যাণী। ৪ জুলাই, ২০২২, মুকুল রায়ের জায়গায় বিধানসভা পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী।

'কৃষ্ণ কল্যাণীর আয় বহির্ভূত সম্পত্তি রয়েছে'

আয়কর দফতরের আধিকারিকরা বলছেন, তাদের কাছে খবর ছিল যে কৃষ্ণ কল্যাণীর আয় বহির্ভূত সম্পত্তি রয়েছে। গত কয়েক বছর ধরে যে আয়কর রিটার্ন দাখিল করা হয়েছে সেখানে বেশ কিছু অসঙ্গতি রয়েছে বলে আয়কর সূত্রের খবর। সকালেই কলকাতায় থেকে আয়কর দফতরের আধিকারিকরা রায়গঞ্জে পৌঁছে যান। এখনও পর্যন্ত ৩টি জায়গায় তল্লাশি অভিযান চলছে।

আরও পড়ুন, প্রবল গ্রীষ্ম বাড়ায় অ্যাজ়মার প্রবণতা, তীব্র হয় কষ্ট, কীভাবে বাঁচবেন

আরও পড়ুন, সবুজ পাতাজাতীয় সবজি Kale-র পুষ্টিগুণ, কী কী সমস্যার সমাধান করে?

কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে পৌঁছেছেন আয়কর দফতরের আধিকারিকরা। সূত্রের খবর, বাইরে থেকে বাড়ির গেট সিল করে দেওয়া হয়েছে। বাড়ির ভিতর কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। সূত্রের খবর, বাড়ির ভিতরে ঢুকে পরিবারের সব সদস্যের মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়েছে। বিধায়কের ফোনও নিয়ে নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। বাইরে কারও সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না।

সেরা শিরোনাম

West Bengal News Live : মেসেজের পরে কল ! ৩দিন পরেও বরানগরে অঞ্জলি সাউয়ের মৃত্যু ঘিরে রহস্য
মেসেজের পরে কল ! ৩দিন পরেও বরানগরে অঞ্জলি সাউয়ের মৃত্যু ঘিরে রহস্য
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
Nepal Accident: এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..
এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget