এক্সপ্লোর

JU Student Death : পুলিশের প্রশ্নের জবাবে কী উত্তর, দুঃস্বপ্নের রাতেই পরপর মিটিংয়ে সাজানো হয়েছিল স্ক্রিপ্ট !

Jadavpur University Student Death : সেদিনের ঘটনার পর ঠান্ডা মাথায় প্রায় স্ক্রিপ্ট সাজানো হয়েছিল, পুলিশের প্রশ্নের জবাবে কী উত্তর দেবে, যাতে পুলিশের মনে সন্দেহ না তৈরি হয়। 

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, সুকান্ত মুখোপাধ্য়ায়, পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ( Jadavpur University )  কাণ্ডে রাজ্যজুড়ে নিন্দা। দোষীদের শাস্তির দাবি দিকে দেকে। লজ্জায় মাথা হেঁট হচ্ছে ব়্যাগিংয়ের অভিযোগে। পড়ুয়াদের একাংশেরই বিকৃতমনোভাব ও দুষ্কর্ম ঘিরে এখন রাজ্য়জুড়ে ছি ছি! আর শুধু দুষ্কর্ম করাই নয়, দুষ্কর্ম ঢাকতেও না কি মেধাবী মস্তিষ্কদের একাংশ রীতিমতো মাথা খাটিয়েছিল, যাতে মৃত্য়ুর পর সকলেরই এক বুলি হয়। বয়ানও যাতে হয় গতে বাধা। একাধিক পড়ুয়াদের সঙ্গে কথা বলার পর এমনই ধারণা পুলিশের। সেদিনের ঘটনার পর ঠান্ডা মাথায় প্রায় স্ক্রিপ্ট সাজানো হয়েছিল, পুলিশের প্রশ্নের জবাবে কী উত্তর দেবে, যাতে পুলিশের মনে সন্দেহ না তৈরি হয়। 

ছাত্র-মৃত্যুর তদন্তে নেমে পুলিশ সূত্রে খবর, মফঃস্বল থেকে স্বপ্নপূরণে যাদবপুরে (JU Student Death) আসা ওই পড়ুয়ার মৃত্যুর পর মাত্র ২৪ ঘণ্টার মধ্য়ে হস্টেলে ৪ বার জেনারেল বডির বৈঠক হয়। নেতৃত্বে ছিলেন হস্টেলে বসবাসকারী প্রাক্তনীরা। গত বুধবার,
রাত পৌঁনে ১২টা নাগাদ হস্টেলের (JU Hostel) বারান্দা থেকে পড়ে যায় নদিয়ার ওই পড়ুয়া। এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় যাদবপুরের কেপিসি মেডিক্যাল কলেজে। পরের দিন সকালে সেখানেই তাঁর মৃত্যু হয়। শুক্রবার, মৃতের বাবার বয়ানের ভিত্তিতে রুজু হয় FIR। তদন্ত শুরু করে পুলিশ। শুরু হয় পড়ুয়াদের জিজ্ঞাসাবাদ। অর্থাৎ, ছাত্র-মৃত্যুর পর প্রায় ২৪ ঘণ্টা, পুলিশ হস্টেলে গিয়ে পড়ুয়াদের জিজ্ঞাসাবাদ করেন। সূত্রের দাবি, এই সময়ের মধ্যে ৪ বার জেনারেল বডির মিটিং হয় হস্টেলে। মূলত এই বৈঠকগুলোর এজেন্ডা ছিল, পুলিশ অফিসাররা কী প্রশ্ন করতে পারেন? তাদের প্রশ্নের কীভাবে সবাইকে একসুরে এক উত্তর দিতে হবে।  

নিরাপত্তারক্ষী জয়ন্তকুমার পাল বলেন, সেদিন রাতে জিবি মিটিং হয়েছিল কিনা দেখিনি, তবে সারা রাত ধরে জড়ো হচ্ছিল। ছোটাছুটি করছিল সকলে। 

পুলিশ সূত্রে খবর, ওই ছাত্র ওপর থেকে পড়ে যাওয়া মাত্রই কয়েকজন তড়িঘড়ি হস্টেল ছেড়ে চলে যান। গা ঢাকা দেন কয়েকজন প্রাক্তনী। হঠাৎ করে কমে যায় হস্টেলের আবাসিকের সংখ্যা।

তদন্তকারী মনে করছেন, যেহেতু গোটা বিষয়টা সামনে চলে এলে একাধিক হস্টেল আবাসিকের যুক্ত থাকার তথ্য সামনে আসতে পারে, পাশাপাশি, প্রাক্তনীদের উস্কানির বিষয়ও প্রকাশ্যে চলে আসার জোরাল সম্ভাবনা, তাই তদন্তকারীদের বিভ্রান্ত করতেই এই ধরনের শিখিয়ে-পড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু শেষ অবধি সবার এই একসুরে কথা বলাই পুলিশের মনে খটকা তৈরি করে। আর তারপরই একের পর এক গ্রেফতারি!

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : তোলাবাজির অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
তোলাবাজির অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget