এক্সপ্লোর

Radharaman Das: ইসকনের সমস্ত পদ থেকে সরানো হল রাধারমণ দাসকে, কোন কারণে এই কঠিন পদক্ষেপ?

Vice President Radharaman Das: অপসারণ নিয়ে নিজের এক্স হ্যান্ডলে ৬-৬টি কারণের কথা উল্লেখ করেছেন রাধারমণ দাস নিজে

কলকাতা: রাধারমণ দাসকে সমস্ত পদ থেকে সরাল ইসকন। রবিবার বিবৃতি প্রকাশ করে তাঁকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর ঘোষণা করল ইসকন কর্তৃপক্ষ। বিবৃতিতে ইসকন জানিয়েছে, ইসকনের নিজস্ব কিছু নিয়ম-নীতি ও মানদণ্ড রয়েছে। গত কয়েক বছর ধরে রাধারমণ দাসকে একাধিকবার সংগঠনের নির্ধারিত নীতি ও প্রক্রিয়া অনুসরণের জন্য অনুরোধ করা হলেও তিনি তা মানেননি। তিনি ইসকনের অবস্থানের পরিপন্থী হয়ে একতরফাভাবে পদক্ষেপ নিয়েছেন এবং নিজের এক্তিয়ারের বাইরের বিষয়েও হস্তক্ষেপ করেছেন।

কেন বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হল রাধারমণ দাসকে?

অন্যদিকে, অপসারণ নিয়ে নিজের এক্স হ্যান্ডলে ৬-৬টি কারণের কথা উল্লেখ করেছেন রাধারমণ দাস নিজে। এক্স পোস্টে রাধারমণ দাস লিখেছেন, আপাতত, ইসকনের সমস্ত দায়িত্ব থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে। অপসারণের অন্যতম কারণগুলির মধ্যে অন্যতম হল, বাংলাদেশে হিন্দুদের ওপরে নির্যাতনের বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করা ও সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়া। রবিবার ইসকনের তরফ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, আপাতত কোনও সংবাদমাধ্যম, কোনও সরকারি কর্তৃপক্ষ বা অন্য কোথাও, ইসনের প্রতিনিধিত্ব করতে পারবেন না, রাধারমণ দাস। অন্য়দিকে, বাংলাদেশের জেলে বন্দি চিন্ময়কৃষ্ণ দাসের সমর্থনে প্রকাশ্যে মতপ্রকাশ করার কারণেও, রাধারমণ দাসকে নিয়ে ইসকন এই পদক্ষেপ নিয়ে থাকতে পারে বলে নিজের পোস্টে উল্লেখ করেছেন রাধারমণ। তাছাড়াও, বিজেপি নেত্রী মেনকা গাঁধীর বিরুদ্ধে আইনি নোটিস পাঠানোর ঘটনাও কারণ হিসাবে দাবি করেছেন তিনি। 

বাংলাদেশের পরিস্থিতি প্রসঙ্গে কী বলেছিলেন রাধারমণ দাস?

এর আগে, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার নিয়ে মুখ খুলেছিলেন, রাধারমণ দাস। এক হিন্দু ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদ করে তিনি বলেছিলেন, 'এটা দুর্ভাগ্যজনক। আমরা রোজ ভাবি যে , আজকে আমরা এরকম খবর শুনবো না। কিন্তু প্রত্যেকদিনই দেখা যাচ্ছে, এরকম আক্রমণ হচ্ছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। ১০০ দিন থেকে আমরা একই জিনিস দেখছি। একজন ব্যবসায়ীর উপর হামলা চালানো হয়েছে। তার কী দোষ ? উনি তো নিজের ব্যবসা করছে। কারও ক্ষতি করছে না। কিন্তু এখন মনে হচ্ছে, বাংলাদেশে সংখ্যালঘু, অন্য ধর্মের হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান হওয়াটাই পাপ হয়ে গিয়েছে। সেই জন্য ওরা বারবার এরকম আঘাত হানছে।'

আরও পড়ুন: Anti Social Activities Bill: আজ আনা হচ্ছে 'গুন্ডাদমন বিল', কোন কোন কাজকে বলা হচ্ছে 'সমাজবিরোধী'? ধরা পড়লে শাস্তিই বা কী?

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget