এক্সপ্লোর

Jadavpur University: অধ্যাপককে সাসপেন্ড ও ক্যাম্পাসে ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি, এবার উপাচার্যের দ্বারস্থ ওমপ্রকাশ মিশ্র

Kolkata News: প্রথমে শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুর, তারপর শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় এক পড়ুয়ার গুরুতর জখম হওয়ার অভিযোগ ঘিরে শনিবার থেকে উত্তেজনায় ফুটছেযাদবপুর বিশ্ববিদ্যালয়।

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও তৃণমূলপন্থী অধ্য়াপক সংগঠনের নেতা ওমপ্রকাশ মিশ্রের নামে এবার পোস্টার পড়ল ক্যাম্পাসে। তাঁকে সাসপেন্ড করা ও ক্যাম্পাসে ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে পোস্টারে। পাল্টা উপাচার্যের দ্বারস্থ হয়েছেন ওমপ্রকাশ মিশ্র। 

প্রথমে শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুর, তারপর শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় এক পড়ুয়ার গুরুতর জখম হওয়ার অভিযোগ ঘিরে শনিবার থেকে উত্তেজনায় ফুটছে
যাদবপুর বিশ্ববিদ্যালয়। পাল্টা অন্তবর্তী উপাচার্যকে চিঠি দিয়ে নালিশ ঠুকলেন ওমপ্রকাশ মিশ্র। শনিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ক্যাম্পাস থেকে বেরিয়ে যাওয়ার পর বিক্ষোভের মুখে পড়েন তিনি। তাঁর বিরুদ্ধে চাঞ্চল্য়কর অভিযোগ তোলা হয়। হুঁশিয়ারির পর এবার পিজি আর্টস বিল্ডিং জুড়ে ওমপ্রকাশ মিশ্রর নামে পোস্টার পড়ে। পোস্টারে কোথাও তাঁকে সাসপেন্ডের দাবি তোলা হয়েছে, কোনওটায় গো ব্যাক স্লোগান, আবার কোথাও তাঁকে ক্যাম্পাসে ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

পাল্টা ছাত্রদের বিরুদ্ধে অভিযোগ তুলে অন্তবর্তী উপাচার্যকে চিঠি দিয়েছেন ওমপ্রকাশ মিশ্র। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নস্যাৎ করে ওমপ্রকাশ মিশ্র লিখেছেন, তাঁর নামে পড়া পোস্টার সরিয়ে, তিনি যাতে নিজের অফিসে কোনও বাধা ছাড়াই ঢুকতে পারেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সেই ব্যবস্থা নেওয়ার আর্জিও জানিয়েছেন চিঠিতে। শনিবারের ঘটনার পর থেকে এখনও অবধি বিশ্ববিদ্যালয়ে যাননি অন্তবর্তী উপাচার্য ভাস্কর গুপ্ত।

এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জখম ছাত্র ইন্দ্রানুজ রায়ের বাবা অমিত রায়কে ফোন করেছেন শিক্ষামন্ত্রী। যাদবপুরকাণ্ডে জখম ইন্দ্রানুজ রায়ের মা বর্ণালী রায় বসু বলেন, "শিক্ষামন্ত্রী কালকে ফোন করেছিলেন ওর বাবাকে। উনি নিজে ভীষণ দুঃখপ্রকাশ করেছেন এরকম ঘটনায়। এটাও বলেছেন যে ও একটু সুস্থ হোক আমি (ব্রাত্য বসু) ওর (ইন্দ্রানুজ রায়) সাথে কথা বলব। উনি খুবই দুঃখপ্রকাশ করেছেন, এটা আমি (ব্রাত্য বসু) একেবারেই চাইনি। আমি এটাকে অ্য়াক্সিডেন্ট হিসেবেই দেখছি কিন্তু ধাক্কাটা ওই গাড়িটাতেই লেগেছে। কিন্তু এটা অ্য়াক্সিডেন্ট। ইচ্ছাকৃত নয়। এবং এটা কেউই চায়নি। যাদবপুরকাণ্ডে আহত ইন্দ্রানুজের বাবা অমিত রায় বলেন, "আমরা চাই প্রত্যেকের পদ থাকুক। বরং প্রত্যেকে আমাদের যার যা পদ আছে আমরা পদমর্যাদাটাকে যাতে মাথায় রাখি। আমাদের পদের যে মর্য়াদা আছে, সেইটাকে যাতে আমরা রক্ষা করতে পারি, সেইভাবে আমরা যাতে পদক্ষেপ করি।

আরও পড়ুন: Jadavpur University: 'এটাকে অ্য়াক্সিডেন্ট হিসেবেই দেখছি, ইচ্ছাকৃত নয়,' মন্তব্য শিক্ষামন্ত্রীর গাড়িতে আহত ছাত্রের মা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh: বিধানসভায় বলতে 'বাধা', মামলা করেছিলেন কুণাল ঘোষ, তা খারিজ হাইকোর্টে
বিধানসভায় বলতে 'বাধা', মামলা করেছিলেন কুণাল ঘোষ, তা খারিজ হাইকোর্টে
National Commission for Women:
"ধর্ষকদের এনকাউন্টার নয়, বিচার আইনি পথেই হওয়া উচিত", বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনে মন্তব্য জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Har Ghar Tiranga: পশ্চিমবঙ্গেও 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচি, কেন এই উদ্যোগ ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রী ?
পশ্চিমবঙ্গেও 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচি, কেন এই উদ্যোগ ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রী ?

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget