এক্সপ্লোর

Suvendu Adhikari : ''যাদবপুরে দেওয়ালে লিখুন .... সমর্থন করব'' কী লিখতে বললেন মুখ্যমন্ত্রী ?

শুভেন্দু বলেন, “কমিউনিস্টদের আমলে ইংরেজি পড়াশোনায় তালাচাবি লেগে গিয়েছিল।”

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ার লিখন লেখার পুনরাবৃত্তি চলছেই। বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে নিজেদের মত প্রকাশের স্বাধীনতার যুক্তিতে অনড় পড়ুয়ারা আর রাজ্যও অনড় 'দেশবিরোধী'স্লোগান লেখা যাবে না ! এবার গোলপার্ক রামকৃষ্ণ মিশনে আয়োজিত RSS-এর শাখা সংগঠন বিদ্যা ভারতীর একটি অনুষ্ঠানে ফের যাদবপুরের দেওয়াল লিখন নিয়ে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে সরব হলেন ‘ফ্রি প্যালেস্তাইন’ দেওয়াল লিখন  নিয়ে।  

বৃহস্পতিবার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে ‘ফ্রি প্যালেস্তাইন’ লেখা নিয়ে তীব্র আপত্তি জানান তিনি। একইসঙ্গে তাঁর বার্তা, যাদবপুরের দেওয়ালে ‘ফ্রি POK’ লেখা হলে তিনি তাতে সমর্থন করবেন। শুভেন্দু অধিকারীর কথায়, “যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে লিখবেন ফ্রি প্যালেস্তাইন, সেটা আমি দেখব! যাদবপুরে দেওয়ালে লিখুন ফ্রি POK, আমি তাতে সমর্থন করব।”  

এই অনুষ্ঠান থেকে বাম আমলে শিক্ষার হালহকিকত নিয়েও কটাক্ষ করেন তিনি।  বললেন, কমিউনিস্টদের আমলে রাজ্যে ইংরেজি শিক্ষায় কার্যত তালাচাবি পড়ে গিয়েছিল। তিনি বলেন, “কমিউনিস্টদের আমলে ইংরেজি পড়াশোনায় তালাচাবি লেগে গিয়েছিল।” পাশাপাশি অভিযোগ করেন , সেই সময় বাংলা ভাষার প্রচার ও প্রসারেও বাধা দেওয়া হয়েছিল।

বাম সরকারের পর পূর্ববর্তী তৃণমূল সরকারের আমলের শিক্ষা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলেন শুভেন্দু। তাঁর দাবি, আগের সরকার আরও কিছুদিন ক্ষমতায় থাকলে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি হারিয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হত। তিনি বলেন, “এর আগের আমলের সরকার আর কিছুদিন চললে, আমাদের ঐতিহ্য হারিয়ে যেত।” এছাড়াও বিগত সরকারের শেষ দশ বছরে শিক্ষা ব্যবস্থার অবনতি হয়েছিল এবং শিশুমনে বিভাজন তৈরি করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

ইতিহাস পড়ানোর ধরন নিয়েও সরব হন মুখ্যমন্ত্রী। বলেন,  ক্ষুদিরাম বসু ও মাতঙ্গিনী হাজরার মতো স্বাধীনতা সংগ্রামীদের সম্পর্কে জানতে পড়ুয়াদের ইতিহাসের বইয়ে অনেক পাতা উল্টাতে হবে। “জাতীয় শিক্ষানীতি আমরা এসেই গ্রহণ করেছি, প্রার্থনায় পূর্ণাঙ্গ বন্দে মাতরম আবশ্যক করেছি”।  শুভেন্দু অধিকারীর বক্তব্য, সঠিক সময়ে পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তন এনেছেন এবং সেই পরিবর্তনের মাধ্যমেই রাজ্যের শিক্ষা ও ঐতিহ্যের ক্ষেত্রে নতুন দিশা তৈরি হয়েছে।  

এদিকে যাদবপুরকাণ্ড নিয়ে চাপানউতোরের মধ্যেই ফের মোছা হয়েছে ক্যাম্পাসের ভিতরের দেওয়াল লিখন।  মুছে ফেলা হয়েছে  কার্ল মার্ক্সের উক্তিও। উপাচার্যের দাবি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নয়, এই দেওয়াল লিখন মুছে দিয়েছে কলকাতা পুরসভা। দেওয়াল লিখন মোছাকে কেন্দ্র করে মিশ্র প্রতিক্রিয়া উঠে এসেছে পড়ুয়াদের গলায়। 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
Cyclone Alert: বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি? সপ্তাহান্তে তৈরি হতে পারে নিম্নচাপ, সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি? সপ্তাহান্তে তৈরি হতে পারে নিম্নচাপ, সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
TMC News: ‘দিদি নিজের জায়গায় ফোঁটা দিতে পারছেন না, ঘোষণা করছে গাড়ি পেটানো কুণাল, I.N.D.I.A জোটকে কী বলবেন?’, মমতাকে কটাক্ষ মদনের
‘দিদি নিজের জায়গায় ফোঁটা দিতে পারছেন না, ঘোষণা করছে গাড়ি পেটানো কুণাল, I.N.D.I.A জোটকে কী বলবেন?’, মমতাকে কটাক্ষ মদনের
TMC News: বিজেপি-তে যোগ দেবেন মমতার ভাই বাবুন? নিজেই ইঙ্গিত দিলেন, ভাইফোঁটা নিলেন চন্দ্রিমার কাছ থেকে
বিজেপি-তে যোগ দেবেন মমতার ভাই বাবুন? নিজেই ইঙ্গিত দিলেন, ভাইফোঁটা নিলেন চন্দ্রিমার কাছ থেকে
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda
Bhaiphonta 2026: বালির বাড়িতে ঘটা করে ভাইফোঁটার অনুষ্ঠান পালন করলেন CPM নেত্রী Dipsita Dhar | ABP
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget