এক্সপ্লোর

Ram Navami 2026: রামনবমী ঘিরে উত্তেজনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, স্লোগান উঠল, ‘ক্ষুদিরামের বাংলায় নাথুরামের ঠাঁই নেই’

Jadavpur University: যাদবপুরে রামনবমী উদযাপন ঘিরে উত্তেজনা।

কলকাতা: ছুটির দিনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রামনবমী উদযাপন। আর সেই নিয়ে উত্তেজনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। ABVP এবং জাতীয়তাবাদী ছাত্র সংগঠনের উদ্যোগে রামনবমী পালিত হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। আর তার মধ্যেই পাল্টা স্লোগান তোলেন প্রতিবাদী ছাত্ররা। সাম্প্রদায়িক উস্কানি জোগানোর অভিযোগ তুলছেন তাঁরা। এমন পরিস্থিতিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। (Jadavpur University)

বৃহস্পতিবার রাজ্য জুড়ে পালিত হচ্ছে রামনবমী। রাজনৈতিক নেতানেত্রীরা যেমন রাস্তায় নেমেছেন, শিক্ষাঙ্গনেও পুজোর আয়োজন হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে রামনবমী পালিত হচ্ছে। সেখানে 'জয় শ্রীরাম' স্লোগান তুলতে শোনা যায় পড়ুয়াদের। বলতে শোনা যায়, 'সিইউ-তে একটাই নাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম'। যাদবপুরেও রামনবমী পালন করছে ABVP এবং জাতীয়তাবাদী ছাত্র সংগঠন। (Ram Navami 2026)

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দু'জায়গায় রামনবমীর পুজো হচ্ছে। একটি করছে ABVP, অন্যটি করছে জাতীয়তাবাদী সংগঠন। ক্যাম্পাসে এই পুজোর বিরোধিতা করতে এগিয়ে আসেন একদল পড়ুয়া। তাঁরা স্লোগান তোলেন, 'RSS-ABVP মুর্দাবাদ', 'ABVP দূর হটো', 'NSF মুর্দাবাদ', 'BJP-RSS মুর্দাবাদ', 'ক্ষুদিরামের এই মাটিতে নাথুরামদের ঠাঁই নাই, ঠাঁই নাই',  'প্রীতিলতার এই মাটিতে ধর্ষকদের ঠাঁই নাই, ঠাঁই নাই'।

ক্যাম্পে রামনবমী পালনের বিরোধিতা করে এক প্রতিবাদী ছাত্র বলেন, "ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনও ধর্মীয় উৎসবই হওয়ার কথা নয়। কিন্তু আমাদের দেশের যে ধর্মীবিশ্বাস রয়েছে, সেই জায়গা থেকে বহু উৎসবই হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ও এর ব্যতিক্রম নয়। এখানে সরস্বতী পুজো, দুর্গাপুজো, বিশ্বকর্মা পুজো সব হয়। ছাত্রছাত্রীরা অংশ নেয়, কোনও আপত্তি থাকে না। কিন্তু RSS-এর দৌলতে গত ১০ বছরে রামনবমী এমন একটি উৎসবে পরিণত হয়েছে, সেখানে রামনবমীকে কেন্দ্র করে সাম্প্রদায়িক হিংসা, দাঙ্গা, মসজিদ-গির্জা ভাঙা, দলিত, আদিবাসী, মুসলিম, খ্রিস্টানদের হত্যা করার ডাক দেওয়া চলে আসছে। যে উৎসবকে সাম্প্রদায়িক হিংসায় ব্যবহার করা হচ্ছে, তার বিরোধিতা করি আমরা।"

অন্য দিকে, পুজোর আয়োজন করা এক পড়ুয়াদের দাবি, "যারা নকশাল, যারা দান্তেওয়াড়ায় ৭৬ জন জওয়ানকে শহিদ করে, তাদের থেকে নৈতিকতার শিক্ষা নেব? এরা ছাত্র? এরা সন্ত্রাসবাদী, এরা নকশালবাদী, ক্যাম্পাসটাকে ধ্বংস করতে, ভারত রাষ্ট্রকে ধ্বংস করতে ফেসবুকে হ্যাজ নামায়, ক্যাম্পাসে প্রোগ্রাম করে, গ্রাফিতি লেখে। এদের ক্যাম্পাস থেকে সমূলে উপড়ে ফেলা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। সেই দায়িত্ব আমরা পালন করব।"

এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পরিস্থিতি এতটাই তেতে ওঠে যে উপাচার্যকে ছুটে আসতে হয়। তিনি জানান, পুজোর জন্য অনুমতি নেওয়া হয়নি। ক্যাম্পাসের শান্তি রক্ষার আবেদন জানান উপাচার্য। যদিও দক্ষিণপন্থী পড়ুয়াদের দাবি, "রামেন নামে ভয় পেয়েছে। ভূত ভয় পেয়ে ছটফট করছে। কট্টর বামপন্থীরা রামনাম শুনে ভয় পায়। তাই লাফালাফি করছে। রামের পুজো আটকানো যাবে না। রাম ভারতের, বহিরাগত নয়। ইফতার পার্টি হচ্ছে, বাইরে থেকে লোক আসছে, তা নিয়ে মাথাব্যথা নেই। রামনবমী ঘিরে লাফালাফি।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget