এক্সপ্লোর

Kolkata Airport: ইন্ডিগোর বিমানে ধাক্কা মারল SUV গাড়ি, কলকাতা বিমানবন্দরে ভয়ঙ্কর দুর্ঘটনা

Car Rams into IndiGo Flight: ইন্ডিগোর বিমানে জোর ধাক্কা গাড়ির। কলকাতা বিমানবন্দরে ভয়ঙ্কর ঘটনা ঘটল। শুরু হয়েছে তদন্ত।

কলকাতা: ইন্ডিগোর বিমানে জোর ধাক্কা গাড়ির। কলকাতা বিমানবন্দরে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল। সটান বিমানের ইঞ্জিনে ধাক্কা মেরেছে SUV গাড়িটি। বিমানটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে। বিমানটি দাঁড়িয়ে ছিল সেখানে। আচমকাই ছুটে এসে ধাক্কা মারে গাড়িটি। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে এমন ঘটনা ঘটল কী করে, তা নিয়ে প্রশ্ন উঠছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ইন্ডিগো। (Car Rams into IndiGo Flight)

মঙ্গলবার সন্ধেয় কলকাতা বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, ৫১ নম্বর বে-তে দাঁড়িয়েছিল ইন্ডিগোর বিমানটি, অর্থাৎ যেখানে বিমান পার্ক করা থাকে। সেই সময় হঠাৎই ছুটে আসে গাড়িটি। সটান ধাক্কা মারে বিমানের ইঞ্জিনে। বিমানটি ক্যাটেরিং ভেহিকল বলে জানা গিয়েছে। খাবার-দাবার, পানীয়, ডিউটি ফ্রি সামগ্রী সরাসরি কিচেন থেকে বিমানে সরবরাহ করা হয় এমন গাড়ির মাধ্যমে। (Kolkata Airport)

এদিন যে গাড়িটি বিমানে ধাক্কা মেরেছে, সেটি একটি থার্ড পার্টি ভেহিকল বলে জানা গিয়েছে। দুর্ঘটনার সময় গাড়িতে চালক ছিলেন না। আচমকাই চাকা গড়াতে শিরু করে এবং দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা মারে সেটি। ইন্ডিগোর তরফে বিবৃতি জারি করে বলা হয়, "চালকহীন থার্ড পার্টি ভেহিকল দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা মেরেছে। আমরা কর্তৃপক্ষের সঙ্গে সবরকম সহযোগিতা করছি, যাতে পুঙ্খানুপুঙ্খ তদন্ত হয়।"

ইন্ডিগো জানিয়েছে, 6E 6663 বিমানে ধাক্কা মেরেছে গাড়িটি। কলকাতা থেকে গুয়াহাটি রওনা দেওয়ার কথা ছিল বিমানটির। এই ঘটনার পর বিকল্প বিমানের ব্যবস্থা করা হচ্ছে, যাতে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়া সম্ভব হয়। তবে গাড়িটি আপনাআপনি চলতে শুরু করল কী ভাবে, সেই প্রশ্নের উত্তর এখনও অধরা। 

তবে এই প্রথম নয়। এর আগে, ফেব্রুয়ারি মাসে মুম্বই বিমানবন্দরে ট্যাক্সিওয়েতে দু'টি বিমানের ডানার মধ্যে ঘর্ষণ লাগে। ইন্ডিগোর 6E 791 এবং এয়ার ইন্ডিয়ার AI 2732 বিমানের মধ্যে সংঘর্ষ বাধে সেবার। তবে যাত্রীরা সকলে নিরাপদ ছিলেন। গত বছর অগাস্ট মাসে আবার ইন্ডিগোর Airbus A321-এর লেজে রানওয়েতে ঘষটাতে ঘষটাতে এগিয়ে চলে। খারাপ আবহাওয়ার জন্য বিপত্তি বাধে বলে সেবার সামনে আসে। এবার কলকাতা বিমানবন্দরে এই ঘটনা ঘটল।

এর আগে, ফেব্রুয়ারি মাসেই কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করে Turkish Airlines-এর একটি বিমান। বিমানে ২৩৬ জন যাত্রী সওয়ার ছিলেন। আবার কাঠমান্ডু থেকে একটি বিমান জরুরি অবতরণ করে কলকাতায়। মাঝ আকাশে বিমানের ডান দিকের ইঞ্জিনে আগুন ধরে যায় সেবার।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal LIVE News Updates: NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
Annapurna Yojana : এই কারণেও আটকে থাকতে পারে আপনার অন্নপূর্ণা যোজনার টাকা ! না জানলে হয়রানি হবে
এই কারণেও আটকে থাকতে পারে আপনার অন্নপূর্ণা যোজনার টাকা ! না জানলে হয়রানি হবে
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget