এক্সপ্লোর

Jadavpur University: যাদবপুরকাণ্ড নিয়ে তদন্ত কমিটি গঠন, উপাচার্যকে বৈঠকে ডাকলেন আচার্য

Kolkata News: বৃহস্পতিবারও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মুখরিত হল স্লোগানে। অরবিন্দ ভবনের সামনে ডাফলি বাজিয়ে বিক্ষোভে সামিল হলেন আন্দোলনকারী পড়ুয়ার।

কলকাতা: যাদবপুরকাণ্ড নিয়ে তদন্ত কমিটি গঠন করেছেন আচার্য। যাদবপুরকাণ্ড নিয়ে রাজ্যপালকে রিপোর্ট দিয়েছেন উপাচার্য ভাস্কর গুপ্ত। কাল উপাচার্যকে বৈঠকে ডাকলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যদিও এখনও হাসপাতালে ভর্তি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য। 

অচলাবস্থা কাটছেই না যাদবপুরে। বৃহস্পতিবারও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মুখরিত হল স্লোগানে। অরবিন্দ ভবনের সামনে ডাফলি বাজিয়ে বিক্ষোভে সামিল হলেন আন্দোলনকারী পড়ুয়ার। উপচার্য হাসপাতালে ভর্তি। বলছেন অসুস্থ। সহ উপাচার্য বিশ্ববিদ্য়ালয়ের কাজে বেঙ্গালুরু গেছেন। কিন্তু আন্দোলনরত পড়ুয়ারা আলোচনার দাবিতে অনড়। এই আবহে এবার উপাচার্যকে বৈঠকে ডাকলেন আচার্য। যদিও উপাচার্য ভাস্কর গুপ্ত এখন হাসপাতালে চিকিৎসাধীন। 

মঙ্গলবার, থেকে অবস্থান-বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারী পড়ুয়ারা। কিন্তু শনিবারের ঘটনার পর থেকে আর বিশ্ববিদ্য়ালয়ে আসেননি উপাচার্য। অসুস্থতার কারণ দর্শিয়ে বুধবার দুপুরে আর এন টেগোর হাসপাতালে ভর্তি হন যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্ত। বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত ছাত্র বলেন, "কর্তৃপক্ষকে আসতেই হবে, কর্তৃপক্ষর সঙ্গে কথা বলতে হবে। VC-র শরীর খারাপ, আমরা মানবিক দৃষ্টিভঙ্গি থেকেই বলছি, হ্যাঁ, উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। কিন্তু, অন্যান্য কর্তৃপক্ষ তাঁরা কথা বলুক আমাদের সঙ্গে। যতক্ষণ না কর্তৃপক্ষ আসছে আমরা আমাদের জায়গা থেকে উঠছি না।''

হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। হাসপাতাল সূত্রে দাবি, আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে, তারপর ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অন্তর্বর্তী উপাচার্যের স্ত্রী কেয়া গুপ্ত জানিয়েছেন, "এখনও পুরোপুরি স্থিতিশীল নয়, অবজারবেশনে রয়েছে...করোনারি অ্যাঞ্জিওগ্রাম করা হবে।''আর এন টেগোর হাসপাতালের চিকিৎসক অরিন্দম বিশ্বাস বলেন, "কার্ডিওলজিস্ট দেখে পরিষ্কার উনি বলেছেন যে, হয়তো ভবিষ্যতে একটা সিটি অ্যাঞ্জিও লাগবে। কিন্তু ইসিজি ইকোটা নর্মাল এসেছে। সুতরাং, সেটা ভবিষ্যতে করা যাবে। কিছুটা স্থিতিশীল হয়েছে। এটা একটা বড় পয়েন্ট।''

এদিকে যাদবপুরকাণ্ডে ইন্দ্রানুজ রায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে FIR দায়ের করল যাদবপুর থানার পুলিশ। শনিবার যাদবপুরে অশান্তির ঘটনা এবং গাড়ির ধাক্কায় আহত হওয়ার অভিযোগ ই-মেলের মাধ্যমে পুলিশকে জানান যাদবপুরের ইংরেজি স্নাতকের প্রথম বর্ষের পড়ুয়া, আহত ইন্দ্রানুজ রায়। ইন্দ্রানুজের অভিযোগের ভিত্তিতে গতকাল কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পুলিশকে FIR করার নির্দেশ দেন। রাজ্যের কাছে ১২ মার্চের মধ্যে রিপোর্টও তলব করেন বিচারপতি ঘোষ। এরপরই গতকাল রাতে FIR দায়ের করে যাদবপুর থানার পুলিশ। তবে কোন কোন ধারায় মামলা, তা পুলিশের তরফে জানানো হয়নি। 

আরও পড়ুন: Jalpaiguri News: হাতির হানা ঠেকাতে গিয়ে গেল প্রাণ, পিষ্ট হয়ে ঠিকাদার সংস্থার কর্মীর মৃত্যু

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget