এক্সপ্লোর

JU Student Death Arrest: যাদবপুর কাণ্ডে ধৃত আরও ছয়জন কারা ? কী তাদের পরিচয় ?

Jadavpur University Student Death : বয়ানের বাঁধা গৎ প্রাক্তনীদের শেখানো বুলি বলেই মনে করেছিলেন তদন্তকারীরা। এরপরই টানা জিজ্ঞাসাবাদে উঠে আসে আরও কয়েকজনের নাম।

আবীর দত্ত, কলকাতা : যাদবপুরের  ( Jadatpur University )  পড়ুয়ার মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য। প্রতিবাদ দিকে দিকে। উঠছে একাধিক প্রশ্ন। হস্টেল ও ক্যাম্পাসে কেন নেই সিসি ক্যামেরা? মেন হস্টেলে অন্তত ২০ জন প্রাক্তনী থাকতেন, এই অনিয়মে কেন উদাসীন ছিল কর্তৃপক্ষ? বিশ্ববিদ্যালয়ের হস্টেল (JU Hostel)  কি বিনা পয়সার গেস্ট হাউস? এরই মধ্যে বুধবার আরও ৬ জনকে গ্রেফতার করল পুলিশ (Jadavpur University student death) । ধৃতদের মধ্যে ৩ পড়ুয়া ছাড়াও রয়েছেন ৩ জন প্রাক্তনী। এই নিয়ে যাদবপুরকাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে হল ৯। 

নতুন করে ধরা পড়া ছাত্র ও প্রাক্তনীদের পরিচয় কী ? সূত্রের খবর, রয়েছেন তিন প্রাক্তনী অসিত সর্দার, সপ্তক কামিল্যা ও সুমন নস্কর। দক্ষিণ ২৪ পরগনার কুলতলির বাসিন্দা অসিত সংস্কৃত বিভাগের চলতি বছরের পাস আউট। আরেক সদ্য প্রাক্তনী সুমন মন্দিরবাজার ও পূর্ব মেদিনীপুরের এগরার বাসিন্দা সপ্তক এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের প্রাক্তনী। জানা গিয়েছে, এরা ঘটনার পরই যাদবপুরের হস্টেল থেকে ও কলকাতা থেকে পালিয়ে গিয়েছিল। 

এছাড়া ধৃতদের মধ্যে রয়েছেন ৩ পড়ুয়া। এদের মধ্যে রাজারহাটের নারায়ণপুরের বাসিন্দা অঙ্কন সর্দার ও জম্মু-কাশ্মীরের বাসিন্দা মহম্মদ আরিফ  সিভিল ইঞ্জিনিয়ারিং তৃতীয় বর্ষ এবং আসানসোলের বাসিন্দা আসিফ আজমল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের পড়ুয়া। ছাত্রমৃত্যুর ঘটনায় এঁরা কোনও না কোনওভাবে যুক্ত  ছিলেন বলে মনে করছে পুলিশ। 

এর আগে ৩ জনকে গ্রেফতার করা হয়েছিল। যাদবপুরের প্রাক্তনী সৌরভ চৌধুরী এবং মনোতোষ ঘোষ ও দীপশেখর দত্ত নামে দুই সহ আবাসিককে আগেই গ্রেফতার করেছিল পুলিশ। যদিও পড়ুয়াদের একাংশের দাবি, অভিযুক্তদের এখনও অনেকে ক্যাম্পাসে অবাধে ঘুরে বেড়াচ্ছেন।  

বয়ানের বাঁধা গৎ প্রাক্তনীদের শেখানো বুলি?
এরপরও বিশ্ববিদ্যালয়ের বহু ছাত্র ও প্রাক্তনীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তদন্তে নেমে একটি বিষয়ে খটকা লাগে তাদের। পুলিশ সূত্রে খবর, ঘটনার পর থেকে জিজ্ঞাসাবাদে একই বয়ান দিচ্ছিলেন পড়ুয়ারা। বয়ানের বাঁধা গৎ প্রাক্তনীদের শেখানো বুলি বলেই মনে করেছিলেন তদন্তকারীরা। এরপরই টানা জিজ্ঞাসাবাদে উঠে আসে আরও কয়েকজনের নাম। ঘটনার পরেই কয়েকজন তড়িঘড়ি হস্টেল ছাড়ায় সন্দেহ বাড়ে পুলিশের। গতকাল রাতে অভিযান চালিয়ে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। 

অন্যদিকে, যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু ও ডিন অফ স্টুডেন্টস রজত রায়কে বুধবারই তলব করা হয়েছে লালবাজারে। দুপুর ৩টে নাগাদ ডাকা হয়েছে এই দুই প্রশাসনিক আধিকারিককে।     

আরও পড়ুন :

'কোনও বাবা-মাকে যেন নিজের হাতে সন্তানের পারলৌকিক ক্রিয়া করতে না হয়', বিলাপ নিহত পড়ুয়ার বাবার

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
অফিসের ভেতর বই বিক্রি করুন...CPM কে আর কী কী বলল কোর্ট ? রাজ্যকেও বড় নির্দেশ
অফিসের ভেতর বই বিক্রি করুন...CPM কে আর কী কী বলল কোর্ট ? রাজ্যকেও বড় নির্দেশ
Weather Update : ফের নিম্নচাপের আশঙ্কা ? আবহাওয়া দফতর থেকে বড় আপডেট
ফের নিম্নচাপের আশঙ্কা ? আবহাওয়া দফতর থেকে বড় আপডেট
Earthquake : ফের ভূমিকম্প ! ভোরের আলো ফোটার আগেই কাঁপল মাটি, আরও বড় ধাক্কার আশঙ্কা ?
ফের ভূমিকম্প ! ভোরের আলো ফোটার আগেই কাঁপল মাটি, আরও বড় ধাক্কার আশঙ্কা ?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget