এক্সপ্লোর

Operation Sindoor: 'পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে অপারেশন সিঁদুর', প্রতিক্রিয়া যোগী আদিত্যনাথের

Yogi On Operation Sindoor: অপারেশন সিঁদুর নিয়ে কী প্রতিক্রিয়া উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ?

নয়াদিল্লি: 'যতক্ষণ আমরা সন্ত্রাসবাদকে দমন না করতে পারব, ততক্ষণ সমস্যার সমাধান হবে না। সময় এসে গেছে আমাদের একসঙ্গে প্রধানমন্ত্রীর নেতৃ্ত্বে জোট হতে হবে। সন্ত্রাসবাদীদের ভাষায় তাদের জবাব দেওয়ার জন্য তৈরি হতে হবে। অপারেশন সিঁদুর পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে',  প্রতিক্রিয়া উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। 

আরও পড়ুন, ভারত-পাক সংঘাত আবহেই ক্ষেপণাস্ত্র ব্রহ্মস-এর নতুন ইউনিটের উদ্বোধন প্রতিরক্ষামন্ত্রীর ; 'শত্রুপক্ষকে ভারী আঘাতে সক্ষম এই ব্রহ্মস..' !

উল্লেখ্য, অপারেশন সিঁদুর এখনও চলছে, জানিয়ে দিল বায়ুসেনা। 'জাতীয় উদ্দেশ্য়পূরণে নির্দিষ্ট লক্ষ্যে গোপনীয়তার সঙ্গে অপারেশন চলছে'। বেছে বেছে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হেনে সফল দায়িত্বপালন করছে বায়ুসেনা। অপারেশন সিঁদুর নিয়ে বড় আপডেট দিল ভারতীয় বায়ুসেনা। গত ৬ মে মধ্যরাতে পহেলগাঁওয়ে গণহত্যার পর প্রত্যাঘাত হেনেছিল ভারতীয় সেনা। অপারেশন সিঁদুরে বেছে বেছে ধ্বংস করা হয়েছিল ৯টি জঙ্গি ঘাঁটি। বাহাওয়ালপুর, মুরিদকে-র মতো লস্কর-জইশের ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। বেশ কয়েকজন শীর্ষস্তরের জঙ্গি নেতা অপারেশন সিঁদুরে নিহত হয়।

প্রসঙ্গত, সংঘর্ষবিরতি সমঝোতার, কয়েক ঘণ্টার মধ্যেই সীমান্তে লাগাতার হামলা চালাল পাক-বাহিনী। এটা পরিষ্কার সমঝোতা ভঙ্গ, ব্যবস্থা নিক ইসলামাবাদ- কড়া বার্তা দিল ভারত। যে কোনও পরিস্থিতিতে জবাব দেওয়ার জন্য তৈরি আছে সেনা। হুঁশিয়ারি বিদেশমন্ত্রকের। অন্যদিকে, পাকিস্তানকে খোলাখুলি সমর্থন চিনের। সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকার বার্তা।বিদেশ সচিব বিক্রম মিস্রী বলেন, কয়েক ঘণ্টার মধ্যেই বারবার সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। এটা পরিষ্কার সমঝোতা ভঙ্গ।শুধরে যাওয়ার পাত্র তারা নয়।ফের প্রমাণ করে দিল পাকিস্তান। ৩ ঘণ্টার মধ্যেই সংঘর্ষবিরতি লঙ্ঘন করল ইসলামাবাদ। 
 
রাত তখন আটটা পনেরো। সংঘর্ষবিরতি ঘোষণার পর ফের ঝলমলিয়ে উঠেছে শ্রীনগর। উইকএন্ডের রাতে আলোয় উজ্জ্বল ডাল লেক। এবিপি আনন্দে লাইভ টেলিকাস্টের মধ্যেই ফের আকাশে দেখা গেল কয়েকটা লাল বিন্দু। সঙ্গে বিস্ফোরণের শব্দ। মুহূর্তের মধ্যে বদলে গেল শ্রীনগরের ছবি। ঝলমলে শহর ডুবে গেল অন্ধকারে। জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এক্স হ্যান্ডলে লেখেন, এইমাত্র সংঘর্ষবিরতির কী হল? শ্রীনগর জুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে! কোনও অস্ত্রবিরতি হয়নি। শ্রীনগরের এয়ার ডিফেন্স ইউনিটগুলি আবার চালু হয়েছে।

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

সেরা শিরোনাম

Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের প্রতীকের একাংশ ভাঙল, আন্দোলনের নামে ঐতিহ্যকে পদাঘাত কেন? উঠছে প্রশ্ন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের প্রতীকের একাংশ ভাঙল, আন্দোলনের নামে ঐতিহ্যকে পদাঘাত কেন? উঠছে প্রশ্ন
News Live Update : যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
Ghatal Update: নাগাড়ে বৃষ্টি, বাড়ছে নদীর জলও! বন্যা পরিস্থিতি ঘাটালের মনসুকার পার্বতী চক এলাকায়, উদ্বিগ্ন এলাকাবাসী
নাগাড়ে বৃষ্টি, বাড়ছে নদীর জলও! বন্যা পরিস্থিতি ঘাটালের মনসুকার পার্বতী চক এলাকায়, উদ্বিগ্ন এলাকাবাসী
Bankura News: বেসরকারি কারখানায় চুল্লি ফেটে আহত তিনজন শ্রমিক, শ্রমিক নিরাপত্তায় গাফিলাতির অভিযোগ
বেসরকারি কারখানায় চুল্লি ফেটে আহত তিনজন শ্রমিক, শ্রমিক নিরাপত্তায় গাফিলাতির অভিযোগ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget