এক্সপ্লোর

South 24 Pargana: অনিয়মে জড়ালেন সরকারি কর্মীরাও! আইনশৃঙ্খলার কারণ দেখিয়ে বোর্ড গঠন বন্ধের নির্দেশ বিডিওর

ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারের কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকা।

হিন্দোল দে, গৌতম মণ্ডল, অর্ণব মুখোপাধ্য়ায়: বোর্ড গঠনের সময় দিয়েও, আইনশৃঙ্খলার কারণ দেখিয়ে গোটা প্রক্রিয়া স্থগিতের নির্দেশ দিলেন বিডিও (BDO)। ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারের কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকা। ব্যাপক বিক্ষোভ দেখাল বিজেপি। একইভাবে মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর পঞ্চায়েতেও বিতর্ক শুরু হয়েছে পুলিশের ভূমিকায়।

বিরোধীরা মনে করিয়ে দিচ্ছেন, এবার পঞ্চায়েত ভোটকে ঘিরে কীভাবে বিডিও, পুলিশ অফিসারদের মতো সরকারি কর্মীদের একাংশের নাম বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িয়েছে। এমনকি, বোর্ড গঠন পর্বেও সেই অভিযোগ ওঠা বন্ধ হল না!দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর পঞ্চায়েতে অপহরণ বিতর্কের পরে বিজয়ী বিরোধী প্রার্থীদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে পুলিশকে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। শেষ পর্যন্ত বিজেপি, সিপিএম, নির্দলের জয়ী ১১ জন প্রার্থী হাতে হাত মিলিয়ে সেখানে বোর্ড গড়তে পারলেও বিতর্ক থেকে বাদ গেল না পুলিশ!

সুন্দরবন পুলিশ জেলা সূত্রে অবশ্য দাবি করা হচ্ছে, আদালতের নির্দেশ অনুযায়ী পর্যাপ্ত সুরক্ষার বন্দোবস্ত করা হয়েছে। সুষ্ঠুভাবে বোর্ড গঠন করার ক্ষেত্রেও সহযোগিতা করা হয়েছে। এদিনই মথুরাপুর থেকে ১৩ কিলোমিটার দূরে মন্দিরবাজার ব্লকের কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনের ঠিক আধঘণ্টা আগে হঠাৎই কর্মসূচি স্থগিতের নোটিস দেন বিডিও! যাকে কেন্দ্র করে তুলকালাম বেধে যায় পঞ্চায়েত অফিস চত্বরে!

ঝাণ্ডার ডান্ডা হাতে বিজেপি কর্মীদের দাপাদাপি!অটো ভাঙচুর!সরকারি কর্মীকে ঘিরে ব্যাপক বিক্ষোভ!সরকারি কর্মী-সহ অটো উল্টে দেওয়ার চেষ্টা। কিচ্ছু বাদ গেল না। কৃষ্ণপুর পঞ্চায়েতে মোট আসন ১৯টি। পঞ্চায়েত ভোটে বিজেপি জয়ী হয় ১১টি আসনে। তৃণমূলের দখলে যায় ৫টি আসন। ৩টি আসনে জয়ী হন আইএসএফ-এর প্রার্থীরা।

সংখ্যার বিচারে কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করতে কোনও বাধা নেই বিজেপির সামনে। প্রশাসনের দেওয়া সময় অনুযায়ী, বৃহস্পতিবার বিজেপির জয়ী প্রার্থীরা হাজির হন পঞ্চায়েত অফিসের সামনে। কিন্তু, সাড়ে ১১টার সময় মথুরাপুরের বিডিও-র তরফে জারি করা হয় এই নোটিস।

নোটিসের বিষয়ে উল্লেখ করা হয়, এদিন, বেলা ১২টার সময় কৃষ্ণপুর পঞ্চায়েতের বোর্ড গঠনের জন্য যে বৈঠক ডাকা হয়েছিল, তা স্থগিত করা হচ্ছে...
কারণ হিসাবে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে, পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা দিতে না পারায় এদিন বোর্ড গঠনের প্রক্রিয়া সম্পন্ন করা যাচ্ছে না। বিডিও-র পাঠানো নোটিসে এও উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বোর্ড গঠনের প্রক্রিয়া স্থগিত রাখা হচ্ছে।  বিজেপি নেতাদের হাতে এই নোটিস পৌঁছতেই ক্ষোভ রাস্তায় নেমে আসে। এ বিষয়ে জানতে, মন্দিরবাজারে বিডিও-কে একাধিকবার ফোন হলেও, তিনি ফোন ধরেননি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: আজ সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ দ্বিতীয় হুগলি সেতু
আজ সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ দ্বিতীয় হুগলি সেতু
Annapurna Yojana Money: রাতারাতি অ্যাকাউন্টে ৭৪০ কোটি টাকা! অন্নপূর্ণা যোজনার টাকা তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ মহিলার
রাতারাতি অ্যাকাউন্টে ৭৪০ কোটি টাকা! অন্নপূর্ণা যোজনার টাকা তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ মহিলার
TMC News: 'যেভাবেই হোক বেনোজল আটকাব, ছাকনি তো বানাতেই হবে', 'ঋতব্রত-তৃণমূলের' বৈঠকে নির্মল ঘোষ, কী বলছেন সন্দীপন সাহা?
'যেভাবেই হোক বেনোজল আটকাব, ছাকনি তো বানাতেই হবে', 'ঋতব্রত-তৃণমূলের' বৈঠকে নির্মল ঘোষ, কী বলছেন সন্দীপন সাহা?
TMC News: গ্রেফতারির আশঙ্কা তৈরি হতেই শিবির বদলের ভাবনা নির্মল ঘোষের? কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে
গ্রেফতারির আশঙ্কা তৈরি হতেই শিবির বদলের ভাবনা নির্মল ঘোষের? কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে

ভিডিও

TMC News: বিজেপির বুথ সভাপতি ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ! গ্রেফতার তৃণমূল কাউন্সিলর
BJP News: এবার তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসলেন না বাঁকুড়ার BJP বিধায়ক নীলাদ্রিশেখর দানা
Nirmal Ghosh: তপসিয়ায় 'ঋতব্রত তৃণমূল' বৈঠকের মধ্যেই হঠাৎ হাজির পানিহাটির প্রাক্তন বিধায়ক
Natungram wooden dolls GI Tag: GI ট্যাগ পেল নতুনগ্রামের কাঠের পুতুল, এবার বিশ্বমঞ্চে বাংলার ঐতিহ্য
Baruipur News | বারুইপুরে নিরাপরাধকে পিটিয়ে খুন, নেপথ্যে বিরোধীদের হাত দেখছেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget