এক্সপ্লোর

Indian Railway: রাজ্যে ৪ নতুন রেললাইন! ভোটমুখী পশ্চিমবঙ্গে একগুচ্ছ প্রকল্পের অনুমোদন রেলের, কোন জেলায় কী কী পরিষেবা ? রইল বিস্তারিত

4 New Rail Projects For Bengal: উত্তর ২৪ পরগনা ও নদিয়ার ৪টি রেল প্রকল্পে সবুজ সঙ্কেত !

অরিত্রিক ভট্টাচার্য, অনির্বাণ বিশ্বাস ও শিবাশিস মৌলিক, কলকাতা: রাজ্যে ৪ নতুন রেললাইন,  ভোটমুখী পশ্চিমবঙ্গে একগুচ্ছ প্রকল্পের অনুমোদন রেলের ! উত্তর ২৪ পরগনা ও নদিয়ার ৪টি রেল প্রকল্পে সবুজ সঙ্কেত। রেল প্রকল্পগুলির বিস্তারিত বিবরণ-সহ বিজ্ঞপ্তি পূর্ব রেলের। 

আরও পড়ুন, "যার মাথায় পিসির হাত, তিনিই খাবেন জেলের ভাত.." ! কে যেতে পারেন শ্রীঘরে ? কার কথা বলছেন শুভেন্দু ?

বনগাঁ– চাঁদাবাজার ১১.৫ কিমি নতুন রেললাইন। এই প্রকল্পে ৩টি বড় সেতু এবং ১টি ছোট সেতু তৈরি হবে। বনগাঁ–পোড়ামহেশতলা ২০ কিমি রেল প্রকল্পে ছাড়পত্র রেলের। এই সেকশনে ১টি বড় সেতু এবং ৩৭টি ছোট সেতু তৈরি হবে। চাঁদাবাজার- বাগদা ১৩.৮ কিমি রেলপথে ছাড়পত্র। বনগাঁ-বাগদা স্টেট হাইওয়ের সমান্তরালে তৈরি হবে এই লাইন। ২টি বড় সেতু এবং ১৪টি ছোট সেতু তৈরি হবে। আড়ংঘাটা– দত্তফুলিয়া ৮.১৭ কিমি নতুন রেললাইন। এই সেকশনে ১৫টি ছোট সেতু নির্মাণ করা হবে। 

ভোটমুখী পশ্চিমবঙ্গে দরাজ মোদি সরকারের রেলমন্ত্রক। সম্প্রতি দেশের মধ্যে প্রথম বন্দে ভারত স্লিপার পেয়েছে পশ্চিমবঙ্গ। ১৭ জানুয়ারি মালদার সভা থেকে খোদ প্রধানমন্ত্রী সেই ট্রেনের উদ্বোধন করেন। এবার দক্ষিণবঙ্গে থমকে থাকা ৪টি প্রকল্প নতুন করে চালুর উদ্যোগ নিল রেল। বনগাঁ থেকে পোড়ামহেশতলা ২০ কিলোমিটার পথ ও বনগাঁ থেকে চাঁদাবাজার, সাড়ে ১১ কিলোমিটার রাস্তা জুড়ছে রেলপথে। পাশাপাশি, চাঁদাবাজার থেকে বাগদা এবং নদিয়ার রানাঘাট থেকে দত্তফুলিয়া পর্যন্ত তৈরি হবে নতুন রেললাইন।
 
তাৎপর্যপূর্ণ ভাবে বনগাঁ, বাগদা, ও রানাঘাট এই তিনটি এলাকাই মতুয়া অধ্যুষিত।মতুয়াদের অনেকেই CAA-তে আবেদন করে এখনও নাগরিকত্ব পাননি। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় তাদের ভোটাধিকার নিয়েই সংশয় তৈরি হয়েছে। যার জেরে SIR আবহে মতুয়াদের অনেকেই অসন্তোষ-ক্ষোভ উগরে দিচ্ছেন। এই প্রেক্ষাপটে ভোটের আগে মতুয়া অধ্যুষিত বনগাঁ, বাগদা ও রানাঘাটে চারটি নতুন রেলপ্রকল্প চালু করছে বিজেপি সরকার। ২০২৪-এর লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী, মতুয়া অধ্য়ুষিত বনগাঁ লোকসভার অন্তর্গত ৭ টি বিধানসভার মধ্যে ৬টিতেই এগিয়ে ছিল বিজেপি।মাত্র একটি কেন্দ্রে এগিয়ে ছিল তৃণমূল।মতুয়া অধ্য়ুষিত আরেক লোকসভা কেন্দ্র রানাঘাটের অন্তর্গত ৭টি বিধানসভা কেন্দ্রের মধ্য়েও ৬টিতে এগিয়ে ছিল বিজেপি। মাত্র একটিতে এগিয়ে ছিল তৃণমূল।এবারের বিধানসভা নির্বাচনে মতুয়া ভোট কাদের দিকে যাবে? উত্তর মিলবে কয়েক মাস পর। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
West Bengal News Today Live Updates: 'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র
'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র
Manas Bhunia:
"সবং থানা এলাকার বাইরে যেতে পারবেন না মানস ভুঁইয়া..", নিয়োগ দুর্নীতি মামলায় কী নির্দেশ হাইকোর্টের ?
Weather Update: ১০ জেলায় হলুদ সতর্কতা, তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস, প্রবল দুর্যোগ কোন কোন জেলায় ?
১০ জেলায় হলুদ সতর্কতা, তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস, প্রবল দুর্যোগ কোন কোন জেলায় ?

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা লাহেক আলি, কী অভিযোগ তার বিরুদ্ধে?
TMC News: থানার বাইরে ঢাক বাজিয়ে তীর্থঙ্কর ঘোষের গ্রেফতারি উদযাপন
Manas Bhunia: গ্রেফতারি নিয়ে রক্ষাকবচ পেলেও সবং ছাড়তে পারবেন না মানস ভুঁইয়া
Suvendu Adhikari: রাজ্যের রথযাত্রা কমিটিগুলোর জন্য অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
BJP News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
8th Pay Commission : ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা
ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা
Cancer: কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
CM Suvendu Adhikari: '১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Embed widget