এক্সপ্লোর

BSF Jawan Return: বাড়ি ফিরছেন পাক-হেফাজত থেকে মুক্ত জওয়ান, রিষড়ার বাড়িতে অপেক্ষায় পরিবার

BSF Jawan PK Sahoo: ঠিক এক মাস আগে ২৩ এপ্রিল, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরের দিনই পাকিস্তানের হাতে আটক হন তিনি।

পার্থ প্রতিম ঘোষ, রিষড়া: আজই বাড়ি ফিরছেন পাক-হেফাজত থেকে মুক্ত জওয়ান পূর্ণমকুমার সাউ। ২১ দিন পাকিস্তানের হাতে আটকের পরে মুক্ত হন BSF জওয়ান। ভারতের চাপে পাকিস্তান মুক্তি দিতে বাধ্য হয়।

পাক-হেফাজত থেকে মুক্ত: ঠিক এক মাস আগে ২৩ এপ্রিল, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরের দিনই পাকিস্তানের হাতে আটক হন তিনি। পঞ্জাবের পাঠানকোটে পাক রেঞ্জার্সের হাতে আটক হন পূর্ণমকুমার সাউ। দীর্ঘ আলোচনার পর ঘটনার ২১ দিন বাদে ১৪ মে, আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে প্রত্যাবর্তন হয় তাঁর। পাক-হাতে আটক জওয়ানের ঘরে ফেরার অপেক্ষায় পরিবার। 

কী ঘটেছিল সেদিন? 

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের হামলায় ঝাঁঝরা হয়ে গিয়েছিল ২৬টি প্রাণ। ভারত-পাক উত্তেজনার আবহে জঙ্গি হানার পরের দিনই আটক হন BSF জওয়ান। পঞ্জাবের পঠানকোটে কর্মরত অবস্থায় ভুল করে পাকিস্তানের সীমায় ঢুকে পড়েন পূর্ণম। তিনি গাছের তলায় বিশ্রাম নিচ্ছিলেন। তখনই পাক রেঞ্জার্স তাঁকে আটক করে । সীমান্তে এমন ঘটলে সাধারণত দুই দেশ আলোচনা করে ফিরিয়ে দেয়। একাধিক বৈঠকের পরেও মুক্তি মেলেনি তাঁর। প্রায় ২১ দিন পূর্ণমকে দীর্ঘদিন আটকেই রাখা হয়।  ঘটনার পর থেকেই গভীর উদ্বেগে ছিল তাঁর পরিবার। বিএসএফ জওয়ানের চোখ বাঁধা ছবি সামনে আসার পর সেই উৎকণ্ঠা আরও বেড়ে যায়। বারবার ফ্ল্যাগ মিটিংয়েও সুরাহা মিলছিল না। ভারত-পাকিস্তানের মধ্যে সংঘাতের আবহ তৈরি হয়। ততই বাড়তে থাকে উত্তেজনা। স্বামীর মুক্তির জন্য অন্তঃসত্ত্বা অবস্থাতেই বিএসএফের সদর দফতরে পৌঁছে গিয়েছিলেন স্ত্রী রজনী সাউ। কিন্তু সঙ্গে সঙ্গে মেলেনি ফল। অবশেষে গত সপ্তাহে দেশে ফেরেন পূর্ণমকুমার সাউ। আর এবার তাঁর ঘরে ফেরার পালা। 

ভারতের আরও এক কূটনৈতিক জয়। দেশে ফেরার ৯ দিনের মাথায় এবার ঘরে ফিরছেন পাক বাহিনীর হাতে বন্দি বাংলার বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউ। ভারতের প্রবল চাপের কাছে শেষ পর্যন্ত নতি স্বীকার করে পাকিস্তান। গত ১৪ মে সকাল সাড়ে ১০টা নাগাদ পঞ্জাবের আটারি-ওয়াঘা সীমান্তে পূর্ণমকুমার সাউকে হস্তান্তর করা হয়। পূর্ণমের বাড়িতে রয়েছেন বৃদ্ধ বাবা মা, অন্তঃসত্ত্বা ও সন্তান। দীর্ঘদিন পর ঘরের ছেলে ফিরছে ঘরে। তাই সাজসাজ রব রিষড়ার বাড়িতে। এদিন সকালে পুজোর আয়োজন করা হয়। ফুলও আল্পনা দিয়ে সাজানো হয়েছে গোটা বাড়ি। ছেলে যা যা খেতে ভালবাসে সেসব রান্নার আয়োজন করেছেন মা। সবার মুখেই স্পষ্ট স্বস্তি ছাপ। 

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
আকভানের তাণ্ডব শিয়রে ! কোন ৬ জেলায় স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত? বড় সিদ্ধান্ত প্রশাসনের
আকভানের তাণ্ডব শিয়রে ! কোন ৬ জেলায় স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত? বড় সিদ্ধান্ত প্রশাসনের
Cyclone Akvan: শক্তিশালী ঘূর্ণিঝড়ে বিপদের আশঙ্কা, রেড অ্যালার্ট জারি, একাধিক ট্রেনের সময় বদল, জেনে নিন তালিকা
শক্তিশালী ঘূর্ণিঝড়ে বিপদের আশঙ্কা, রেড অ্যালার্ট জারি, একাধিক ট্রেনের সময় বদল, জেনে নিন তালিকা
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget